শিরোনাম
আমতলীতে মামলার বাদীর বিরুদ্ধে স্বাক্ষী দেয়ায় স্বাক্ষীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম চন্দনাইশ বৈলতলীতে প্রবাসীর বসতগৃহে ডাকাতি সংঘটিত ২০ লক্ষাধিক টাকার মালামাল লুঠ চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ারের বিরুদ্ধে ৩৭ জন স্বাস্থ্যকর্মীর লিখিত অভিযোগ চন্দনাইশে মোবাইল কোর্টে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্রীপুরে দেড় শতাধিক দরিদ্র পরিবার পেলো এ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী মাগুরার শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে মিলল ধারালো ব্লেড বিদ্যুৎ সাশ্রয়ে পোরশায় নতুন সময়সূচি: রাত ৮টার মধ্যে বন্ধ থাকবে দোকান ও শপিংমল মুরাদনগরে এক রাতে নারী মাদক কারবারিসহ পাঁচজন গ্রেপ্তার মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর কারাদন্ড নাঙ্গলকোটে অটোচালক মেহেদী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬

জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০২ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:সোমবার ০২ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশকে পেছনের দিকে ঠেলে দিয়ে আফগানিস্তানের মতো পরিস্থিতির দিকে নিতে চায় জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।



মির্জা ফখরুল বলেন, জামায়াতের আমির সাহেব নাকি মহিলাদের নিয়ে বাজে মন্তব্য করেছেন। সেটি সত্য না মিথ্যা জানি না। তবে যদি তিনি এমন কথা বলে থাকেন, তাহলে তা মারাত্মক অন্যায়। বাংলাদেশের নারীরা কখনোই এই অবমাননা মেনে নেবে না।


তিনি অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী নারীদের কর্মসংস্থানের বিপক্ষে অবস্থান নেয়। তারা নারীদের ঘরে বসে থাকতে বলে। গার্মেন্টসে কর্মরত নারীদের নাকি পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে দেবে না। তাহলে নারীরা কাজ না করলে খাবে কী? সরকার টাকা দেবে—এই কথা সম্পূর্ণ বাটপারি। কাজ না করলে কোনো সরকারই টাকা দেবে না।


জামায়াতকে দেশের অগ্রগতির অন্তরায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই দলটি বাংলাদেশকে পেছনের দিকে নিতে চায়। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই। নারী-পুরুষ সবাইকে সমান অধিকার নিয়ে বাঁচতে হবে। আমাদের দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি—তাদের বাদ দিয়ে দেশ এগোতে পারে না।


তিনি আরও বলেন, জামায়াত মানুষকে বিভ্রান্ত করে বলে—দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি মানুষ বেহেশতে যাবে। এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে তারা সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করছে।


নির্বাচনে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, যদি কেউ ধানের শীষের কথা বলতে বাধা দেয় বা হুমকি দেয়, তাহলে আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেব। সরকার পরিষ্কারভাবে বলেছে—এই নির্বাচনে কাউকে ভয় দেখানো যাবে না। করলে ক্রিমিনাল অ্যাক্টে ব্যবস্থা নেওয়া হবে।


সম্প্রীতির ঠাকুরগাঁও গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সনাতনি ও হিন্দু ভাই-বোনসহ সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে আমরা একটি মডেল ও সম্প্রীতির ঠাকুরগাঁও গড়তে চাই। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই একসাথে কাজ করবে।


উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।


আরও খবর




সাংবাদিকরা বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ

সালাহউদ্দিন আহমদ এলজিআরডি মন্ত্রী, আনন্দ মিছিলে মুখর লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপি

শরণখোলায় ৭৭ পিচ ইয়াবা সহ মাদক কারবারি আল আমিন আটক

আমতলীতে মামলার বাদীর বিরুদ্ধে স্বাক্ষী দেয়ায় স্বাক্ষীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

চন্দনাইশ বৈলতলীতে প্রবাসীর বসতগৃহে ডাকাতি সংঘটিত ২০ লক্ষাধিক টাকার মালামাল লুঠ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ারের বিরুদ্ধে ৩৭ জন স্বাস্থ্যকর্মীর লিখিত অভিযোগ

চন্দনাইশে মোবাইল কোর্টে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে দেড় শতাধিক দরিদ্র পরিবার পেলো এ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী

মুরাদনগরে পুলিশের সাঁড়াশি অভিযান: মাদক কারবারি ৫ জন আটক, সাজা ৩ জনের, ওয়ারেন্টভুক্ত ২

এসএসসির ফলাফলের আড়ালে যে প্রশ্নগুলো থেকেই যাচ্ছে

মাগুরার শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে মিলল ধারালো ব্লেড

বিদ্যুৎ সাশ্রয়ে পোরশায় নতুন সময়সূচি: রাত ৮টার মধ্যে বন্ধ থাকবে দোকান ও শপিংমল

মুরাদনগরে এক রাতে নারী মাদক কারবারিসহ পাঁচজন গ্রেপ্তার

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর কারাদন্ড

নাঙ্গলকোটে অটোচালক মেহেদী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ


এই সম্পর্কিত আরও খবর

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

আগামীকালের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী

শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করার চক্রান্ত চলছে: রিজভী

রাষ্ট্রপতি হতে পারেন মির্জা ফখরুল, বিএনপির মহাসচিব পদে রিজভী-সালাহউদ্দিন আলোচনায়

জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম