
এম এম ইউসুফ আলী
নাঙ্গলকোট উপজেলার বাহুড়া বাজার জামে মসজিদে ছারছীনা দরবার শরীফের নিয়মে প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার মাসিক তালিমী জলসায় ২৮ আগস্ট শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে তালিমী জলসা ও ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে তালিম পরিচালনা করেন বাহুড়া আশির পাড়া ঈদগাহের খতিব নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সহকারী তালিম ও তরিকত সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আব্দুর রব।
তাকরীর পেশ করেন নাঙ্গলোট উপজেলা বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সেক্রেটারি হযরত মাওলানা আবু বকর ছিদ্দিক।
এ সময় উপস্থিত মতবিনিময় করেন বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোঃ শাহজাহান, মান্দ্রা দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা নেছার উদ্দিন, বাহুড়া দারুল আরকাম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা তোফাজ্জল হোসেন, সাংবাদিক মাওলানা মোঃ ইউসুফ আলী।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাহুড়া বাজার মাসিক তালিমী জলসা পরিচালনা কমিটি।
মাহফিলে আলেম ওলামা সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। তবারক বিতরণ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।





























