শিরোনাম
খিলা সাওতুল কোরআন ক্বারী লকিয়াতুল্লাহ (রহ.) দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬

মেঠোপথে আর্জেন্টিনা-ব্রাজিলের শত শত পতাকা, রাণীনগরের আমগ্রামে ফুটবল বিশ্বকাপের আমেজ

প্রকাশিত:বুধবার ১৭ জুন ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৭ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

​মো. মুরাদ মৃধা, রাণীনগর (নওগাঁ):যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে পর্দা উঠেছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। বিশ্বমঞ্চের এই মহাউৎসবের আঁচ এসে লেগেছে নওগাঁর রাণীনগর উপজেলার প্রত্যন্ত আমগ্রাম গ্রামেও। দূর প্রবাসে বল গড়ানোর সাথে সাথেই আমগ্রামের ফুটবল সমর্থকদের আনন্দ-উল্লাস আর টানটান উত্তেজনা এখন পুরো উপজেলার অন্যতম প্রধান আকর্ষণ।​রাণীনগর-আবাদপুকুর মূল সড়ক থেকে আমগ্রামের ভেতরের দিকে চলে যাওয়া মেঠোপথের প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তার দুপাশের সারি সারি খেজুর গাছে উড়ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের শত শত পতাকা। পুরো এলাকা যেন এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের পতাকার এক রাজত্বে পরিণত হয়েছে। আমগ্রামের সর্বস্তরের যুবসমাজের নিজস্ব অর্থায়নে করা ব্যতিক্রমী এই উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মানুষ ও জনপ্রতিনিধিরা।​মাঠের লড়াই শুরুর সাথে সাথেই মাঠের বাইরের বাগযুদ্ধে মেতে উঠেছেন দুই দলের সমর্থকেরা। ইতিমধ্যেই রুবেল, আমিনুল, এনামুল, ইমদাদুল, মানিক, সোহানুর, রাফিউল, মোস্তাকিম ও রিফাতসহ আরও অনেকেই একঝাঁক ব্রাজিল সমর্থক নিজেদের ছবি সংবলিত একটি বিশাল ডিজিটাল ব্যানার টাঙিয়েছেন। আমগ্রামের ব্রাজিল সমর্থক মো. মানিক হোসেন দৃঢ়তার সাথে বলেন, "সাম্বা নৃত্যের ছন্দে এবার মাঠ কাঁপাবে আমাদের প্রিয় দল। সব রেকর্ড ভেঙে ট্রফি এবার ব্রাজিলের ঘরেই উঠবে।"​অন্যদিকে ব্রাজিলের এই দাবিকে উড়িয়ে দিতে কোমর বেঁধে মাঠে নেমেছেন আর্জেন্টিনার একঝাঁক সমর্থক। জিয়াদ হাসান, আবু মোহাম্মদ, এনামুল, সুমন, রনি, রাজ্জাক ও শাহীন আলমসহ অনেকেই দলেরপক্ষে আমগ্রামের আর্জেন্টিনার সমর্থক জিহাদ হাসান পাল্টা দাবি করে জানান, "দলীয় রসায়নে আলবিসেলেস্তেরা এখন অপরাজেয়। মানিক ভাইয়েরা ব্যানার টানিয়ে যতই ট্রফির স্বপ্ন দেখুক, শেষ হাসিটা আর্জেন্টিনাই হাসবে। তবে আমাদের এই আনন্দ-উল্লাস সবাইকে সাথে নিয়েই করবো।"​খেলা শুরুর সাথে সাথেই আমগ্রামের এই মেঠোপথ এখন ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে। প্রতিদিন বিকেলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এই পতাকার সাম্রাজ্য দেখতে ভিড় জমাচ্ছেন। কাপ কার ঘরে যাবে তা সময়ই বলে দেবে, তবে যুবসমাজের নিজ অর্থায়নে তৈরি এই উৎসবমুখর পরিবেশ পুরো রাণীনগরে এক দারুণ সাড়া ফেলেছে।


আরও খবর




খিলা সাওতুল কোরআন ক্বারী লকিয়াতুল্লাহ (রহ.) দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

খিলা সাওতুল কোরআন ক্বারী লকিয়াতুল্লাহ (রহ.) দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত