শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ঘুর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মধ্যে নগদ সহায়তা প্রদান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৬ জুন ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৬ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ভোলা প্রতিনিধি: 

বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার  (১৫ জুন) ২০২৪ ভোলায় তিনটি ইউনিয়নে ঘুর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে মোবাইল ব্যাংককিং এর মাধ্যমে ৬০০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। কোস্ট ফাউন্ডেশন স্টাট ফান্ড বাংলাদেশ এর সহযোগিতায় ‘‘Emergency Response of cyclone Remal Project’’ প্রকল্প বাস্তবায়ন করছে। 

উল্লেখ্য যে, গত ২৬ মে ২০২৪ তারিখে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ঘুর্ণিঝড় রিমেল। ভোলা জেলায় ২৪৬৫ পরিবারের ঘর সম্পূর্ণভাবে বিধস্ত হয়। স্টাট ফান্ড বাংলাদেশ দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জরুরি সাড়াদান করে থাকে।  শনিবার এই প্রকল্পটি আওতাধীন ভোলা জেলার  চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে ৮৫ পরিবার, লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নে ১০২ পরিবার এবং ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে ৬৩ পরিবারকে মোট ২৫০ মোবাইল ব্যাংককিং এর মাধ্যমে ৬০০০ টাকা করে প্রদান করা হয়। 

এইসময়ে উপস্থিত ছিলেন উক্ত জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিন হাওলাদার। তিনি বলেন, গত বন্যায় জাহানপুর ইউনিয়নে বেড়িবাঁধের বাইরের অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এই সহযোগিতা তাদের দূর্যোগ কাটিয়ে উঠতে সহায়তা করবে। 

আরো উপস্থিত ছিলেন, ধলীগৌর নগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদুর রহমান হাওলাদার, তিনি বলেন, কোস্ট দূর্যোগে আগেও ভালো কাজ করেছেন। এবারও স্টার্ট ফান্ডের সহযোগিতায় মানুষের পাশে এসে দাঁড়িয়ে, এজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি এই কাজে কোস্টকে সকল ধরণের সহযোগিতা বজায় রাখবেন। 

জাহানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লাইজু বেগম জানান, ঘুর্ণিঝড়ে তার ঘর পুরোপুরি ভেঙ্গে যায়। তিনি এখনও কষ্ট করছেন। এই সহযোগিতা দিয়ে তিনি খাবার, ঘর মেরামতসহ প্রয়োজনীয় কাজে ব্যয় করবেন। 

ধলীগৌর নগর উপজেলার  ঘূর্ণীঝড় রিমালের ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম নিজ মুঠোফোনে যখনই নগদের মাধ্যমে ৬০০০ টাকা পাওয়ার পর তার অনুভূতি প্রকাশ করে বলেন, তিনদিন ধরে আশ্রয় কেন্দ্রে ছিলেন। বাড়িতে এসে দেখেন থাকার মতো অবস্থা নেই। ঝঁড়ে ঘরের চাল, মাটি সব ভাসিয়ে নিয়ে যায়। কয়েকদিন কাটাতে হয় মানুষের বাড়িতে। তিনি বলেন, ঈদের আগে টাকা পেয়ে বেশ আনন্দ লাগছে , এবার ঘরটা ঠিক করবেন। 

উপকারভোগী শাহানুর বেগম বলেন, বাতাসে ঘর ভেঙ্গে গেছে।  তার পরিবার এখনো ভাঙ্গা ঘরে বসবাস করছে। এই টাকা দিয়ে ঘর মেরামত করবেন বলে জানান। নগদ অর্থ হিসেবে ৬০০০ টাকা পেয়ে খুশি শাহানুর বেগম।

নুরুজ্জামান (৮০) ধলীগৌর নগর ইউনিয়নের একটি ক্ষতিগ্রস্ত পরিবার। তিনি একজন বয়স্ক ব্যক্তি এবং একজন শ্রবণ প্রতিবন্ধি, কানে শুনতে পাননা। ঘুর্ণিঝঁড়ে পুরোপুরি ভেঙ্গে যাওয়া ঘর এখনও মেরামত করতে পারেননি। মোবাইলে ৬০০০ টাকার বার্তা আসার পরেরই তার চোখেমুখে আনন্দের হাসি।  

সরকারি ছুটির মাঝেও কোস্ট ফাউন্ডেশন তিনটি ইউনিয়নে বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে এবং চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়নে রবিবার ৯৭ পরিবারের মাঝে এই সহযোগিতা প্রদান করা হবে। এসময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন, কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তা রাশিদা বেগম, মো: ইউনুচ, সোহেল মাহমুদ, খোকন চন্দ্র শীল, মো: ফজলু হক, মিজানুর রহমান, মো: শাহিনুর ইসলাম, মো: তরিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


আরও খবর




মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত