শিরোনাম
কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার ডাকাত দলের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড মুন্সীগঞ্জে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প আধুনিক বাজার উদ্বোধন করলেন মির্জা ফখরুল টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

মোহনগঞ্জে প্রভাবশালীর বাধায় বন্ধ সরকারি রাস্তার উন্নয়ন কাজ, দূর্ভোগে এলাকাবাসী

প্রকাশিত:সোমবার ২০ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:সোমবার ২০ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিনেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার (হাটনাইয়া) আলীপুর গ্রামের রাস্তাটির উন্নয়ন কাজ গ্রামের প্রভাবশালী এক ব্যক্তির বাধায় বন্ধ হয়ে গেছে। এতে এলাকাবাসী বেশ বিপাকে পড়েছেন।প্রভাবশালী ওই ব্যক্তির নাম বজলুর রহমান। তিনি ওই গ্রামের বাসিন্দা। কয়েকদিন আগে তিনি ওই রাস্তার উন্নয়ন কাজে বাধা দেন। অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত নিয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।আজ সোমবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সুয়াইর ইউনিয়নের (হাটনাইয়া) আলীপুর গ্রামের পাকা রাস্তা থেকে গ্রামের ভেতর দিয়ে দিয়ে একটি মাটির রাস্তা চলে গিয়েছে। দীর্ঘ বছরের পুরোনো এই রাস্তা দিয়ে গ্রামের মানুষ চলাচল করে। যানবাহন দিয়ে উৎপাদিত ফসলসহ নানা মালামাল পরিবহন করেন গ্রামের লোকজন। তবে রাস্তাটি মাটির হওয়ায় বর্ষাকালে কাদা জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়। তাই জনদুর্ভোগ দূর করতে ২০২৫-২৬ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় রাস্তাটির ১৬০ মিটার অংশ ইট দিয়ে সলিং করার উদ্যোগ নেওয়া হয়। এতে বরাদ্দ দেওয়া হয় এক লাখ ২৫ হাজাট টাকা। এ প্রকল্পের সভাপতি স্থানীয় ইউপি সদস্য আল মামুন। কিন্ত সলিংয়ের কাজ শুরু করার পরপরই এতে বাধা দেন গ্রামের বজলুর রহমান নামে এক প্রভাবশালী ব্যক্তি। রাস্তাটি তার জমির ওপর দিয়ে গেছে দাবি করে তিনি কাজে বাধা দেন। ফলে রাস্তাটির কাজ বন্ধ হয়ে যায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানালে তারা রাস্তার কাজ বন্ধ করে তদন্তের উদ্যোগ নিয়েছেন। এদিকে রাস্তা খুঁড়ে কিছু ইট বিছিয়ে কাজ বন্ধ রাখায় চলাচলে আগের চেয়েও বেশি বিপাকে পড়েছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা মো. ইকবাল হোসেন জানান,  এই রাস্তাটি অনেক পুরোনো। ১৯৯১ সালে বজলুর রহমানকে পিআইসি সভাপতি করে রাস্তাটি করা হয়েছিল। পরে আরও বেশ কয়েকবার রাস্তাটিতে সরকারি টাকায় মাটি কাটা হয়েছে। এখন সরকারি বরাদ্দে রাস্তায় ইটের সলিং করা হচ্ছে। কাজ চলমান অবস্থায় বজলুর রহমান বাধা প্রদান করায় রাস্তাটি সংস্কার কাজ বর্তমানে বন্ধ রয়েছে।তিনি আরও বলেন, গ্রামের মানুষের চলাচলের এটিই একমাত্র রাস্তা। এই বোরো মৌসুমে ধান ঘরে তোলা, ফসল হাট বাজারে নিয়ে যাওয়াসহ সকল যাতায়াত এই রাস্তা দিয়েই করতে হয়। এলাকার পোলাপান স্কুল-কলেজে যাতায়াত করে এই রাস্তা দিয়ে। আগে তো কাদা দিয়ে হলেও যাতায়াত করা যেত, এখন সামান্য কাজের পর বন্ধ করায় চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। সমস্যা সমাধান করে দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করার দাবি জানান তিনি।স্থানীয় ইউপি সদস্য ও প্রকল্পের সভাপতি আল মামুন জানান, এটি গ্রামের অনেক পুরোনো একটি রাস্তা। প্রথম যখন রাস্তাটি করা হয় তখন এই প্রকল্পের সভাপতি ছিলেন বজলুর রহমান। পরে দ্বিতীয় বার আমি নিজে সরকারি বরাদ্দের টাকা দিয়ে রাস্তাটি সংস্কার করে দেই। প্রায় ৮০০ মিটার দৈর্ঘের রাস্তাটির কিছু অংশে এটেল মাটি থাকায় বর্ষায় কাদা লেগে থাকে। এতে চলাচল করতে গ্রামের মানুষের কষ্ট হয়। এবার টিআর প্রকল্পের বরাদ্দে রাস্তাটির ১৬০ মিটার অংশ ইট দিয়ে সলিং করার উদ্যোগ নেওয়া হয়। তবে রাস্তায় সলিংয়ের শুরু হয়ে কিছু কাজ হওয়ার পর বজলুর রহমান সরকারি রাস্তাটি নিজের দাবি করে কাজে বাধা দেয়।  ইউএনও মহোদয়কে বিষয়টি জানালে তিনি পিআইওর কাছে যেতে বলেন। পরে পিআইও রাস্তার কাজ বন্ধ করে বিষয়টি তদন্তের উদ্যোগ নেন।তিনি আরও বলেন, রাস্তার কিছু অংশ বজলুর রহমানের জায়গার ওপর দিয়ে গিয়েছে। কিন্তু রাস্তার জায়গা তো বহু বছর আগেই তিনি নিজের ইচ্ছাতেই দিয়েছেন। এখন কেন তিনি বাধা দিচ্ছেন বুঝতে পারছি না। এ বিষয়ে অভিযুক্ত বজলুর রহমান বলেন, রাস্তাটি আমার বাড়ির উপর দিয়ে গিয়েছে। কিন্তু সলিং করবে এ বিষয়ে আমাকে একবার জিজ্ঞেসও করেনি। আর মেম্বার মামুন ও এলাকার ইকবাল মিলে রাস্তার কাজটা করছেন। তারা চিহ্নিত আওয়ামী লীগের লোক। এই সময়ে আওয়ামী  লীগের লোকজন রাস্তার কাজ করবে এটাও দুঃখজনক। তাই বাধা দেওয়া হয়েছে। বিএনপির সাধারণ একজন মানুষ এই রাস্তার কাজ করলে আমার কোন আপত্তি থাকবে না। তিনি একসময় বিএনপির রাজনীতি করতেন বলেও জানান। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান বলেন, বাধা দেওয়া হয়েছে জেনে রাস্তার কাজ বন্ধ রাখা হয়েছে। তদন্ত করে সমস্যা সমাধান করে ফের কাজ শুরু হবে।


আরও খবর




কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত

চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা

ঋণের চাপে গ্যাস ট্যাবলেট সেবন, ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু

উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও মাদক বিতর্কে ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর

মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পঞ্চগড়ের বোদায় পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডাকাত দলের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড

"মাজারবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা হবে"মুরাদনগর তরিকত ঐক্য পরিষদ

মুন্সীগঞ্জে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প আধুনিক বাজার উদ্বোধন করলেন মির্জা ফখরুল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত

চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা

ঋণের চাপে গ্যাস ট্যাবলেট সেবন, ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু

উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও মাদক বিতর্কে ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর

মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার