শিরোনাম
গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

খেঁয়াঘাটের নামে বেপরোয়া চাঁদাবাজি, যেন দেখার কেউ নেই!

প্রকাশিত:শুক্রবার ০২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০২ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image



আহম্মদ কবির, স্টাফ তাহিরপুরঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর থেকে উপজেলার বানিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে যাতায়াতের একমাত্র সড়কের হুচনাঘাট হতে পাতারগাও নামক স্থানে খেয়া পারাপারে চলছে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে। 


গতকাল সরেজমিন গিয়ে দেখা যায় ওই খেয়াঘাটে সরকার নির্ধারিত কোনো ভাড়ার তালিকা নেই। নেই কোনো নিয়মনীতির তোয়াক্কা, কেবলমাত্র খেয়া নৌকায় উঠলেই গুনতে হয় অতিরিক্ত টাকা। আর রাতের চিত্র হয়ে উঠে আরও ভয়াবহ অবস্থা পাল্টে যায় তাদের দৃশ্যপট,জরুরি কাজে এই ঘাটের খেয়া নৌকায় পারাপার হলেই গুনতে হয় দ্বিগুণ টাকা। আর এভাবেই দীর্ঘদিন ধরে চলছে গ্রামীন জনপদের খেয়াঘাটের কথিত ইজারাদারদের নৈরাজ্য যেন দেখার কেউ নেই। মানুষের সেবা নয়, খেয়া পারপারের নামে এখানে চলছে নীরব চাঁদাবাজি। প্রতিদিন এই খেয়াঘাট দিয়ে হাজারো মানুষের পারাপার। তবে এই খেয়াঘাটটিতে যাত্রী পারাপারে সরকার নির্ধারিত কোনো ভাড়ার তালিকা সাটাননি কথিত ইজারাদাররা।


ফলে জনপ্রতি আদায় করা হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। আর রাত হলেই পাল্টে যায় দৃশ্যপট। অসুস্থ রোগী কিংবা অন্য কোন কাজে পারাপার হতে হলে গুনতে হয় এক থেকে দুই শত টাকা। এই রাস্তায় বিকল্প পারাপারের ব্যবস্থা না থাকায় অনেকটা বাধ্য হয়েই খেয়াঘাটে ভাড়ার নামে চাঁদাবাজির স্বীকার হচ্ছে সাধারণ যাত্রীরা।


তাহিরপুর বাদাঘাট সড়কে মোটর সাইকেল চালক মুকলেছ,তুহিন, মন্তুস সহ একাদিক ব্যক্তি জানান, আমরা একজন যাত্রিক নিয়ে তাহিরপুর থেকে বাদঘাট বাজারে যাই ১০০ থেকে ২০০ শত টাকা ভাড়া দিয়ে, কিন্তুু পাতারগাও খেয়া পারাপার হতে গেলেই মাঝি কে চাঁদা দিতে হয় ৩০ থেকে ৪০ টাকা।যাহা সরকার নির্ধারিত ভাড়ার চাইতে দ্বিগুন। রাত হলেই গুনতে হয় আরও অধিক টাকা, কেউ যদি কম দিতে চায় তাহলে তার সাথে ইজারাদার খারাপ আচরন করে। আমরা উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। 


মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা এমদাদ হোসেন বলেন তাহিরপুর থেকে বাদাঘাট যেতে হলে পাতারগাও নামক স্থানে খেয়াতে প্রতিটি মানুষ চাঁদা দিতে হয় ৩০ থেকে ৪০ টাকা, রাতে কেউ যাতায়াত করলে গুনতে হয় দিগুণ টাকা।মানুষের যাতায়াতের জন্য বিগত বছর এই খেয়াটি উন্মুক্ত করে দিয়েছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান। কিন্তু এই বছর খাসকালেকশনের নামে একটি চাঁদাবাজ মহল সাধারন মানুষের উপর জুলুম করে টাকা আদায় করছে।প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই চাঁদাবাজদের হাত থেকে অসহায় গরীব মানুষদের রক্ষা করুন, এবং নির্ধারিত ভাড়ার তালিকা টানিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি।


খেয়াঘাটের কথিত ইজারাদার মোবারক হোসেন, দেওয়ান আলী বলেন আমি সরকারের কাছ থাইক্কা টেকা দিয়া ঘাট আনছি, আমার টাকা উটাইতে হইলে ৩০ টাকা কেনে এর চাইতেও বেশি টাকা ভাড়া নিমু তাথে কি যায় আসে।কেউ টাকা না দিলে তার সাথেত খারাপ আচরণ করবই।


এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিন জানান, খেয়াপারাপার হতে জনগনের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে তাঁদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। 


তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন বলেন, সাধারন যাত্রীদের হয়রানী করে খেয়া পারাপারের নামে কেউ যদি অতিরিক্ত টাকা আদায় করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




আরও খবর




গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত

চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা

ঋণের চাপে গ্যাস ট্যাবলেট সেবন, ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু

উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও মাদক বিতর্কে ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর

মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত