শিরোনাম
জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন
সোমবার ০৩ আগস্ট ২০২৬
সোমবার ০৩ আগস্ট ২০২৬

কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১০ জুন ২০২৬ | হালনাগাদ:বুধবার ১০ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ রায়হান মাহামুদ:

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বসত বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। ৫ জুন শুক্রবার রাতে জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের মাসুদা বেগমের বাড়ীতে এ ঘটনা ঘটেছে। 


থানা সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের মিলন মিয়ার স্ত্রী মাসুদা বেগম ২০১৪ সালের ১৮ মার্চ ২৪২২নং ও একই বছরের ২০মে তারিখে ৪৩৭২ ও ৪৩৭৩নং সাফ কাবলা ৩টি দলিলমূলে ১৯.২৫ শতাংশ জমি ক্রয়ের পর বসতবাড়ী নির্মাণ করে স্ব-পরিবারে বসবাস করছিলেন। প্রতিবেশি আইনউদ্দিনের পুত্র সামাদ মোল্লা, তার পুত্র আলামিন, জাকির হোসেনের পুত্র ফাহিম, মোমেনের পুত্র শফিকুল ও শহিদুল্লাহ, কাবিল খরাদির পুত্র আলী হোসেন ও আকরাম, আহাম্মদ আলীর পুত্র রাজা মিয়া, নাইব আলীর পুত্র মারুফ, সামাদ মোল্লার মেয়ের জামাই ফারুক, জাকির মোল্লার স্ত্রী ফেরদৌসি, সামাদ মোল্লার কণ্যা কহিনুর এবং উত্তর জামালপুর এলাকার ফিরোজ মিয়ার পুত্র আরিফ পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার (৫জুন) রাত ৭টার দিকে অজ্ঞাতনামা আরও ১০/১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটাসহ ৪/৫টি মোটরসাইকেল এবং একটি ট্রাক (রেজি নং- ঢাকা মেট্রো ন-১৯-৬৪১৬) নিয়ে মাসুদা বেগমের বাড়ীতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে সামাদ মাসুদার কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী করে এবং অন্য সন্ত্রাসীরা তাকে এলোপাথারী মারপিট ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। সন্ত্রাসীরা লাঠিসোটা ও লোহার রড দিয়ে ঘরের জিনিসপত্র ভাংচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ সময় সামাদ মাসুদার ঘরের আলমিরার ড্রয়ার থেকে নগদ ৫ লাখ টাকা এবং তার পুত্র আলামিন আলমিরার ড্রয়ার থেকে সারে ১২ লাখ টাকা মূল্যের ৫ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এছাড়াও ঘর নির্মাণের জন্য রাখা ৩ লাখ টাকা মূল্যের ৩ টন লোহার রড, স্ট্রিলের আলমারি, সুকেস, আলনা, ওয়ালটন ফ্রিজ, টেবিল, সিলিং ফ্যান, মিটসেফ, গ্যাসের চুলাসহ সিলিন্ডার, খাঁট, জামা কাপড়, মোবাইল ফোনসহ ঘরের ভিতরে থাকা প্রায় ৫ লাখ টাকার মালামাল ট্রাকে উঠিয়ে সামাদ মোল্লার বাড়ীতে নিয়ে যায়। পরে সন্ত্রাসীরা শাবল, হামার ও হাতুড়ি দিয়ে মাসুদার সেমি পাকা টিনসেড ঘরটি সম্পূর্ণ ভেঙ্গে ঘরের টিন, দরজা, জানালাও সামাদ মোল্লার বাড়ীতে নিয়ে যায়। 


৯৯৯ এ খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তর জামালপুর এলাকার ফিরোজ মিয়ার পুত্র আরিফের ট্রাকটি আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় মাসুদা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় ৮(৬)২৬ নং মামলা দায়ের করেন। 


মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সামাদ মোল্লা গং মাসুদা বেগমের সেমি পাকা টিনসেড ঘরটি সম্পূর্ণ ভেঙ্গে ঘরের মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। লুটের কাজে ব্যবহার করা একটি ট্রাক ও দুইটি মোটরসাইকেল আটক এবং লুণ্ঠিত কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। বাকী মালামাল উদ্ধার ও আসামীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।


আরও খবর




মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, মানতে হবে কঠোর নিয়ম

রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাগো বাঁশখালীর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার, লিখিত আবেদন থানায়

দিনাজপুরে সাবেক স্ত্রীকে আগুনে পুঁড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ