শিরোনাম
ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২ মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়
সোমবার ২৬ অক্টোবর ২০২৬
সোমবার ২৬ অক্টোবর ২০২৬

কটিয়াদীতে জমি বিরোধে যেকোনো সময় হতে পারে বড় ধরনের সংঘাত; প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রকাশিত:বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের নিমুক পুরুড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ বিরোধের জেরে মারধর ও হয়রানির অভিযোগে কটিয়াদী মডেল থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দেওয়ার দাবি করেছে উভয় পক্ষ।বিরোধে এক পক্ষে রয়েছেন একই বাড়ীর মো. নয়ন মিয়া (২৬) ও তার পরিবার। অপর পক্ষে রয়েছেন সিঙ্গাপুরপ্রবাসী মিরাজ উদ্দীন ও তার পরিবারের সদস্যরা।নয়ন মিয়া পক্ষের দাবি, গত ২১ আগস্ট দুপুরের দিকে স্বপন নামে এক যুবককে মারধর করা হয়। এ ঘটনায় তাদের পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করা হয়।অন্যদিকে মিরাজ উদ্দীনের দাবি, ঢাকায় অনার্স পড়ুয়া তার ছেলে বাড়িতে আসার পর তাকে অতর্কিতভাবে হামলা করা হয়। এ ঘটনায় তাদের পক্ষেরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।জমি নিয়ে বিরোধের বিষয়ে নয়ন মিয়া পক্ষের দাবি, পারিবারিকভাবে মিরাজ উদ্দীনের পক্ষের কাছে তাদের জমি পাওনা রয়েছে। দীর্ঘদিন ধরে এ বিষয়টি নিয়ে বিরোধ চলে আসছে বলেও জানান তারা।তবে এ দাবির বিষয়ে ভিন্ন বক্তব্য মিরাজ উদ্দীন পক্ষের। তাদের দাবি, জমি নিয়ে কোনো দাবি থাকলে আইনগতভাবে আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব। মিরাজ উদ্দীন অভিযোগ করেন, বিরোধের জেরে তাদের জমি দখল এবং গাছ কাটা হয়েছে। এ ছাড়া তাকে হুমকি-ধমকি দেওয়ারও অভিযোগ করেন তিনি।মিরাজ উদ্দীন পক্ষের আরও দাবি, জমি দখল ও গাছ কাটার অভিযোগের বিষয়ে পুলিশের সহযোগিতা চেয়ে আবেদন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তাদের দাবি, তারা নিয়মিত বাড়িতে থাকেন না।অন্যদিকে নয়ন মিয়া পক্ষের অভিযোগ, তারা নিরীহ বলে তাদের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করে হয়রানি করা হচ্ছে। এ কারণে তারা বাড়িতে স্বাভাবিকভাবে থাকতে পারছেন না বলেও দাবি করেন তারা।বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে দুই পক্ষই জানিয়েছে। তবে মিরাজ উদ্দীন পক্ষের দাবি, সালিশে জমি মাপজোখের জন্য আসা এক ব্যক্তিকে মারধরের ঘটনা ও উচ্ছৃঙ্খল আচরণের ঘটনা ঘটলে বৈঠকটি আর এগোয়নি। তবে এ অভিযোগের বিষয়ে নয়ন মিয়া পক্ষ নিজেদের নিরীহ দাবি করে উল্টো দুষছেন মিরাজ উদ্দীন পক্ষকে। তারা জানান মিরাজ উদ্দীনরা অনেক প্রভাবশালী ও বিত্তশালী। তবে মিরাজ উদ্দীন জানান, তারা এলাকায় থাকেন না, তিনি স্বপরিবারে ঢাকায় থাকেন এবং অপর পক্ষ অনেক উচ্ছৃঙ্খল। এ নিয়ে দু'পক্ষই একে অপরকে দুষছেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছে। বিরোধে জড়িত দুই পক্ষই একই বাড়ির রক্তের সম্পর্কের আত্মীয় বলে জানা গেছে।এ অবস্থায় উভয় পক্ষই প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও আইনগতভাবে বিরোধের সমাধান চেয়েছে। ভবিষ্যতে যাতে এ ঘটনাকে কেন্দ্র করে কোনো সংঘর্ষ, মারধর বা হয়রানির ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে তারা।এলাকাবাসীরও দাবি, দীর্ঘদিনের জমি বিরোধের একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান প্রয়োজন। স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিষয়টি তদন্ত করে আইনানুগ সমাধানের পাশাপাশি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।তবে উভয় পক্ষের করা অভিযোগের সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।


আরও খবর




ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন