শিরোনাম
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকাআদায়,অভিযোগের পর টাকা ফেরত! কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি ছাড়তে বাধ্য! জানিপুর ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে থানায় অভিযোগ অষ্টগ্রামে ১৯১তম ২২ মৌজার পাঁচ গায়েলা সভা অনুষ্ঠিত চন্দনাইশে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ পরিদর্শনে এমপি জসিম: ৫ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

জনশক্তি রপ্তানিতে ভাটা

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ১১ মার্চ ২০২৪ | হালনাগাদ:সোমবার ১১ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মালয়েশিয়া ও ওমানে চাকরির সুযোগ কমে যাওয়ায় গেল ফেব্রুয়ারিতে বিদেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান গত দশ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। গত তিন মাস ধরে বিদেশে জনশক্তি রপ্তানির প্রবণতা নিম্নমুখী। নিয়োগকারী সংস্থাগুলো বলছে, এই প্রবণতা সামনেও অব্যাহত থাকতে পারে, কারণ মালয়েশিয়াসহ বেশকিছু দেশে গিয়ে চাকরি না পাওয়ার অভিযোগের ব্যাপারে সরকার এখন সতর্ক অবস্থানে রয়েছে।


দেশের অর্থনীতির বৃহদাংশ নির্ভর করে রেমিট্যান্স আয়ের ওপর। ২০২৪ সালের দ্বিতীয় মাসে মোট ৭৪,৩০৬ জন শ্রমিককে বাইরে পাঠিয়েছে বাংলাদেশ। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যানুযায়ী, এই সংখ্যা গত বছরের তুলনায় ৩২% কম এবং মাস হিসাবে ১৫.৪২% কম।


তবে জনশক্তি রপ্তানি কমলেও ফেব্রুয়ারিতে ২.১৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স আয় করেছে বাংলাদেশ, যা গত বছরের মাসগুলোর গড় আয়ের তুলনায় ৩৮.৪৬% বেশি এবং গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ।


মালয়েশিয়া সাম্প্রতিক মাসগুলোতে প্রতিমাসে ২২,০০০ কর্মী নিয়োগ দিয়েছে। তবে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ফেব্রুয়ারিতে নিয়োগ দিয়েছে মাত্র ৬,১১৫ জন কর্মী।


এ ছাড়া গত নভেম্বর মাসে অতিরিক্ত শ্রমিক পাঠানোর অভিযোগে বাংলাদেশিদের নতুন ভিসা ইস্যু করা বন্ধ করে দিয়েছে ওমান। এর ফলে দেশটিতে নতুন বাংলাদেশি শ্রমিকদের চাকরি পাওয়ার পরিমাণেও ধস নেমেছে।


উপসাগরীয় দেশটি গত বছরের প্রায় প্রতি মাসেই ১০ হাজারের কাছাকাছি শ্রমিক নিয়োগ দিয়েছে। কিন্তু গত মাসে দেশটি বাংলাদেশ থেকে কোনো শ্রমিক নিয়োগ দেয়নি।


বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)-এর সেক্রেটারি জেনারেল আলী হায়দার চৌধুরী বলেন, চাকরি-সংক্রান্ত বেশকিছু সমস্যার কারণে সরকার এখন দক্ষ কর্মীদের অগ্রাধিকার দিচ্ছে। এর ফলে বিদেশে জনশক্তি পাঠানোর ক্ষেত্রে কঠোর বিধিবিধান তৈরি হয়েছে, যার ফলে সামগ্রিকভাবে কর্মীদের টার্নওভারের হার কম হয়েছে।


তিনি আরও বলেন, মালয়েশিয়ার বৃহৎ শ্রমবাজারও এই নিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।


তবে শ্রমিকের এই সংখ্যা এখনো বাংলাদেশের জন্য বেশ গুরত্বপূর্ণ, কারণ কোভিড-পূর্ববর্তী সময়ে বাংলাদেশ সাধারণত মাসপ্রতি ৬০,০০০ থেকে ৭০, ০০০ শ্রমিক রপ্তানি করত।


শ্রমিক নিয়োগকর্মীরা জানান, যেসব শ্রমিক মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে বাইরে যেতে পারেননি, তারা পরবর্তী দুই বছরে গিয়েছেন, যে কারণে পরের দুই বছরে শ্রমিক রপ্তানির পরিমাণ অনেক বেড়েছে।


প্রধান গন্তব্য সৌদি আরব: সাধারণত সৌদি আরবই বাংলাদেশের শ্রমিকদের প্রধান গন্তব্য, এবং গত ফেব্রুয়ারিতেও এর ব্যতিক্রম ঘটেনি। গত মাসে মোট ৪৪,০৮৩ জন শ্রমিক পাড়ি জমিয়েছেন সৌদি আরবে।


এই বিশাল সংখ্যার বেশিরভাগই কম দক্ষতাসম্পন্ন নির্মাণ শ্রমিক, পরিচ্ছন্নতাকর্মী এবং গৃহকর্মী হলেও দেশটি আগামী মাসগুলোতে বাংলাদেশ থেকে আরও বেশি স্বাস্থ্যকর্মী নেওয়ার পরিকল্পনা করছে।


ফেব্রুয়ারিতে সৌদি আরবের পরে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, কুয়েত এবং জর্ডান ছিল বাংলাদেশি শ্রমিকদের জন্য শীর্ষ গন্তব্য।


মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হচ্ছে ৩১ মে: মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নেওয়ার চলমান প্রক্রিয়া আগামী ৩১ মে বন্ধ হয়ে যাবে। দীর্ঘ চার বছরের বিরতির পর ২০২১ সালে মালয়েশিয়া পুনরায় তাদের জনশক্তির বাজার উন্মুক্ত করে দেয়। এর ফলে সংখ্যার দিক থেকে সৌদি আরবের পরই শ্রমিকদের দ্বিতীয় সর্বোচ্চ গন্তব্যস্থল হয়ে ওঠে দেশটি।


মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল গত সপ্তাহে বলেছেন, এই ডেডলাইন মালয়েশিয়াকে কার্যকারিতা মূল্যায়ন করতে এবং দেশে বিদেশি শ্রমিকের প্রয়োজনীয়তা সঠিকভাবে মূল্যায়ন করতে সাহায্য করবে।


তিনি আরও বলেন, সিদ্ধান্তটি বিদেশি কর্মীদের ওপর শোষণ রোধে কাজ করবে বলে আশা করা হচ্ছে।


বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, বর্তমান প্রবাহে যে কোটা ছিল তা মে মাসের মধ্যে শেষ করতে হবে। তিনি জানান, মালয়েশিয়ার শ্রমবাজার খোলার পর থেকে ৪.২৬ লাখ বাংলাদেশি ইতোমধ্যে সে দেশে পাড়ি জমিয়েছে। আরও ৬০,০০০ থেকে ৮০,০০০ জন শিগগিরই পাড়ি জমাবেন বলে আশা করা হচ্ছে।


সাম্প্রতিক সময়ে সৌদি আরব, মালয়েশিয়া এবং ওমানে ভুয়া চাকরির প্রস্তাব পেয়ে অনেকেই চাকরি পেতে ব্যর্থ হয়েছেন। এতে বিদেশে গিয়ে তাদেরকে হয়রানির মধ্যে পড়তে হয়েছে।


প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ৭৯,০০০ টাকা নির্ধারণ করলেও মালয়েশিয়াগামী শ্রমিকরা সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ টাকা খরচ করে সে দেশে যাচ্ছেন।


আরও খবর




ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকাআদায়,অভিযোগের পর টাকা ফেরত!

কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি ছাড়তে বাধ্য! জানিপুর ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে থানায় অভিযোগ

অষ্টগ্রামে ১৯১তম ২২ মৌজার পাঁচ গায়েলা সভা অনুষ্ঠিত

চন্দনাইশে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ পরিদর্শনে এমপি জসিম: ৫ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি

নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত

রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তথ্য সংগ্রহে বাধা ও হুমকির অভিযোগ, থানায় জিডি

মনপুরার চতুর পার্শ্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও কার্পেটিং রাস্তা বহাল চায় মনপুরাবাসী

পরিবেশ দিবসে ডুয়েটে র‍্যালি, বৃক্ষরোপণ ও আম বিতরণ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকারের দাফন সম্পন্ন

কালিয়াকৈরে বনভূমি দখলের অভিযোগ, বালু ভরাট করে নির্মাণ হচ্ছে স্থাপনা

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

আসছে বড় বাজেট

সবজির বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা

ডিমের ডজনে বেড়েছে ৩০-৪০ টাকা, চাপে ক্রেতা