
আকির হোসেন মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে প্রাকৃতিকভাবে সমৃদ্ধ হাওরাঞ্চলের লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, মোহনগঞ্জ উপজেলা শাখা সংসদের উদ্যোগে আয়োজিত হাওর ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে জৈনপুর গ্রামের মরমী বাউল সাধক উকিল মুন্সী স্মৃতি কেন্দ্রে এক বিশেষ মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।"প্রকৃতির কাছে, আনন্দ আছে..." প্রতিপাদ্যকে সামনে রেখে উদীচী মোহনগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এ অনুষ্ঠানে প্রবীণ ও নবীন সদস্য এবং সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা বাউল সাধক উকিল মুন্সীর কালজয়ী গান পরিবেশন করেন।উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি রইস মনরম, সাবেক সভাপতি তাহমিনা সাত্তার, সহসভাপতি কল্পনা সরকার, সাধারণ সম্পাদক বিকাশ দাস, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ, এবং সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামল চৌধুরী, নাসের তালুকদার, রিপন রায় ও স্মরণ তালুকদার।এ ছাড়া সাংবাদিক আবুল কাসেম আজাদ, কামরুল ইসলাম রতন, সাইফুল আরিফ জুয়েলসহ উদীচীর অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, হাওরের প্রকৃতি ও লোকসংস্কৃতি একে অপরের পরিপূরক। বাউল সাধক উকিল মুন্সীর মতো কালজয়ী সাধকদের স্মৃতি সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে উদীচীর এ ধরণের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।





























