শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
সোমবার ০১ জুন ২০২৬
সোমবার ০১ জুন ২০২৬

হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৯ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৯ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ব্রাজিলের মাংস রফতানির প্রস্তাবের পর হিমায়িত মাংস আমদানি, সংরক্ষণ এবং বিতরণ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করার কাজ করছেন সংশ্লিষ্টরা। মনে করা হচ্ছে, এই নীতি চূড়ান্ত হলে ব্রাজিল, ভারতসহ অন্য সুবিধাজনক দেশগুলো থেকে হিমায়িত মাংস আমদানি সহজ হবে।


উল্লেখ্য, গত ৭ এপ্রিল বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে ঢাকায় বৈঠক করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। ওই বৈঠকে মাউরো বাংলাদেশে হিমায়িত গরুর মাংস বিক্রির প্রস্তাব দেন। বৈঠক থেকে বের হয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ব্রাজিলকে বলেছি, মাংসের বদলে গরু পাঠাতে, সম্ভব হলে সেটি এই কোরবারি ঈদের আগেই পাঠাতে।


ওই বৈঠকের পর গত ৫ মে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ‘হিমায়িত মাংস আমদানি, সংরক্ষণ এবং বিতরণ নীতিমালা ২০২৩’ চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করে। নীতিমালাটি চূড়ান্ত হলে হিমায়িত মাংস আমদানিতে বাধা থাকবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা।


বাংলাদেশে এখন গরুর মাংস বাজারভেদে ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নির্বাচনের আগে ঢাকার ‘খলিল গোস্ত বিতান’ গরুর মাংসের দাম ৮০০ থেকে এক ধাক্কায় ৬০০ টাকায় নামিয়ে এনে সারা দেশে আলোড়ন ফেলে দেয়। সেই খলিল গোস্ত বিতানও এখন প্রতি কেজি গরুর মাংস ৭৮০ টাকায় বিক্রি করছে। সরকার অনেক দিন ধরে গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু বাজারে নানামুখী সিন্ডিকেটের কারণে তা সম্ভব হচ্ছে না। অনেকেই মনে করেন, সরকার যদি বিদেশ থেকে মাংস আমদানির অনুমতি দেয়, তাহলে দেশে গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে এতে তীব্র আপত্তি রয়েছে খামারিদের। তারা বলছেন, সরকার মাংস আমদানির অনুমতি দিলে খামারিরা পুঁজি হারাবে।


সূত্র বলছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক সদস্যকে (খাদ্যভোগ এবং ভোক্তা অধিকার) আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেছে। এতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আরও চার কর্মকর্তা রয়েছেন।


সংশ্লিষ্ট জানা গেছে, গত ১০ মে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে এক টন হিমায়িত মহিষের মাংস আমদানি করে একটি বেসরকারি প্রতিষ্ঠান। বিষয়টি প্রকাশ হয়ে গেলে স্থল বন্দর কর্তৃপক্ষ মাংসের চালানটি ছাড় করেনি। এ নিয়ে উচ্চ আদালতে রিট আবেদন করে ওই বেসরকারি প্রতিষ্ঠান। পরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে ডেকে এনে একটি নীতিমালা করার নির্দেশ দেন উচ্চ আদালত। এই নীতিমালার খসড়া এরইমধ্যে প্রণয়ন করা হয়েছে।


জানতে চাইলে নিরাপদ খাদ্য অধিদফতরের সদস্য আবু নূর মো. শামসুজ্জামান  বলেন, ‘এই নীতিমালার মাধ্যমে সব ধরনের হিমায়িত মাংস আমদানি, সংরক্ষণ ও বিতরণ নিয়ন্ত্রণ করা হবে। যদি নীতিমালাটি অনুমোদন পায়, তাহলে ব্রাজিলসহ যেকোনও দেশ থেকে মাংস আমদানি করতে এই নীতিমালা অনুসরণ করতে হবে।’


তিনি বলেন, ‘ভারত থেকে মাংস আমদানি করা নিয়ে হাইকোর্টে একটা রিট হয়েছিল। তার প্রেক্ষিতেই আদালত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে ডেকে এ বিষয়ে একটি নীতিমালা করতে বলেছেন। এরপর তাদের গঠিত কমিটি স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার করে নীতিমালার খসড়া প্রস্তুত এবং সেটি খাদ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। খাদ্য মন্ত্রণালয় আরও কিছু কোয়েরি যুক্ত করে খসড়াটি ফেরত পাঠিয়েছে। কমিটি এখন কয়েকজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কোয়ারিগুলো ঠিক করবে। এরপর খসড়া নীতিমালাটি  আইন  মন্ত্রণালয়ে পাঠাবে। খসড়াটি চূড়ান্ত হতে সপ্তাহদুয়েক লাগতে পারে।’


আরও খবর




সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন