শিরোনাম
পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

গরুর হাটে গিয়ে খোয়ালেন ১লাখ টাকা; সংশ্লিষ্টদের নজরদারি নিয়ে ক্ষোভ

প্রকাশিত:বুধবার ১৩ মে ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৩ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মো. মুরাদ মৃধা রাণীনগর নওগাঁর রানীনগরে আবাদপুকুর গরু-ছাগলের হাটে নুরুজ্জামান (৪২) নামের এক ক্রেতার কাছ থেকে এক লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৩মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী ওই হাটে কুরবানির গরু কিনতে গেলে এই চুরির শিকার হন তিনি।এদিকে ঘটনাকে কেন্দ্র করে হাটে আসা ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অপরদিকে ভুক্তভোগী নুরুজ্জামান হাট কর্তৃপক্ষ ও প্রশাসনের উপস্থিতি না থাকায়  নিরাপত্তাহীনতাকে দায়ী করেছেন।ভুক্তভোগী নুরুজ্জামান পার্শ্ববর্তী বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকার মৃত নাজমুলের ছেলে বলে জানা গেছে।জানা যায়, সামনে ঈদকে কেন্দ্র করে ভুক্তভোগী নুরুজ্জামান বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে সান্তাহার নিজ বাড়ি থেকে কুরবানির গরু কেনার উদ্দেশ্যে রানীনগর উপজেলার আবাদপুকুর গরু-ছাগলের হাটে যান। এসময় তিনি হাটে অবস্থানকালে তার প্যান্টের পকেটে থাকা নগদ এক লাখ টাকা কে বা কারা কৌশলে চুরি করে নিয়ে যায়।ভুক্তভোগী নুরুজ্জামান জানান, হাটে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার সুযোগে আমার টাকাটা খোয়া গেছে। এছাড়া প্রশাসনের উপস্থিতি না থাকায় সংঘবদ্ধ চোরচক্র তার টাকা হাতিয়ে নেওয়ার সাহস পেয়েছে। তিনি অভিযোগ করে বলেন, “হাটে কোনো নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়েনি। সংশ্লিষ্টরা যদি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতো, তাহলে এমন ঘটনা ঘটতো না। তবে আশা করছি ভবিষ্যতে তারা নিরাপত্তা ব্যবস্থা নেবে।ভুক্তভোগী নুরুজ্জামান বিষয়টি হাট কর্তৃপক্ষ ও স্থানীয়দের অবগত করেন উল্লেখ করে তিনি বলেন, আমি ঘটনার পর হতাশায় ভুগছি। হয়তো প্রশাসনের নজরদারি থাকলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না । তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরির সঙ্গে জড়িত কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।স্থানীয় সচেতন মহল মনে করছেন, কুরবানির পশুর হাটগুলোতে প্রশাসনের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে এ ধরনের চুরি ও প্রতারণার ঘটনা আরও বাড়তে পারে। এদিকে ঘটনাটি জানাজানি হলে হাটজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারাও হাটের নিরাপত্তা জোরদারের দাবি জানান। তাদের অভিযোগ, হাটে নিয়মিত বিপুল পরিমাণ নগদ লেনদেন হলেও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। প্রতি হাটবারে যেখানে কয়েক কোটি টাকা লেনদেন হয় সেখানে নিরাপত্তাহীনতায় ভোগা দুঃখজনক। এ ঘটনায় সঠিক তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন হাটে আসা সাধারণ ক্রেতা এবং বিক্রেতারা। জানতে চাইলে রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন মুঠোফোনে বলেন, যদিও আমি হাটের সাথে জড়িত নেই, তবে তদারকি করি। তারপরও জড়িত থাকা ছেলেদের বলা আছে হাটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেই বিষয়ে সজাগ থাকতে।জানতে চাইলে রানীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল মুঠোফোনে বলেন, বিষয়টি শুনেছি। হাটের নিরাপত্তার জন্য আমাদের পুলিশ ছিল। তবে আজ বেশি মানুষের চাপ থাকার কারণে এই ঘটনা ঘটতে পারে। এছাড়া এতোগুলো টাকা নুরুজ্জামান হাটুর ওখানে মোবাইলে পকেটে রেখেছিল। তারপরও আমরা চোরকে ধরার জন্য কাজ শুরু করে দিয়েছি। এবং আগামীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান বলেন, ঈদকে সামনে রেখে হাটের সাথে জড়িত এবং পুলিশকেও নিরপত্তার বিষয়টি জানানো হয়েছিল। তবে বিশৃঙ্খলা এড়াতে হাটের কিছু উন্নয়ণমূলক শেড করে দেওয়া হবে। আশা করছি ভবিষ্যতে হাটটটিতে শৃঙ্খলা ফিরবে।  


আরও খবর




পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল