শিরোনাম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমুর গণসংযোগ,দোয়া কামনা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬
জাতীয় নির্বাচন

নবীন প্রবীণদের সমন্বয়েই গঠিত হচ্ছে দল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২০ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ২০ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আসন্ন নির্বাচনে বিএনপির মাঠে নামার ডাক পাচ্ছেন কারা? অভিজ্ঞতা দিয়ে ঠাসা নাকি পুরোটাই তারুণ্য নির্ভর? এমন প্রশ্নের উত্তরে অভিজ্ঞরা বলছেন, নবীন প্রবীণদের সমন্বয়েই হচ্ছে দল। যেখানে তরুণরা হবে দলের ভ্যানগার্ড। আর কম অভিজ্ঞদের চাওয়া, তরুণ ভোটারদের মতামতকে গুরুত্ব দিয় হোক নেতৃত্ব নির্বাচন।


ঐক্যবদ্ধ বার্তার স্লোগানগুলো ছিল গণঅভ্যুত্থানে তরুণদের শক্তি। যাদের নেতৃত্বে পরবর্তীতে পতন হয় স্বৈরাচারের। আগামীর রাজনীতিতে এই তরুণদের অংশীদারিত্ব কোথায়? বিশেষ করে বড় রাজনৈতিক দল হিসেবে তরুণদের নিয়ে বিএনপি কি ভাবছে?


ছাত্র নেতাদের চাওয়া, নতুন ধারার রাজনীতির সূচনা হোক দলের সিনিয়র নেতাদের থেকে। তরুণ ভোটারদের মতামতকে গুরুত্ব বিবেচনায় হোক নেতৃত্ব নির্বাচন।


ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেন, ‘আমরা যেন রাষ্ট্রকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে পারি। একজন ব্যক্তি ৫ বছর রাজনীতি করবে আর ৫ বছর সে জেলে কাটাবে এটা কোনোভাবেই কাম্য নয়। সুতরাং ওই রাজনীতির সূচনা আমাদের যে সিনিয়র বা অভিজ্ঞ আছেন তাদের সূচনা করতে হবে, আমরা তাদের পাশে ঢাল হয়ে থাকবো।’


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘গত তিনটি যে জাতীয় নির্বাচন সেখানে তরুণরা কিন্তু কোনোভাবে তাদের মতামত প্রতিষ্ঠা করতে পারে নি। সুতরাং এবার যেহেতু সুযোগ হয়েছে নির্বাচনে সবার অংশগ্রহণ করার, তরুণরা ভোট দিবে। সুতরাং তরুণদের মতামতকে প্রাধান্য দিয়ে দল নেতৃত্ব নির্বাচন করবে এটাই আমরা জানতে পেরেছি।’


২৪ এর গণঅভ্যুত্থানের আগে গত দেড়যুগ ধরে নানা গণতান্ত্রিক আন্দোলনে যারা বিএনপির সম্মুখসারির তরুণ যোদ্ধা ছিল। তাদের অনেকেই এখন পরিপক্ব। আসন্ন ভোট যুদ্ধে তাদের অবস্থান কি হবে?


ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘আমরা গণতন্ত্রের দ্বারপ্রান্তে পৌঁছেছি। এখন পর্যন্ত গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয় নি। আমার এই তরুণ ভোটারদের সাথে নিয়ে আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।’


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, ‘প্রবীণদের পাশাপাশি যারা নতুন নেতৃত্ব, নবীন তাদেরকে সাথে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের প্রত্যাশা।’


বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, আমাদের আল্লাহ যদি কাজের সুযোগ দেয়, সে অনুযায়ী মানুষের প্রত্যাশা পূরণের সর্বোচ্চ চেষ্টা করব।’


বিএনপির অভিজ্ঞ নেতারা বলছেন, নবীন প্রবীণদের সমন্বয়েই দল গড়া হচ্ছে।


বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আন্দোলন, সংগ্রামে যারা ভ্যানগার্ড মুখ্য ভূমিকা পালন করে, দেশের গণতন্ত্রের জন্য আমরা সবসময় যাদের নিয়ে সংগ্রাম, লড়াই করে এসেছি এরা কিন্তু বিশাল অংশ তরুণ।


তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একদিকে নবীন আরেকদিকে প্রবীণ এই যে সবার সমন্বয় করে যে ধারাবাহিকতা নিয়ে দলকে সাজাচ্ছেন এবং দেশকে নিয়ে চিন্তা করছেন এটা আমরা উপলব্ধি করি।’


আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলছেন, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের তারুণ্যকে দলীয় ও রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হবে।


তিনি বলেন, ‘যারা এ তারুণ্যকে জয় করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, অসীম সংগ্রামের মাধ্যমে আমরা আজ যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, যাদের ত্যাগ, তিতীক্ষার মাধ্যমে পেয়েছি, আমাদের আসন্ন যে বাংলাদেশ রয়েছে সেখানে আমাদের দল তাদেরকে মূল্যায়ন করবে বলে আমি বিশ্বাস করি।’


বিএনপির ভোট ব্যাংক ভারী করতে দলের তারুণ্য আগামীর রাজনীতিতে অংশীদারিত্ব পাবে বলেই মনে করা হচ্ছে। তবে সেই অংশগ্রহণ কতটা প্রভাব রাখতে পারবে তা দৃশ্যমান হবে আগামীর রাজনীতিতে। 


আরও খবর




প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করায় নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

মান্দায় উপজেলা বিএনপির সহ-সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকানোর মরিয়া চেষ্টা: প্রকাশ্যে পুকুরচুরির অভিযোগ!

পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী জসিম ও ৮ মেম্বারের নাম ঘোষনা

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ

টাঙ্গুয়ার হাওর রক্ষায় মাঠে ইউএনও, বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক সতর্কবার্তা

হালুয়াঘাট উপজেলার অন্যতম বিশিষ্ট আলেম ও শায়খুল হাদীস আল্লামা নূর আহমাদ (রহ.)-এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ।

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

প্রস্তুত জামায়াত, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া