শিরোনাম
কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, পুলিশ আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মৃত সভাপতির সাক্ষর জাল করে কোটি টাকার নিয়োগ বানিজ্য

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সোহানুর আহম্মেদ তোতা,  হরিণাকুণ্ডু প্রতিনিধি : 


ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পারফলসি মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নিয়ে লংকা কান্ড ঘটেছে। মৃত সভাপতির সাক্ষর জাল করে ওই মাদ্রাসায় ১২জন শিক্ষক নিয়োগের তথ্য ফাঁস হওয়ার পর তদন্তে নেমেছে সিআইডি । অভিযোগ উঠেছে মৃত সভাপতির সাক্ষর জাল করে নিয়োগ দিয়ে মাদ্রাসা সুপার ইয়ারুল হক কোটি টাকা বানিজ্য করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ঝিনাইদহের আমলী আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চত করেন ঝিনাইদহ সিআইডির তদন্ত কর্মকর্তা আতিয়ার রহমান। মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জমিদাতা মৃত খলিলুর রহমানের ছেলে কনক মন্ডল জানান, গত ২০২৩ সালের নভেম্বর মাসে তিনি শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগে মামলা করলে আদালত ঝিনাইদহ সিআইডির বিশেষ পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। সিআইডির তদন্ত কর্মকর্তা আতিয়ার রহমান জানান, মামলা তদন্তের ক্ষেত্রে মাদ্রাসা সুপার ইয়ারুল হক কোন সহায়তা করছেন না। বরং তিনি বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। কর্মস্থলে গেলে তিনি পালিয়ে যান। তাছাড়া নিয়োগ সংক্রান্ত কোন কাগজপত্র তিনি দেখাচ্ছেন না। এতেই প্রমানিত হয় তিনি মাদ্রাসায় শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছেন। মামলা সুত্রে জানা গেছে, ২০০১ সালে হরিণাকুন্ডু উপজেলার পারফলসি গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) না হওয়ায় মাদ্রাসাটি খুড়িয়ে খুড়িয়ে চলছিল। শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়মিত আসা যাওয়া ছিল না। মাদ্রাসাটিতে ছিল না কোন পুর্ণাঙ্গ শিক্ষক। প্রয়াত সভাপতি খলিলুর রহমান মাত্র ৬ জন শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়ে যান। তিনি ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং ২০১১ সালে মারা যান। এমপিও না হওয়ার কারণে সুপারসহ অন্যান্য শিক্ষক মাদ্রাসা ছেড়ে চলে যান। ২০২২ সালের ৬ জুলাই মাদ্রাসা এমপিও ভুক্ত হলে বর্তমান মাদ্রাসা সুপার ইয়ারুল হক হরিণাকুন্ডু সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষকের দায়িত্ব ছেড়ে হঠাৎ আর্বিভুত হন সুপার হিসেবে। তিনিসহ ১২ জন শিক্ষক দাবী করে বসেন প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি খলিলুর রহমান তাদের নিয়োগ দিয়ে গেছেন। এ নিয়ে এলাকায় শোরগোল শুরু হয়। মাদ্রাসার জুনিয়র মৌলভী শিক্ষক রাফেজা খাতুন, সহকারী মৌলভী শিক্ষক বাবলুর রশিদ ও জিয়াউর রহমানের সঙ্গে কথা হলে তারা নিজেদের নিয়োগপত্র দেখাতে পারেননি। এছাড়া নিয়োগ বোর্ড কোথায় হয়েছিল বা নিয়োগ বোর্ডে সরকারী কোন কোন কর্মকর্তা উপস্থিত ছিলেন কিনা তাও তারা বলতে পারেননি। মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকে দপ্তরী হিসেবে দায়িত্ব পালন করছেন মনজের আলী। তিনি জানান, ২০০৪ সাল থেকে ২০১৪ সাল এই ১০ বছর পর্যন্ত বর্তমান সুপার ইয়ারুল হক ছিল না। এমপিও ভুক্ত হওয়ার পর তিনি রাতারাতি উড়ে এসে জুড়ে বসেন। এ বিষয়ে মাদ্রাসা সুপার ইয়ারুল হক জানান, তাদের নিয়োগ দিয়ে গেছেন সাবেক সভাপতি খলিলুর রহমান। কোথায় কবে নিয়োগ বোর্ড বসেছিল তা তার মনে নেই। বিষয়টি নিয়ে হরিণাকুন্ডু উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারী জানান, নিয়োগ নিয়ে মামলা হয়েছে। বিষয়টি সিআইডি তদন্ত করে যে রিপোর্ট প্রদান করবে তার ভিত্তিতে ব্যাবস্থা গ্রহন করা হবে। হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসাটির বর্তমান সভাপতি আক্তার হোসেন জানান, নিয়োগের বিষয়ে কোন অভিযোগ থাকলে লিখিত ভাবে জানালে আমি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করতে পারতাম।


আরও খবর




কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, পুলিশ আহত

বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক তিন স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, পুলিশ আহত

বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি