
এম এম ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দুবাইর বাজারে ৭ আগস্ট শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়েছে আধুনিক ও নান্দনিক ‘স্কাই ভিউ ক্যাফ ও গেইমস জুনের।
দুবাই বাজারের চায়না স্মার্ট শপিং কমপ্লেক্সের ৪র্থ তলায় অবস্থিত স্কাই ভিউ ক্যাফ ও নিচতলা ও দ্বিতীয় তলায় গেইমস জুনের শুভ উদ্বোধন উপলক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোলখাঁড় ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোশারফ হোসেন মুশু, মার্কেটের স্বত্বাধিকারী মনির আহমেদ (চায়না), দৌলখাঁড় ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ শরিফুল ইসলাম , সাবেক মেম্বার মাহবুবুল হক মামুন, বিশিষ্ট কনটেন্ট টিউটর হৃদয়,কনটেন্ট ক্রিয়েটর দৌলখাঁড় বিনোদনের মোঃ সবুজ, হাবিবুর রহমান পলাশ, দেলোয়ার সহ শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
স্কাই ভিউ ক্যাফ ও গেইমস জুনটির পরিচালনায় রয়েছেন মোঃ সিয়ামুল ইসলাম (সিয়াম) মেহেরাজ,সামিম,আল-আমিন,রাকিব ও শাওন।
তারা আশা করেন নাঙ্গলকোট ও আশেপাশের এলাকার মানুষের জন্য এটি আধুনিক ও মনোরম পরিবেশের পরিবেশের আড্ডাস্থল হিসেবে ভূমিকা রাখবে।
সুস্বাদু খাবার, উন্নত মানের সেবা এবং মনোমুগ্ধকর পরিবেশের সমন্বয়ে ক্যাফেটি ইতোমধ্যেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
তারা সকলকে পরিবার-পরিজন, বন্ধুদের নিয়ে স্কাই ভিউ ক্যাফ ও গেইমস জুনে এসে সুন্দর সময় কাটানোর আমন্ত্রণ জানান।





























