শিরোনাম
দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ
বুধবার ২৯ জুলাই ২০২৬
বুধবার ২৯ জুলাই ২০২৬

হালুয়াঘাটে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি সভা

প্রকাশিত:সোমবার ১৩ জুলাই ২০২৬ | হালনাগাদ:সোমবার ১৩ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

সাআদ মাহমুদ। হালুয়াঘাট প্রতিনিধি:সাম্প্রতিক অতিবৃষ্টি এবং ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।সভায় ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও সাম্প্রতিক অতিবৃষ্টির ফলে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, শুকনা খাবার মজুত, বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জলাবদ্ধতা নিরসনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ বলেন, “সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। বন্যা দেখা দিলে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য আগাম রেসকিউ বোটের ব্যবস্থা করা হবে। দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত শুকনা খাবার মজুত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিশ্চিত করা হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব না ঘটে। এ বিষয়ে কোনো ধরনের ঘাটতি রাখা হবে না।”তিনি আরও বলেন, “বন্যার সময় সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন আশ্রয়কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রয়োজন দেখা দিলে দ্রুত এসব আশ্রয়কেন্দ্র চালু করে ক্ষতিগ্রস্ত মানুষকে সেখানে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।”সভায় সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজী বলেন, “সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিভিন্ন ড্রেন পরিষ্কার করা হয়েছে। ফলে অতিবৃষ্টি হলেও পানি দীর্ঘ সময় আটকে থাকার সম্ভাবনা কম থাকবে বলে আমরা আশা করছি।”সভায় দুর্যোগকালীন সময়ে প্রশাসনের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করা, ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা এবং জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিজনিত সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।



আরও খবর




গাংনীতে হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু, ৬ ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে ‘ভুয়া ভিডিও ও ছবি’ প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

গাংনীতে হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু, ৬ ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে ‘ভুয়া ভিডিও ও ছবি’ প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১