
এম এম ইউসুফ আলী
নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ড নাইয়ারা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা ২৯ আগস্ট শনিবার বিকেলে নাইয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দাউদুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ও নাঙ্গলকোট বাজারে বিশেষ্য ব্যবসায়ী কাজী গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম, ওমর ফারুক, এমাম হোসেন নয়ন, গাজী শিপন,মোঃ টিপু মিয়া মোঃ আব্দুর রব,শফিকুর রহমান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গ।
খেলা পরিচালনা করেন মোঃ আতিকুর রহমান মুন্না, সাদ্দাম হোসেন ও অন্তর।
প্রধান বক্তা তার বক্তব্যে তিনি বলেন, আমাদের কুমিল্লা ১০ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভুইয়া বলেন, মাদক কে না বলুন,খেলাধুলা কে উৎসাহিত করুন। এ স্লোগানকে ধারণ করে আমাদের তরুণ সমাজকে এগিয়ে নিতে হবে।
উক্ত খেলা পৃষ্ঠপোষকতা করে সাদ্দাম হোসেন পাটোয়ারী, রাকিব, নাজমুল সাকিব,রাকিব হোসেন অনিক ও রিফাত।
পরে অতিথিবৃন্দ বিজয় দল ও রানার্স আপ দলের হাতে টপি তুলে দেন।





























