শিরোনাম
সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
আমদানিতে শুল্ক ফাঁকির কায়দা

কন্টেইনারে দামি খেজুর কাগজে নিম্নমানের

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:রবিবার ১০ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ১০ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

উন্নত মানের খেজুরে প্রতি কেজির শুল্কায়ন করা হয় আমদানি মূল্য চার ডলার ধরে। একই খেজুর যদি মাঝারি মানের বলে ঘোষণা দেওয়া হয়, তাহলে শুল্কায়ন করানো যায় আড়াই ডলার হিসেবে। আর তাতে শুল্ক কমে যায় প্রায় ৭০ টাকা। 




কেজিতে ৭০ টাকার শুল্ক এড়াতে খেজুর আমদানিতে মিথ্যা ঘোষণার আশ্রয় নিচ্ছে আমদানিকারকরা। সম্প্রতি এরকম একটি চালান আটক করেছে শুল্ক গোয়েন্দারা। আরব আমিরাত থেকে আনা সাড়ে ৪৭ মেট্রিক টন খেজুরের ওই চালানটিতে উন্নত মানের খেজুর থাকলেও সেটি খালাস করা হয় কম দামি খেজুরের জন্য ধার্য আড়াই ডলার শুল্ক দিয়ে। 


অভিযোগ উঠেছে, কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশেই এই অনিয়ম করছেন আমদানিকারকরা। যে কারণে আমদানি পণ্য খালাসের আগে শতভাগ কায়িক পরীক্ষা করার নিয়ম থাকলেও সেটি না করেই শুল্কায়ন করে দিচ্ছেন কাস্টমস কর্মকর্তারা। 


কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর আরব আমিরাত থেকে দুই কন্টেইনারে সাড়ে ৪৭ মেট্রিক টন খেজুর আমদানি করে ঢাকার পুরানা পল্টনের মেসার্স সহিদুল্লাহ হোসেন। ওই চালানটি অসত্য ঘোষণায় আমদানি এবং শুল্কায়ন করা হয়েছেÑ এমন গোপন সংবাদ থাকায় চালানটির খালাস স্থগিত করা হয়। পরে ১১ জানুয়ারি বেসরকারি কন্টেইনার ডিপো ইস্টার্ন লজিস্টিক্স ডিপোতে শতভাগ কায়িক পরীক্ষা করে তাতে প্রিমিয়াম কোয়ালিটির মরিয়ম খেজুর পাওয়া যায়। কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্যের ওজন সঠিক পাওয়া গেলেও মানের ঘোষণা সঠিক ছিল না। ঘোষণা অনুযায়ী ফ্রেশ ডেটস হিসেবে প্রতি কেজির ২ দশমিক ৫ ডলার শুল্কায়ন করা হয়। কিন্তু বাস্তবে এই মানের খেজুরের শুল্কায়ন হওয়ার কথা ছিল ৪ ডলার হারে। এই হিসেবে আমদানিকারক প্রতিষ্ঠানটি সাড়ে ৪৭ মেট্রিক টন খেজুরের বিপরীতে প্রায় ৪৬ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করেছে। 


একই আমদানিকারক প্রতিষ্ঠান গত ১০ ফেব্রুয়ারি আমিরাত থেকেই পাঁচটি কন্টেইনারে আরও ১২৫ মেট্রিক টন খেজুর আমদানি করে। ওই চালানটিতেও অসত্য ঘোষণায় পণ্য আমদানি করার গোপন সংবাদ পেয়ে খালাস স্থগিত করে দেয় শুল্ক গোয়েন্দারা। ফ্রেশ ডেটস ঘোষণা দিয়ে আনা ওই চালানটির কায়িক পরীক্ষা করা হয় গত ১৯ ফেব্রুয়ারি। কায়িক পরীক্ষায় পণ্যের ওজন ঠিক পাওয়া গেলেও তাতে সাফরি প্রিমিয়াম খেজুর পাওয়া যায়।


অন্যদিকে ঢাকার চকবাজার এলাকার মেসার্স মোহাম্মদ এন্টারপ্রাইজ গত ৪ জানুয়ারি সৌদি আরব থেকে দুই কন্টেইনারে ৫০ মেট্রিক টন খেজুর আমদানি করে। ফ্রেশ ডেটস ঘোষণা দিয়ে আনা এই চালানটিরও খালাস স্থগিত করা হয়। গত ১৭ জানুয়ারি কেডিএস ডিপোতে কন্টেইনার দুটি খুলে চালানের শতভাগ কায়িক পরীক্ষা করেন শুল্ক গোয়েন্দারা। এতে ঘোষিত পণ্যের ওজন ঠিক পাওয়া গেলেও তাতে পাওয়া যায় ঘোষণার চেয়ে উন্নত মানের আজওয়া ও মাবরুম খেজুর। 


এ সম্পর্কে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন বলেন, গোপন সংবাদ থাকায় কাস্টমস গোয়েন্দারা খেজুরের তিনটি চালান আটক করেন। তিনটিতেই ঘোষণার বাইরে উন্নত মানের খেজুর পাওয়া যায়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি আমরা চট্টগ্রাম কাস্টমস হাউসকে অবহিত করেছি। 


এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার মো. আহসান উল্লাহ  বলেন, তিনটি চালানের বিষয়ে আমি বলতে পারব না। ৪৬ লাখ টাকা শুল্ক ফাঁকির যে চেষ্টা করা হয়ে সেই চালানটি নিয়ে আমি তদন্ত করেছি। তদন্তে আমরা পেয়েছি আমদানিকারক প্রতিষ্ঠান ও সিঅ্যান্ডএফ এজেন্ট পরস্পর যোগসাজশে কায়িক পরীক্ষার রিপোর্ট এবং ছবি চেঞ্জ করেছে। এ কারণে আমরা তদন্ত প্রতিবেদনে আমদানিকারকের সর্বোচ্চ শাস্তি এবং সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছি। এর মধ্যে আমদানিকারকের বিরুদ্ধে ফাঁকি দেওয়া শুল্কের চারগুণ অর্থাৎ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের জন্য কাগজপত্র লাইসেন্স শাখায় পাঠানো হয়েছে। 


বাকি দুটি চালানের বিষয়ে জানতে কাস্টমস হাউসের উপকমিশনার কাজী ইরাজ ইশতিয়াকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।


প্রসঙ্গত, আগে কম দামের খেজুরের দামেই শুল্কায়ন হতো উন্নত মানের খেজুরের। এতে রাজস্ব হারাত সরকার। বিষয়টি নিয়ে লেখালেখির পর খেজুরের শুল্কায়নে নতুন নিয়ম চালু করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। গত বছরের ৩ এপ্রিল চালু করা এ নিয়ম অনুযায়ী, এখন থেকে খেজুরের মানের ওপর ভিত্তি করে শুল্কায়ন করা হবে। এ ক্ষেত্রে প্রিমিয়াম গ্রেডের (উন্নত মানের) খেজুর প্রতি কেজি ৪ ডলার, মিডিয়াম গ্রেডের (মাঝারি মানের) খেজুর প্রতি কেজি ২ দশমিক ৫ ডলার এবং লোয়েস্ট গ্রেড (নিম্ন মানের) খেজুর প্রতি কেজি ১ ডলার করে শুল্কায়ন করা হবে।



আরও খবর




মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা

রাঙ্গাবালীতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, অতিষ্ঠ জনজীবন

শেরপুরে অসহায় প্রবীণ সাজু-নুরজাহান দম্পতির পাশে জেলা প্রশাসন; চিকিৎসার ব্যবস্থা

পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প