শিরোনাম
পত্নীতলায় গোল্ডকাপ ফুটবল খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণ দোহাজারী পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন- সভাপতি দীপক হাজারী ও সাধারণ সম্পাদক পিয়েল দোহাজারী জামিজুরীতে গণহত্যা দিবস পালিত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা পত্নীতলায় তিনদিন ব্যাপী ভ্রাম্যমান বইমেলার উদ্বোধন গুরুদাসপুরে ৬ ব্যারেল ডিজেল জব্দ,নীরব অভিযুক্ত ব্যবসায়ী চরফ্যাশনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত পোরশায় ৫০০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোটরসাইকেল ও তিন জন গ্রেফতার মাগুরার শ্রীপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত সংকটকালে আশীর্বাদ হয়ে উঠেছে সোলার পাম্প, খরচও কম হামের টিকা পেয়েছে ৯৪ লাখ ২৪ হাজার শিশু
বুধবার ২৯ এপ্রিল ২০২৬
বুধবার ২৯ এপ্রিল ২০২৬

ক্রমাগত লোকসানে পেশা ছেড়ে দিচ্ছেন লবণচাষীরা

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ক্রমাগত লোকসানে লবণচাষীরা পেশা ছেড়ে দিচ্ছেন। লবণের উৎপাদন খরচ বৃদ্ধি, খরচের তুলনায় দাম অর্ধেকে নেমে যাওয়া, ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় চাষীরা লবণ চাষ ছাড়ছেন। মূলত মহাজনরাই বেশির ভাগ লবণ মাঠের মালিক। তাদের কাছ থেকে মাঠ ইজারা নিয়ে চাষীরা লবণ চাষ করেন। আরেকটি পক্ষ নগদ অর্থের জোগান দেয়। লবণের মাঠ ইজারা নেয়ার সময় কিছু টাকা পরিশোধ করতে হয়। আর ওই টাকার জন্য বিত্তশালীদের কাছ থেকে ঋণ নেন কৃষকরা। কিন্তু লোকসানে মৌসুম শেষে ওই টাকা পরিশোধ করতে পারে না চাষীরা।  অথচ আগে লবণ চাষে পুঁজি কম লাগতো কিন্তু উৎপাদন বেশি হতো। বিক্রি করে লাভও হতো। কিন্তু এখন উল্টো লোকসান হয় মোটা টাকা। বিসিক এবং লবণচাষীদের সূত্রে এসব তথ্য জানা যায়।


সংশ্লিষ্ট সূত্র মতে, কক্সবাজার জেলার ৯টি উপজেলায় দেশের মোট লবণ উৎপাদনের ৮৭ শতাংশ হয়। বাকিটা চট্টগ্রামের বাঁশখালী থেকে আসে। দেশে চাহিদার সঙ্গে পাল্লা লবণের উৎপাদন বাড়লেও চাষীদের ভাগ্য পরিবর্তন হয়নি। এবার মৌসুমের শুরুতে মাঠের লবণ মণপ্রতি ৩০০ টাকার ওপরে বিক্রি হলেও এখন মৌসুমের মূল সময়ে দাম উৎপাদন খরচের অর্ধেকে নেমে এসেছে। এভাবে প্রতি বছর লোকসান দিয়ে চাষীরা ঋণগ্রস্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে অনেক লবণচাষী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের থেকে আগে নেয়া ঋণ পরিশোধ করতে পারছেন না। ফলে ঋণমুক্ত হতে তারা বাধ্য হয়ে অন্য পেশা বেছে নিচ্ছেন। 


সূত্র জানায়, এবার লবণ মৌসুমের মূল সময়ে এসে হঠাৎ কমে গেছে দাম। গত বছর এ সময়ে (মার্চ-এপ্রিলে) প্রতি মণ লবণ ৩৫০ থেকে ৩৬০ টাকা এবং ২০২৩ সালে ৪০০ টাকার ওপরেও বিক্রি হয়েছে। কিন্তু এখন তা নেমে এসেছে ১৫০ টাকায়। তার মধ্যে দালালকে প্রায় অর্ধেক দিতে হচ্ছে। তাছাড়া দেশের লবণ চাষে এখনো উন্নত প্রযুক্তির ছোঁয়া লাগেনি। লবণ চাষের জমিতে অন্য ফসল না হওয়ায় চাষীরা একরকম বাধ্য হয়েই লবণ চাষ করেন। তবে যাদের লবণের জমি নেই তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।


সূত্র আরো জানায়, লবণ চাষীরা ন্যায্যমূল্য না পেলেও দেশে লবণের উৎপাদন বাড়ছে। বিসিকের তথ্যমতে, এ অঞ্চলে ১৯৬০-৬১ মৌসুম থেকে লবণ উৎপাদন শুরু হয়। ওই বছর ৬ হাজার ৭৭৪ একর জমিতে ১ দশমিক ২১ লাখ টন লবণ উৎপাদন হয়। বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯০ শতাংশ স্থানীয় উৎপাদন থেকেই পূরণ হচ্ছে। ২০২১-২২ মৌসুমে ২৩ দশমিক ৩৫ লাখ টন চাহিদার বিপরীতে উৎপাদিত হয়েছে ১৮ দশমিক ৩১ লাখ টন। ২০২২-২৩-এ ২৩ দশমিক ৮৫ লাখ টন চাহিদার বিপরীতে ২২ দশমিক ৩২ লাখ টন এবং ২০২৩-২৪ মৌসুমে ২৫ দশমিক ২৮ লাখ টন চাহিদার বিপরীতে ২৪ দশমিক ৩৮ লাখ টন লবণ উৎপাদন হয়েছে। ২০২৪-২৫ মৌসুমে চাহিদা ধরা হয়েছে ২৬ দশমিক ১০ লাখ টন। এরই মধ্যে ১৭ লাখ টন লবণ উৎপাদিত হয়েছে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত উৎপাদন চলবে। তবে লবণের উৎপাদন বাড়ার পাশাপাশি বাড়ছে চাষীদের খরচও। ২০২৪-২৫ মৌসুমে জমির ইজারা, পলিথিন, শ্রমিক, পানি বাবদ এক মণ লবণ উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ৩৫০ টাকা। তার মধ্যে জমির ইজারা বাবদ ২০০ টাকা, পলিথিন, পানি ও সেচ বাবদ ২০ টাকা এবং দুই ধাপে শ্রমিক বাবদ ১৩০ টাকা খরচ হয়। গত তিন বছরের তুলনায় এবার মণপ্রতি ২৯ টাকা খরচ বেড়েছে। আর ২০২৩-২৪-এ প্রতি মণ উৎপাদনে খরচ ছিল ৩২১ টাকা, ২০২২-২৩-এ ২৭০ টাকা এবং ২০২১-২২-এ ২৬৩ টাকা। উৎপাদন খরচ বাড়লেও এ সময়ে (মার্চ-এপ্রিল) বর্তমানে প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়, ২০২৩-২৪-এ ২২০-২৫০ টাকা, ২০২২-২৩-এ ছিল ২৮০-৩০০ টাকা।


এদিকে এ প্রসঙ্গে কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি জামিল ইব্রাহিম জানান, সারা দেশের লবণের চাহিদা কক্সবাজার পূরণ করছে। অথচ লবণচাষীদের জন্য কোনো ঋণ, আর্থিক প্রণোদনা নেই। এখনো গত মৌসুমের ১০ হাজার টন লবণ মজুদ আছে। চাষীরা দাম না পেলেও মিল মালিকরা ঠিকই ব্যবসা করছে। কিছু সিন্ডিকেট এ ব্যবসাটাকে নিচের দিকে টেনে ধরছে। গত সরকারের আমলে সোডিয়াম সালফেট আমদানি করে একটা কৃত্রিম সমস্যা তৈরি করা হতো। এবার ইন্ডাস্ট্রিয়াল সল্টের নামে আমদানি করার কথা শুনছি। দেশে পর্যাপ্ত উৎপাদন থাকার পরও আমদানি করা হলে লবণ চাষী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাগ্যে পরিবর্তন আসবে না।


অন্যদিকে বিসিকের দাবি লবণ চাষীদের বার্ষিক বিশেষ ঋণ দেয়া হয়ে থাকে। ২০২২-২৩-এ ১১৩ জনকে ৫০ হাজার টাকা করে ৫৬ দশমিক ৫০ লাখ টাকা, ২০২৩-২৪-এ ১৩১ জনকে ৬৫ দশমিক ৫০ লাখ টাকা ঋণ দেয়া হয়েছে। ২০২৪-২৫ মৌসুমের ঋণ এ মাসে দেয়া হবে। তবে এসব ঋণের অর্ধেকই পরিশোধ করতে পারেননি চাষীরা। 


এ বিষয়ে বিসিকের লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জাফর ইকবাল ভূঁইয়া জানান, বিসিক থেকে প্রতি বছর কিছু চাষীকে বিশেষ ঋণ দেয়া হয়। কিন্তু লবণের দাম কম থাকায় ওই ঋণ চাষীরা পরিশোধ করতে পারেন না। এখন বিসিক এ বিষয়ে ঋণখেলাপির মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।


আরও খবর




গাইবান্ধায় ৩৫ পিস ইয়াবাসহ যুবক আটক

পত্নীতলায় গোল্ডকাপ ফুটবল খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণ

দোহাজারী পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন- সভাপতি দীপক হাজারী ও সাধারণ সম্পাদক পিয়েল

লোহাগাড়ায় ১১ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদারকিতে গাফিলতি

সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর- লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা- নজরুল ইসলাম

দোহাজারী জামিজুরীতে গণহত্যা দিবস পালিত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা

পত্নীতলায় তিনদিন ব্যাপী ভ্রাম্যমান বইমেলার উদ্বোধন

পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি নিয়ে বিভ্রান্তি: সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন

ব্রহ্মপুত্র শুকিয়ে বিপাকে সাঘাটার জেলেরা, বিকল্প আয়ে জাল বুনছেন লালচান

ফুলপুরে ইটভাটার বিরুদ্ধে অভিযান

ত্রয়োদশ সংসদ নির্বাচন সমগ্র বাংলাদেশ বিশ্ব ক্রিকেট খেলা বাণিজ্য হ্যালো গ্লিটজ লাইফস্টাইল টেক সব খবর

গুরুদাসপুরে ৬ ব্যারেল ডিজেল জব্দ,নীরব অভিযুক্ত ব্যবসায়ী

চরফ্যাশনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ইটিপি না থাকায় ফতুল্লায় সোহেল ইয়ার্ণ ডাইংয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ধানঘড়া চারমাথায় চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ: স্থানীয়দের উদ্বেগ ‎

কুকরী মুকরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান ছাত্রনেতা রিমন

ধানঘড়ায় মাদকবিরোধী সংবাদ প্রচারের পর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ,মেসেঞ্জারে হুমকি

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

‎“উত্তরধানঘড়ায় যুব সমাজের উদ্যোগে ‎মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ

মনপুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো মিজানুর রহমান কবির

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

‎ধানঘড়ায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রাথমিক বিদ্যালয় মাঠে নজরদারি জোরদার

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ

‎সংবাদ প্রচারের পর যুব সমাজের উদ্যোগে উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরার চম্পাফুল স্কুলে স্বপন ঘোষের নিয়োগের বৈধ্যতা নিয়ে নানান প্রশ্ন; ২৮ বছর যাবৎ তুলছেন বেতন-ভাতা

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

বন্ধ ৬টি পাটকল ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত

জ্বালানি সংকটের সঙ্গে লোডশেডিং, চাপে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো

রাজস্ব বাড়াতে করপোরেট করহার কমানোর সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান

এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ১০৯ কোটি টাকা

দেশি মুরগি গরুর সমান!

যুক্তরাষ্ট্রের বাজারে ধাক্কা, কমেছে বাংলাদেশের পোশাক রফতানি

চেম্বার নির্বাচন, পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে মাঠে ইমাম মেহেদী

জ্বালানি কেনায় বৈচিত্র্যহীন উৎসে আটকা বাংলাদেশ

উৎপাদন খরচের চাপে পোল্ট্রি খাত

আমদানি থেকে খুচরা পুরো চেইনকে সমন্বিত ডিজিটাল মডেলের আওতায় আনা হবে