শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
সোমবার ০১ জুন ২০২৬
সোমবার ০১ জুন ২০২৬

কিছু দিনের মধ্যেই বুয়েটে হবে শতকোটি টাকার ন্যানোল্যাব: পলক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ জুন ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একশ কোটি টাকা ব্যয়ে কিছু দিনের মধ্যেই অত্যাধুনিক ন্যানোল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৯টায় বুয়েটের ইসিই ভবনে রোবোটিক্স ও অটোমেশন ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



পলক বলেন, আমরা এখন আইওটি দেখছি চোখের সামনে, সব বড় বড় ডিভাইস। কিন্তু সবকিছু ন্যানোলেভেলে চলে যাচ্ছে। ব্রেনে চিপ বসানোসহ অনেক কিছুই হয়তো হচ্ছে ল্যাবে, এখনো পাবলিকলি আসে নাই। সেগুলো এমআইটিতে দেখে এসেছি। সে কারণেই আমি উৎসাহিত হয়ে প্রধানমন্ত্রী ও আইসিটি উপদেষ্টার কাছে প্রস্তাবটি দেই। এরই মধ্যে টেন্ডার প্রক্রিয়ায় চলে গিয়েছি। একশ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক ন্যানোল্যাব অল্পদিনের মধ্যেই বুয়েটে স্থাপন করতে যাচ্ছি।


তিনি বলেন, আজ আনুষ্ঠানিকভাবে রোবোটিক্স ইনস্টিটিউট উদ্বোধন করলাম। কিন্তু এখানেই কাজ শেষ হবে না। এরপরের ধাপগুলো আমরা আরও আগাবো। বুয়েটকে আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি পেয়েছি, যেটা এমআইটিতে দেখে এসেছিলাম। এমআইটির মতো এত বড় হয়তো পারবো না, তারা তিন হাজার কোটি টাকা ব্যয়ে ন্যানোল্যাব তৈরি করেছে। ওই ল্যাবে ঢোকার পর মনে হয়েছে যেন কোনো সায়েন্স ফিকশন মুভির মধ্যে ঢুকে পড়েছি। ওখানে এআর, ভিআর, এমআর, মিক্স রিয়েলিটি সব আছে।


তিনি আরও বলেন, আসলে ন্যানোচিপ তো সব জায়গায় লাগবে। আমাদের কি কাজে লাগবে? এমআইটির তারা বললো যে, আগামী দিনে যে ফেব্রিক্সের মধ্যেও ন্যানোচিপ থাকবে। এখন স্মার্টওয়াচ যেমন আমাকে বলছে তুমি একঘণ্টা বসে আছো, এটা তোমার স্বাস্থ্যের জন্য খারাপ, তুমি হাঁটাহাঁটি করো, কিংবা দেখাচ্ছে এভাবে এক্সারসাইজ করো। এখন চিপ ফেব্রিক্সের মধ্যে থাকবে, চেয়ারের হাতলের মধ্যে থাকবে। ফলে মানুষের শরীরের তাপমাত্রা, হৃদকম্পন যেকোনো কিছু সে পড়তে পারবে এবং এই সিগন্যালটা আবার পাঠাতে পারবে।



প্রতিমন্ত্রী বলেন, আগামীর স্মার্ট পৃথিবীর, স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব তারাই দেবে, যারা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, মাইক্রোচিপ এবং সাইবার সিকিউরিটিতে দক্ষ এবং যোগ্য হবে। এখন হয়তো আপনারা জিজ্ঞেস করবেন তাহলে রাজনৈতিক নেতাদের কী হবে? রাজনৈতিক নেতাদেরও যদি টেকনোলজিতে জ্ঞান না থাকে, দক্ষতা না থাকে, সক্ষমতা না থাকে তাহলে তারাও ইরিলেভেন্ট হয়ে যাবে। আইনজীবীরা হারিয়ে যাবে, ডাক্তাররা হারিয়ে যাবে।


অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের আইসিটি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন এবং বুয়েটের প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুল জব্বার খান।


আরও খবর




সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন