
মো কামরুল হোসেন সুমন, মনপুরাঃভোলার মনপুরা উপজেলার প্রত্যেক ইউনিয়ন সহ ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নবাসী সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মনপুরা উপজেলা সমবায় কর্মকর্তা ও ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ দায়িত্ব প্রাপ্ত প্রশাসক মো নাছির উদ্দিন।মনপুরা উপজেলার প্রত্যেক ইউনিয়ন সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন, সরকারি কর্মকর্তা, সাধারণ জনগণ,জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ,বীর মুক্তিযোদ্ধা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সকলকে মনপুরা উপজেলা সমবায় ও ইউনিয়ন পরিষদের পক্ষে জানাই পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা।ঈদে বয়ে আনুক প্রত্যেক মানুষের জীবনে কল্যাণ ও অনাবিল শান্তি।প্রত্যেকের জীবন আনন্দময় হয়ে উঠুক।তাই উপজেলার সর্বস্তরের সকলকে জানাই ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।সকলে ভালো সুন্দর ও সুস্থভাবে ঈদ উদযাপন করবে এই কামনা করি।





























