শিরোনাম
‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম মুরাদনগরে ৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় ৩০পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

জনজীবনে দুর্ভোগ আরও বাড়বে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০২ জুন ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ০২ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

দায়িত্ব গ্রহণের তিন মাসের মাথায় দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। গত ৩১ মে ঘোষিত নতুন দরে ডিজেলের মূল্য অপরিবর্তিত থাকলেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। এরই মধ্যে চলতি জুন মাসে বিদ্যুতের দামও বাড়ানোর প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের অংশ হিসেবে বিদ্যুতের দাম কমপক্ষে ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।


বিশেষজ্ঞদের মতে, জ্বালানি ও বিদ্যুতের মতো সংবেদনশীল পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব দ্রুতই অর্থনীতি ও জনজীবনে পড়ে। এতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে মধ্য ও নিম্ন-আয়ের পরিবারগুলো বাড়তি ব্যয়ের চাপে পড়বে।


জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন ব্যয় বাড়বে, যার প্রভাব পড়বে কৃষি, খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থায়। একই সঙ্গে বিদ্যুতের দাম বাড়লে শিল্পকারখানা, সেচব্যবস্থা, কোল্ড স্টোরেজ ও উৎপাদন খাতের ব্যয়ও বৃদ্ধি পাবে। ফলে উৎপাদিত পণ্যের দাম বাড়ার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে উঠতে পারে।


সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি খাতেও। দায়িত্ব গ্রহণের পর সরকার দুই দফায় বিভিন্ন জ্বালানি পণ্যের মূল্য সমন্বয় করেছে। সর্বশেষ ঘোষিত নতুন মূল্য ইতোমধ্যে কার্যকর হয়েছে।


বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ মে অনুষ্ঠিত গণশুনানিতে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বিরোধিতা করেন। তাদের দাবি, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোর পরিবর্তে কমানো প্রয়োজন। তারা মনে করেন, মূল্যবৃদ্ধি ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন খাতকে আরও চাপে ফেলবে।


মূল্য বৃদ্ধিতে যে প্রভাব পড়বে: জ্বলানি ও বিদ্যুৎ সংবেদনশীল পণ্য হওয়ার কারণে আর সর্বগ্রাসী প্রভাব জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করবে। বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাবে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের মাসিক বাজেটে টান পড়বে। কারণ বাসাবাড়িতে ব্যবহৃত অন্যান্য সেবামূলক জিনিসের দামও এর ফলে বেড়ে যায়। এছাড়া বিদ্যুৎ উৎপাদনে খরচ বাড়লে তা সরাসরি কৃষি ও শিল্প উৎপাদনে যুক্ত হয়। ফলে চাল, ডাল, তেলসহ সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়ে যায়। কারখানাগুলোতে উৎপাদন খরচ বেড়ে যোবে। এর ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয় এবং রপ্তানি পণ্যের দাম বাড়তে পারে। ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প যেমনÑ ছোট কারখানা, দোকান, এবং কুটির শিল্পগুলোর জন্য বাড়তি বিদ্যুৎ বিল দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে, যা অনেক সময় ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য করে। বিদ্যুতের দাম বাড়লে তা সামগ্রিক মূল্যস্ফীতির হারকে বহুগুণ বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করবে। যার ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে জীবনধারণ আরও কঠিন হয়ে পড়বে।


কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, ঘাটতির অজুহাতে বারবার দাম বাড়ানো কোনো স্থায়ী সমাধান নয়। তার মতে, বিদ্যুৎ উৎপাদনে প্রায় ৪০ শতাংশ অপ্রয়োজনীয় ব্যয় রয়েছে, যা কমানো গেলে ভর্তুকির চাপও অনেকাংশে হ্রাস পাবে। তিনি আরও বলেন, অতীতে ক্যাপাসিটি পেমেন্ট ও দরপত্র ছাড়াই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কারণে যে আর্থিক চাপ সৃষ্টি হয়েছে, তার বোঝা এখন সাধারণ জনগণের ওপর চাপানো হচ্ছে।


এদিকে জ্বালানি তেলের নতুন মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, গত মাসে এক দফা মূল্যবৃদ্ধির পর আবারও জ্বালানির দাম বাড়ানো জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে। তার দাবি, এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে। তিনি বলেন, কেবল গত মাসেই জ্বালানির দাম বাড়ানোর ফলে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ এই কঠিন সময়ে মানুষের আয় বাড়েনি, বরং ক্রমাগত বেকারত্ব ও অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে। দিশেহারা জনগণ যখন দু'বেলা দু’মুঠো অন্ন জোগাতে হিমশিম খাচ্ছে, তখন আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় জনগণের ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে।


অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে এলে দেশের বাজারেও দ্রুত মূল্য সমন্বয় করে সেই সুবিধা ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। তিনি জানান, বিশ্ববাজারের বাস্তবতা এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে সরকারকে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে সরকার অপ্রয়োজনীয়ভাবে জ্বালানির দাম বাড়াতে চায় না এবং আন্তর্জাতিক বাজারে দাম কমলে জনগণের স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, সরকার কখনোই অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি তেলের দাম বাড়াতে চায় না। কিন্তু আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে এমন অবস্থা তৈরি হয়েছে, যেখানে কিছু ক্ষেত্রে মূল্য সমন্বয় ছাড়া বিকল্প ছিল না।



আরও খবর




‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

মুরাদনগরে ৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পত্নীতলায় ৩০পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক