
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে মোঃ রুবেল (৩৫) নামে এক মাদক সেবনকারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন।
সাজাপ্রাপ্ত মোঃ রুবেল গাংগাটিয়া গ্রামের মোঃ হানিফ এর ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার জাহাঁপুর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় মাদকসেবন করছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশ নিয়ে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন। এ সময় মাদকসেবন অবস্থায় হাতেনাতে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে সে দায় স্বীকার করায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।





























