শিরোনাম
পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে অবৈধ কোচিংয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক হামলার শিকার পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ "হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ লালমোহনে ৬ জুয়াড়ি আটক বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাটে পানির চাপে ধারা-নালিতাবাড়ী সড়কে ধস, জনদুর্ভোগ

প্রকাশিত:শনিবার ০৮ আগস্ট ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৮ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

সাআদ মাহমুদ। হালুয়াঘাট (ময়মনসিংহ) টানা দুই দিনের বৃষ্টি ও জলাবদ্ধতার পানির চাপে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা-নালিতাবাড়ী সড়কের ধুরাইল বাজার এলাকায় সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের ধসের সৃষ্টি হয়েছে। এতে সড়কটির একটি অংশ ভেঙে যাওয়ায় ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে হালুয়াঘাটের কয়েকটি ইউনিয়ন ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে ধুরাইল বাজার সংলগ্ন এলাকায় সড়কটির নিচের মাটি সরে গিয়ে প্রথমে ধসের সৃষ্টি হয়। পরে পানি ও মাটির স্রোতে গর্তটি ধীরে ধীরে বড় হতে থাকে। সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে যান চলাচল বন্ধ করে দেন। বর্তমানে ঝুঁকিপূর্ণ ওই অংশ দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দীর্ঘ সময় ধরে সড়কের পাশে জমে থাকে। একপর্যায়ে জমে থাকা পানির চাপেই সড়কের নিচের মাটি সরে গিয়ে ধসের সৃষ্টি হয়েছে।ধুরাইল বাজারের এই স্থানটি ধারা-নালিতাবাড়ী সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ। সড়কটি দিয়ে প্রতিদিন হালুয়াঘাট উপজেলার ধারা, ধুরাইল, কৈচাপুর ও আমতৈল ইউনিয়নের বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। পাশাপাশি এই সড়কের মাধ্যমে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান, নালিতাবাড়ী ও রূপনারায়ণকুড়া ইউনিয়নসহ নালিতাবাড়ী সদরের সঙ্গে হালুয়াঘাটের যোগাযোগ রয়েছে। ফলে সড়কটি ধসে যাওয়ায় শুধু স্থানীয় নয়, দুই উপজেলার মানুষের স্বাভাবিক যাতায়াতেও ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে।সড়কটি বন্ধ থাকায় হালুয়াঘাট ও নালিতাবাড়ীগামী যাত্রীদের অনেকটা পথ ঘুরে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। এতে সময় ও যাতায়াত খরচ দুটোই বেড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও নিয়মিত যাতায়াতকারী মানুষ বেশি সমস্যায় পড়েছেন।স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান ইতু বলেন, রাতে পানির চাপে হঠাৎ সড়কটি ভেঙে যায়। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন অনেক মানুষ চলাচল করেন। দ্রুত ভাঙা অংশটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান তিনি।যাত্রী ফারুক ফকির বলেন, হালুয়াঘাট যাওয়ার পথে সড়ক ভাঙার কারণে মাঝপথে আটকে যেতে হয়েছে। এখন বাধ্য হয়ে কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প পথে যেতে হচ্ছে। ব্যস্ততম এই সড়কটি দ্রুত সংস্কার না করলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে জানান তিনি।এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রউফ বলেন, সড়ক ধসের বিষয়টি তিনি অবগত হয়েছেন। ভেঙে যাওয়া স্থানটি পরিদর্শনের জন্য তাঁর দপ্তরের কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন। পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এলাকাবাসীর দাবি, সাময়িকভাবে সড়কটি চলাচলের উপযোগী করার পাশাপাশি ভবিষ্যতে একই ধরনের ঘটনা এড়াতে ওই এলাকায় কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।


আরও খবর




পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পিরোজপুরে অবৈধ কোচিংয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক হামলার শিকার

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

"হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

সংবাদ সম্মেলনে যুবকের দাবি: প্রেমের সম্পর্কের পর সাইবার মামলা, হয়রানির অভিযোগ

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি

বান্দরবানে ১১ মামলার আসামি নয়ন চৌধুরীকে ৩৪৫ পিস ইয়াবাসহ আটক

লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ

লালমোহনে ৬ জুয়াড়ি আটক

বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

ধর্মপাশায় বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ, পাশে মসজিদ—দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পিরোজপুরে অবৈধ কোচিংয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক হামলার শিকার

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

"হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

সংবাদ সম্মেলনে যুবকের দাবি: প্রেমের সম্পর্কের পর সাইবার মামলা, হয়রানির অভিযোগ

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি

বান্দরবানে ১১ মামলার আসামি নয়ন চৌধুরীকে ৩৪৫ পিস ইয়াবাসহ আটক