শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

জুনিয়র ইনস্ট্রাক্টর পদে নিয়োগ সম্পন্নের দাবি ডিপ্লোমা প্রকৌশলীদের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৫ জুন ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৫ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পলিটেকনিক ইনস্টিটিউট, মনোটেকনিক ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ব্যাপক শিক্ষক সংকট নিরসনে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন নিয়োগ প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা।




বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ১০ম গ্রেডভুক্ত জুনিয়র ইনস্ট্রাক্টর পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নকরণে উদ্যোগ গ্রহণের জন্যও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তারা।


মঙ্গলবার (২৫ জুন) দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে নিয়োগ প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীদের সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।



সমাবেশ বক্তারা বলেন, ১৩ ও ১৫তম গ্রেডভুক্ত ক্রাফট ইন্সট্রাক্টর গং কর্তৃক রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট মামলায় রুল ইস্যু না করে বাদীদের দায়ের করা আবেদন (এনেক্স-আই) ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে আদেশ প্রদান করেন। এ প্রেক্ষিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রতিষ্ঠানের ক্যাডার বহির্ভূত গেজেটেড ও নন গেজেটেড (কর্মকর্তা-কর্মচারী) নিয়োগ বিধিমালা ২০২০ মোতাবেক ১৩ ও ১৫তম গ্রেডভুক্ত ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ/টিআর) পদ হতে ১০ম গ্রেডভুক্ত জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/নন টেক) পদে পদোন্নতির সুযোগ নেই বলে আবেদনটি নিষ্পত্তি করেন।


তা সত্ত্বেও ক্রাফট ইন্সট্রাক্টরগং হাইকোর্ট বিভাগে পুনরায় রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/নন টেক) পদে নিয়োগ প্রক্রিয়ার ওপর ৬ মাসের স্থগিত আদেশ প্রদান করেন। ফলে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অধীনে প্রার্থীরা লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করে চূড়ান্ত ফলাফলের অপেক্ষা থাকা সত্ত্বেও জটিলতা দেখা দিয়েছে। পুনরায় ক্রাফট ইনস্ট্রাক্টর রিট পিটিশন দায়েরের প্রেক্ষিতে আদালতের স্থগিতাদেশের ফলে নিয়োগ প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। যা পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক স্বল্পতা নিরসন প্রক্রিয়ায় সরকারের উদ্যোগ বাধাগ্রস্ত হবে।


বক্তারা আরও বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠানের ক্যাডার বহির্ভূত গেজেটেড ও নন গেজেটেড (কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ মোতাবেক ১০ম গ্রেডভুক্ত জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/নন টেক) পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জটিলতা নিরসনে শিক্ষা মন্ত্রণালয় পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে যোগাযোগপূর্বক জরুরিভিত্তিতে আদালত আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পদক্ষেপ নেওয়ার জন্য সমাবেশ থেকে আহ্বান জানানো হয়। অন্যথায়, নিয়োগ প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীগণ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে।


বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি জি এম আক্তার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ। 


এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আইডিইবির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.ইদরীস আলী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুন্তাসীর হাফিজসহ অনেকে।


আরও খবর




রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা