শিরোনাম
রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রবিবার ২৮ জুন ২০২৬
রবিবার ২৮ জুন ২০২৬

ক্লাসে ফিরতে চায় শিক্ষার্থীরা

প্রকাশিত:সোমবার ২৯ জুলাই ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৯ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আযমিল ওমর আরিদ জুনিয়র ওয়ানে ভর্তি হয়েছে এ বছর। নতুন স্কুলজীবন আনন্দময় হয়ে ওঠে তার। নতুন নতুন বন্ধু, তাদের সঙ্গে খেলাধুলা, গল্প, ছুটির পর হইহুল্লোড় করে সময় কাটে। শহরে চার দেয়াল বন্দি শিশুদের কাছে স্কুল সময়টা বেশ আনন্দের। সেই আনন্দে ভাটা পড়ে যখন স্কুল ছুটি থাকে। প্রতি মুহূর্তে সে অনুভব করে ক্লাস, সহপাঠী আর স্কুলের হইহুল্লোড়ে কেটে যাওয়া সময়টা। গত ঈদুল আজহা আর গ্রীষ্মকালের ছুটি কাটিয়ে এক মাস না যেতেই ফের লম্বা ছুটিতে হাঁপিয়ে উঠছে দেয়ালবন্দি শিশু আরিদ। তার মতো প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত প্রায় পৌনে চার কোটি শিক্ষার্থী এখন মুখিয়ে আছে ক্লাসে ফিরতে।


সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। একই ভাবে বন্ধ আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়।


এ অবস্থায় প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার প্রসঙ্গে  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, ‘চলতি সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে। বিদ্যালয় কবে খোলা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য  রবিবার মিটিং হবে। মিটিংয়ে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে খোলার দিনক্ষণ জানিয়ে দেব।’


দীর্ঘদিন ছুটির কারণে শিক্ষার্থীরা তাদের প্রতিদিনের শ্রেণিপাঠ এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে— সেটি বেশ অনুভব করেন বলে জানালেন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘শিশুদের কাছে স্কুলজীবন অন্যরকম একটা আনন্দের ব্যাপার। তারা সাধারণত সাপ্তাহিক দুদিন ছুটির সময়ও মা-বাবার কাছে আর্জি করে স্কুল যেতে। এটি ছোটদের ক্ষেত্রে ঘটে। আবার একটু বড়, যারা মাধ্যমিকে পড়ে এদের কাছে স্কুলিংটা হচ্ছে একটা পড়ালেখার চাপ। তবে সবার ক্ষেত্রে সেটা এক রকম হয় না।’


মিজানুর রহমান বলেন, এখন যে ছুটি যাচ্ছে, শিক্ষাবর্ষের এই সময়টা লেখাপড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। এখনো অর্ধবার্ষিক পরীক্ষা শেষ করা যায়নি। বিভিন্ন শ্রেণির পরীক্ষা স্কুলগুলো নিচ্ছে। এই বন্ধের জন্য বিলম্বিত হচ্ছে। যত বেশি ছুটি থাকবে, পরীক্ষা সম্পন্ন করে আবার ক্লাস নিতে হবে। নতুন কারিকুলাম, ক্লাসগুলোয় শেষ করতে হবে। সামনে ডিসেম্বরে আবার বার্ষিক পরীক্ষা। এখন ক্লাসগুলো বন্ধ। এগুলো পুষিয়ে নিতে একটা কৌশল তো সরকারকে নিতে হবে। সে জন্য বাড়তি ক্লাস নিতে হবে।


সরকার সিদ্ধান্ত নিলে ক্লাসের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। তিনি বলেন, সরকার হয়তো শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে না। যখনই ঘোষণা দেবে, আমরা নতুন করে ক্লাসরুটিন করে বাচ্চাদের বন্ধের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করব।


ভিকারুননিসা নূন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাবিহা তাবাসসুম বলে, দ্রুত স্কুল খুলে দেওয়া দরকার। ক্লাসের বাইরে আর ভালো লাগছে না। অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়েছিল। এর মধ্যে ফের স্কুল ছুটি হয়ে গেল। সাম্প্রতিক পরিস্থিতিতে ঘর থেকে বেরও হচ্ছি না।


শিক্ষার্থীদের শিখন ঘাটতি পুষিয়ে নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন অনলাইনে ক্লাস ও পরীক্ষার আয়োজন করতে পারে, সেই সক্ষমতা সব প্রতিষ্ঠানের থাকা উচিত বলে মনে করেন শিক্ষাবিদ, বুয়েটের সাবেক ডিন ও ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের শিক্ষাজীবন নষ্ট যেন না হয়, যতটা সম্ভব অনলাইনে ক্লাস শুরু করতে হবে প্রতিষ্ঠানগুলোকে। স্কুল খুলে দেওয়ার পরও তাদের বন্ধের ক্লাসের শিখন ঘাটতি পোষানোর জন্য বাড়তি ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে হবে কর্তৃপক্ষকে।


জানা গেছে, তাপপ্রবাহের কারণে গত ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এরপর স্কুল খুলে দেওয়ার পর ওই সময়ে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ এবং নতুন কারিকুলাম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য শনিবারও শ্রেণি কার্যক্রম চলে। এরপর আবার শনিবারও ছুটি ঘোষণা দেওয়া হয়। কমিয়ে দেওয়া হয় গ্রীষ্মকালীন ছুটি।


অন্যদিকে উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্লাস শুরুর আগে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত করতে চায় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত আবাসিক হল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। পরে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে প্রায় ৩০০ কক্ষ ভাঙচুর করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হলগুলোর ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছ থেকে আর্থিক বরাদ্দ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে হলগুলো সংস্কার করে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু করা হবে।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম জানান, গত কয়েক দিনের অরাজক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ক্ষতি নিরূপণ করে আবাসিক হলগুলো শিক্ষার্থীদের বসবাসের উপযুক্ত করে ক্যাম্পাস খুলে দেওয়া হবে। সরকারও চায় শিক্ষার্থীরা দ্রুত পড়ার টেবিলে ফিরে যাক। আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী দ্রুতই বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু করব।


অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে নিরাপত্তা বিষয়টি সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সম্প্রতি তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা এ মুহূর্তে বিবেচনা করতে পারছি না।’


আরও খবর




রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের

চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ

বোদায় বজ্রপাতে নিহত- ১

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত২

সাতক্ষীরায় ১৬ মাসে জব্দ ১২৬ কোটি টাকার চোরাচালানি পণ্য, ধ্বংস করা হলো ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এই সম্পর্কিত আরও খবর

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী,তত্ত্বাবধায়ক ক্লোজড

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

‘ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি ভয় পেয়ে গেছি’

সনদসর্বস্ব শিক্ষার বদলে কর্মমুখী কারিকুলাম জরুরি: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চান ডিএসসিসি প্রশাসক