শিরোনাম
মুরাদনগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু আজমিরীগঞ্জে মাদক সেবনের দায়ে অর্থদণ্ড সহ তিন মাসের কারাদণ্ড আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক পোরশায় ইসলামী মহাসম্মেলন ২০২৬ এর প্রস্তুতিমূলক সভা ফলগাছের সাথে একেমন শত্রুরা রূপগঞ্জে পানি শোধনাগার পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল, প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ সরবরাহ করা যাবে রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে মুরাদনগরে মাদকের ডিলার শাহ আলম গ্রেপ্তার বাঙ্গরায় দুই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে ইয়াবাসহ গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
সোমবার ০৮ জুন ২০২৬
সোমবার ০৮ জুন ২০২৬

ইউক্রেনের ড্রোন হামলায় ফুলবাড়ীয়ার যুবক নিহত

প্রকাশিত:মঙ্গলবার ১২ মে ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১২ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আজিজুল ইসলাম: ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিতে গিয়ে ড্রোন হামলায় মোঃ আব্দুল রহিম (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পুটিজানা নামাপাড়া গ্রামের বাসিন্দা। নিহত রহিম স্থানীয় আজিজুল হকের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে রহিম গত বছরের অক্টোবর মাসে রাশিয়ায় যান। পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেছিলেন, তিনি সেখানে কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন। পরে জানতে পারেন, চলতি বছরের ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। বিষয়টি তিনি পরিবারের কাছ থেকে গোপন রেখেছিলেন বলেও দাবি স্বজনদের।পরিবারের সদস্যরা জানান, গত ২ মে রুশ সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রহিম নিহত হন। ওই হামলায় আরও দুই বাংলাদেশি ও এক নাইজেরীয় নাগরিক নিহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত চারজন।নিহতের মৃত্যুর বিষয়টি পরিবার নিশ্চিত হয় গত সোমবার (১২ মে) সন্ধ্যা ৭টার দিকে। রহিমের বন্ধু লিমন দত্ত সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারের মাধ্যমে পরিবারের সদস্যদের এই দুঃসংবাদ জানান। লিমন নিজেও একই ক্যাম্পে রুশ সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন। হামলায় তিনি গুরুতর আহত হয়ে একটি পা হারিয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের বাবা আজিজুল হক ছেলের মৃত্যুতে শোকাহত কণ্ঠে বলেন, ‘রহিম যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, তা আমাদের জানায়নি। জানলে আমি কখনোই তাকে সেখানে যেতে দিতাম না। এখন শুনছি ড্রোন হামলায় সব শেষ হয়ে গেছে। আমার ছেলেকে আর ফিরে পাব না।’ স্থানীয়দের ভাষ্য, রহিম শান্ত স্বভাবের ও পরিশ্রমী যুবক ছিলেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু যুদ্ধের ভয়াবহতায় তার জীবনাবসান হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পুটিজানা ইউপি সদস্য আমিনুল ইসলাম হিরা বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। আমি নিহতের পরিবারের খোঁজখবর নিয়েছি। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতার সুযোগ থাকলে আমরা তা নিশ্চিত করার চেষ্টা করব।’এদিকে বিদেশের মাটিতে যুদ্ধের ঘটনায় একের পর এক বাংলাদেশি নিহত ও আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকেই বিদেশে কর্মসংস্থানের নামে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে জড়িয়ে পড়া তরুণদের বিষয়ে সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।


আরও খবর




মুরাদনগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

আজমিরীগঞ্জে মাদক সেবনের দায়ে অর্থদণ্ড সহ তিন মাসের কারাদণ্ড

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

নোয়াখালী সদর থানার মামলায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪

পোরশায় ইসলামী মহাসম্মেলন ২০২৬ এর প্রস্তুতিমূলক সভা

ফলগাছের সাথে একেমন শত্রুরা

রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে ১৩ বছর বয়সী কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাণীনগরে পৃথক অভিযানে দুইজন গ্রেফতার, গাঁজা উদ্ধার

নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ

ভোলায় নৌ-পথে সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

রূপগঞ্জে পানি শোধনাগার পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল, প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ সরবরাহ করা যাবে

নারায়ণগঞ্জে ৬১৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২৪ হাজার টাকা

রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে

মুরাদনগরে মাদকের ডিলার শাহ আলম গ্রেপ্তার

বাঙ্গরায় দুই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে ইয়াবাসহ গ্রেপ্তার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

কাঞ্চন পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা, হাতপাখা প্রতীক তুলে শপথ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

আজমিরীগঞ্জে মাদক সেবনের দায়ে অর্থদণ্ড সহ তিন মাসের কারাদণ্ড

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

নোয়াখালী সদর থানার মামলায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪

পোরশায় ইসলামী মহাসম্মেলন ২০২৬ এর প্রস্তুতিমূলক সভা

ফলগাছের সাথে একেমন শত্রুরা

রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে ১৩ বছর বয়সী কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাণীনগরে পৃথক অভিযানে দুইজন গ্রেফতার, গাঁজা উদ্ধার

নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ

ভোলায় নৌ-পথে সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন