
শফিকুল স্টাফ রিপোর্টার : গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বন্দিদের আবাসন, খাবার, চিকিৎসাসেবা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।এ সময় জেলা ম্যাজিস্ট্রেট বন্দিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের অভাব-অভিযোগ শোনেন। তাৎক্ষণিকভাবে তিনি প্রতিকারযোগ্য সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, "কারাগারকে কেবল বন্দিশালা নয়, বরং সংশোধন ও পুনর্বাসনের কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।" তিনি বন্দিদের মানবিক উন্নয়ন ও পুনর্বাসনমূলক কর্মকাণ্ড বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক কারাগারে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।





























