শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

জোটসঙ্গীদের নিয়ে বড় আন্দোলনে নামছে জামায়াত, কী বলছে বিএনপি?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০২ জুন ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ০২ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গণভোটের রায় বাস্তবায়ন, প্রশাসনে দলীয়করণ এবং ব্যাংকিং খাতে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তুলে চলতি জুন মাস থেকেই দেশব্যাপী বৃহৎ জোটবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমে পুরোনো শাসনব্যবস্থার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করছে। অন্যদিকে, ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিরোধী দলগুলোর এমন কর্মসূচিকে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছে। দলটির দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে তা রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবিলা করা হবে।


দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন, জুলাই গণ-অভ্যুত্থান এবং সর্বশেষ জাতীয় নির্বাচনের আন্দোলনে রাজপথে সক্রিয় ছিল বিএনপি। দলটির নেতাকর্মীরা জেল-জুলুম, হামলা-মামলা ও হুলিয়ার মধ্যেও আন্দোলন চালিয়ে গেছেন বলে দাবি করেন দলীয় নেতারা। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় অনুষ্ঠিত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি।

 

তবে সরকার গঠনের পর থেকেই গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগ তুলে মাঠে নামে বিরোধী দলগুলো। সংসদ ও রাজপথ— উভয় জায়গাতেই দাবি আদায়ে সক্রিয় হয় জামায়াত নেতৃত্বাধীন জোট। দলটির শীর্ষ নেতাদের অভিযোগ, তিন মাসের মধ্যেই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। একই সঙ্গে প্রশাসনে দলীয়করণ এবং ব্যাংকিং খাতে হস্তক্ষেপের মাধ্যমে সুশাসনের পরিবর্তে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলেও দাবি তাদের।

 

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে দলীয় বিবেচনায় নিয়োগ, পদোন্নতি ও বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে। তিনি অভিযোগ করেন, বিএনপি আরও দ্রুতগতিতে প্রশাসনে দলীয়করণ করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

ব্যাংকিং খাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি একসময় দেশের অন্যতম শক্তিশালী ব্যাংক ছিল। কিন্তু বর্তমানে ব্যাংকটির ওপর এক ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে, যা পুরো ব্যাংকিং ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।


সরকারের আচরণে বিরোধী দলগুলো হতাশ বলেও মন্তব্য করেন তাহের। তার দাবি, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমনে সরকারের এক ধরনের আগ্রহ দেখা যাচ্ছে। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে একসঙ্গে অংশ না নিলেও সরকারবিরোধী আন্দোলনে ১১ দলীয় ঐক্যের শরিকদের পাশে চায় জামায়াত।

 

তাহের আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ছোট দলগুলো সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার সুযোগ পাবে। এ কারণে জোটের কয়েকটি দলের সঙ্গে আলোচনা করে তাদের আলাদাভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি রাজনৈতিক আচরণে গুণগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

 


 

দলীয় সূত্র জানায়, চলতি জুন মাসে দেশের তিন বিভাগে এবং জুলাই মাসে রাজধানী ঢাকাসহ আরও তিন বিভাগে বড় ধরনের গণসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে জামায়াতের।

 

এদিকে, বিরোধী দলগুলোর আন্দোলনের ঘোষণায় রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস দেখছে বিএনপি। দলটির নেতারা বলছেন, রাজপথের রাজনীতিকে তারা ভয় পান না এবং যেকোনো চ্যালেঞ্জ রাজনৈতিকভাবেই মোকাবিলা করবেন।

 


 

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলেই সব ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ গণতান্ত্রিকভাবে মোকাবিলা করা সম্ভব হবে। এজন্য সরকারের উচিত সততা ও পরিশ্রমের সঙ্গে দায়িত্ব পালন করা।

 


 

অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার মাত্র সাড়ে তিন মাস ক্ষমতায় আছে। এমন পরিস্থিতিতে আন্দোলনের ধোঁয়া তোলার রাজনৈতিক তাৎপর্য জনগণই মূল্যায়ন করবে।

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাংবিধানিকভাবে রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ ও আন্দোলনের অধিকার রয়েছে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া বা বিশেষ গোষ্ঠী তৈরি করে চাপ প্রয়োগের রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন এবং জাতীয় কাউন্সিলের প্রস্তুতিও শুরু করেছে বিএনপি।



আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক