শিরোনাম
মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১ মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা,নারীসহ আহত ৩ ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোতালেব হোসেন(কুমিল্লা)। ‘সবুজ স্কুল, সচেতন প্রজন্ম, নিরাপদ আগামী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থ অর্গানাইজেশন।কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জেসিআই ঢাকা আপটাউনের লোকাল প্রেসিডেন্ট নাভিদ নওরোজ শাহ্। এছাড়া স্থানীয় বন কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।কর্মসূচির শুরুতে আয়োজক স্বেচ্ছাসেবীরা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষের প্রয়োজনীয়তা, পরিবেশ সংরক্ষণ এবং গাছের যত্ন বিষয়ে সচেতনতামূলক প্রেজেন্টেশন দেন। এতে শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব এবং ব্যক্তিগতভাবে পরিবেশবান্ধব ভূমিকা পালনের বিষয়ে ধারণা দেওয়া হয়। পরে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এরপর শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। অতিথিদের সঙ্গে নিয়ে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা বিদ্যালয় প্রাঙ্গণে এসব চারা রোপণ করেন।নাভিদ নওরোজ শাহ্ বলেন, ‘একটি গাছ মানে শুধু সবুজ নয়, একটি গাছ মানে ভবিষ্যতের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবীর প্রত্যাশা।’ পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।সেইভ আর্থ অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মাহমুদুল হাসান বলেন, আজকের একটি চারা গাছই হতে পারে আগামী দিনের ছায়া, অক্সিজেন ও সবুজ পৃথিবীর অংশ। আসুন, আমরা বেশি বেশি গাছ লাগাই, গাছের যত্ন নিই এবং অন্যদের সচেতন করি। পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখি।আয়োজকরা জানান, জেসিআই ঢাকা আপটাউনের টেকসই পরিবেশ ও সামাজিক কল্যাণমূলক কর্মসূচির আওতায় ‘প্রজেক্ট রিজেন’ নামে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে সেইভ আর্থ অর্গানাইজেশন। জেসিআই ঢাকা আপটাউন জেসিআই বাংলাদেশের একটি লোকাল চ্যাপ্টার। সংগঠনটি মূলত ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ উদ্যোক্তা ও পেশাজীবীদের নিয়ে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে।আয়োজকরা আরও জানান, ২০২৩ সাল থেকে কুমিল্লা অঞ্চলে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা তৈরিতে কাজ করে আসছে সেইভ আর্থ অর্গানাইজেশন। এরই মধ্যে কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করেছে সংগঠনটি।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরতে ভবিষ্যতেও কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানান আয়োজকরা।শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শিক্ষক-অভিভাবকদের সহযোগিতা এবং স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের প্রত্যাশা, আজ রোপণ করা চারাগুলো একদিন বড় হয়ে বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজে ভরিয়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ আরও জোরদার করবে।



আরও খবর




কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুর আদালতে মাদক মামলার আসামির জামিন চাইলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল

মোহনগঞ্জের শিশু কুলসুমা নেত্রকোনা শহর থেকে নিখোঁজ: সন্ধানের আকুল আবেদন

বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১

মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল

মোহনগঞ্জের শিশু কুলসুমা নেত্রকোনা শহর থেকে নিখোঁজ: সন্ধানের আকুল আবেদন