শিরোনাম
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে গ্রো আপ এগ্রোটেকের পরিকল্পনা প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা মাগুরায় ছাত্রী হয়রানির অভিযোগ তুলে শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ নাঙ্গলকোটে সরকারি সড়ক পুনরুদ্ধারে এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কুকুর ধরলো চোর! শ্যামলীতে পিএমকের ফ্রি চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক মানুষ পোরশায় গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন শিক্ষার মানোন্নয়নে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
শুক্রবার ১৯ জুন ২০২৬
শুক্রবার ১৯ জুন ২০২৬

কালিগঞ্জে এনজিও’র প্রতারণার ফাঁদে ৪ অসহায় পরিবার,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২২ জুন ২০২৪ | হালনাগাদ:শনিবার ২২ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) নামক একটি এনজিও’র প্রতারণার ফাঁদে পড়ে দু:সহ জীবনযাপন করছেন সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের ৪ টি অসহায় পরিবার। নিরীহ ওই পরিবারগুলো এনজিওটির ফাঁদ থেকে রক্ষা পেতে প্রশাসনের আশু সুদৃষ্টি কামনা করে সংবাদ সম্মেলন করেছেন। 


শনিবার (২২ জুন) বেলা ১১ টায় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে ভুক্তভোগী ৪ পরিবারের সদস্যদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বানিয়াপাড়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী ফিরোজা পারভীন জানান, আমরা প্রায় ১০ বছর যাবত এনজিএফ এর অগ্রসর ঋণ কর্মসূচীর আওতায় আমাদের বাড়িতে একটি কেন্দ্রে সদস্য হিসেবে যুক্ত হই। দীর্ঘ কয়েক বছর যথানিয়মে এনজিওটি কার্যক্রম পরিচালনা করায় আমরা তাদের প্রতি আস্থাশীল হয়ে সঞ্চয় এবং ঋণগ্রহণ করে লেনদেন করতে থাকি। কয়েকদফা ঋণ গ্রহণ ও পরিশোধের পর সর্বশেষ ২৮/০২/২৩ তরিখে তিনি (ফিরোজা পারভীন) ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন যা ২৪ কিস্তিতে ৩ লাখ ১২ হাজার ৫শ’ টাকা পরিশোধের কথা ছিল। ৮ কিস্তি পরিশোধের পর অবশিষ্ট সম্পূর্ণ টাকা পরিশোধের নিমিত্তে ওই কেন্দ্রের মাঠকর্মী মোকাররম হোসেন তৈয়েবুরের নিকট জানালে তিনি এককালিন পরিশোধের ক্ষেত্রে ১ লক্ষ ৭৮ হাজার ৫শ’ টাকা দিতে হবে বলে হিসাব পেশ করেন। সে অনুযায়ী একটি গাভী বিক্রি করে ও আত্মীয় স্বজনের নিকট থেকে সহযোগিতা নিয়ে এনজিএফ এর কৃষ্ণনগর শাখা অফিসে যেয়ে ঋণের অবশিষ্ট ১ লাখ ৭৮ হাজার ৫শ’ টাকা পরিশোধ করি। এরপর ঋণের ফাইলে থাকা ৩শ’ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্প, কৃষ্ণনগর ফাস্ট সিকিউরিটি ব্যাংকের হিসাবের চেক এবং জামিনদার হিসেবে স্বামীর ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার চেক ফেরত চাইলে শাখার ম্যানেজার আকবার হোসেন শাখায় অডিট চলছে জানিয়ে ওইদিন বিকেলে স্ট্যাম্প ও চেক পৌছে দেবেন বলে আশ্বাস দেন। ম্যানেজারের কথা অনুযায়ী বাড়িতে আসার পর বিকেলে ডকুমেন্টস ফেরত না দেয়ায় বারবার কৃষ্ণনগর শাখায় যেয়ে সেগুলো ফেরত চান তিনি। কিন্তু ফাইলের কাগজপত্র ফেরত না দিয়ে উল্টো সঞ্চয় হিসেবে জমা থাকা ২৮ হাজার ৮২ টাকা থেকে ২৬ হাজার ৫০ টাকা তঞ্চকতার মাধ্যমে তারা উত্তোলন করে নিয়েছেন। 


একপর্যায়ে মাঠকর্মী মোকাররম হোসেন তৈয়েবুর শাখা থেকে ছুটি নিয়ে চলে যান এবং শাখার ম্যানেজার বিভিন্ন অজুহাত দিয়ে সময় ক্ষেপন করতে থাকেন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এনজিএফ’র পরিচালক লুৎফর রহমানের কাছে গেলে তিনি বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন। কিন্তু ১ মাস অতিবাহিত হলেও তিনি বিষয়টি সমাধান করেননি। উল্টো এনজিওর কাছে থাকা চেক ডিজঅনার করে ফিরোজা পারভীনের বিরুদ্ধে তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। 


তিনি আরও বলেন, বানিয়াপাড়া গ্রামের ফিরোজ মোড়লের স্ত্রী সেলিনা পারভীন ঋণ হিসেবে ৯০ হাজার টাকা গ্রহণ করেন যা ২৪ কিস্তিতে পরিশোধের কথা ছিল। ৬টি কিস্তি পরিশোধের পর সম্পূর্ণ টাকা এককালীন দেয়ার কথা বললে ৬২ হাজার ৬শ’ টাকা দিতে হবে বলে মাঠকর্মী মোকাররম হোসেন তৈয়েবুর জানায়। সে অনুযায়ী সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়। কিন্তু সেলিনা পারভীনেরও ডকুমেন্টস ফেরত না দিয়ে এখন আবারও ৬৮ হাজার টাকা দাবি করা হচ্ছে। সেলিনা পারভীনের সঞ্চয়ের ১৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা অবৈধ পন্থায় উত্তোলণ করা হয়েছে। আবার ৬৮ হাজার টাকা না দিলে মামলা করবে বলে হুমকি দিচ্ছেন এনজিওর ম্যানেজার ও নতুন মাঠকর্মী আব্দুল জলিল। এছাড়া বানিয়াপাড়া গ্রামের আব্দুল গফফার গাজীর স্ত্রী ছখিনা খাতুনের সঞ্চয় ছিল ১২ হাজার টাকা। তিনি এনজিএফ থেকে ঋণ না নিলেও তার নামে মাঠকর্মী ও ম্যানেজার যোগসাজশে ৩০ হাজার টাকা ঋণ তুলে নিজেরা নিয়েছেন। বিষয়টি জানতে পেরে ম্যানেজারকে জানালে সঞ্চয়কৃত টাকা ফেরত দেয়ার পরিবর্তে উল্টো তঞ্চকতার মাধ্যমে ছখিনা খাতুনের নামে তুলে নেয়া ঋণের কিস্তি পরিশোধ করতে হবে হুমকি দিচ্ছেন ম্যানেজার আকবার হোসেন। বানিয়াপাড়া গ্রামের সোহরাব মোড়লের মেয়ে ফতেমা সোহরাব ১৫ হাজার টাকা মৌসুমী ঋণ গ্রহণ করেন যা ৬ মাস মেয়াদ শেষে এককালীন ১৭ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু ওই কেন্দ্রের সদস্য জেসমিন সুলতানার নামে ঋণটি পুনরায়  দেখানো হচ্ছে। ঋণ না নিয়েও বানিয়াপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী জেসমিন সুলতানা চরম বিপাকে পড়েছেন। 

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ফিরোজা পারভীন, সেলিনা পারভীন, ছকিনা খাতুন, ফতেমা সোহরাবসহ তাদের পরিবারের সদস্যরা নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর প্রতারণা থেকে রক্ষা এবং যথাযথ ন্যায়বিচার পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করেন।


আরও খবর




ভেড়ামারায় প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল ও নবীন-প্রবীণ সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে গ্রো আপ এগ্রোটেকের পরিকল্পনা

প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

চিরিরবন্দরে মাদকসেবীর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া'র সভাপতি মনসুর মহসিন ও ইউসুফ সম্পাদক মনোনীত

মুকুটনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুরেন্দ্র-স্নেহলতা ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

মালয়েশিয়া থেকে ফেরা হলো না বাড়ি, বগুড়ায় পৌঁছেই প্রবাসীর মৃত্যু

কুমিল্লার আলোচিত শিবির নেতা জিসানের পক্ষে আইনি কার্যক্রমে যুক্ত দুই এপিপির নিয়োগ বাতিল

কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ

কুমিল্লায় পণ্যবাহী ভ্যানে ইয়াবার বড় চালান, কয়েক কোটি টাকার ইয়াবা উদ্ধার করে পুলিশ

ডুয়েটে গবেষণার অর্জন ও সম্ভাবনা নিয়ে ‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠিত

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কাউনিয়া ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ

মাগুরায় ছাত্রী হয়রানির অভিযোগ তুলে শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

ভেড়ামারায় প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল ও নবীন-প্রবীণ সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে গ্রো আপ এগ্রোটেকের পরিকল্পনা

প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

চিরিরবন্দরে মাদকসেবীর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া'র সভাপতি মনসুর মহসিন ও ইউসুফ সম্পাদক মনোনীত

মুকুটনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুরেন্দ্র-স্নেহলতা ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

মালয়েশিয়া থেকে ফেরা হলো না বাড়ি, বগুড়ায় পৌঁছেই প্রবাসীর মৃত্যু

কুমিল্লার আলোচিত শিবির নেতা জিসানের পক্ষে আইনি কার্যক্রমে যুক্ত দুই এপিপির নিয়োগ বাতিল

কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ