শিরোনাম
পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

নদীভাঙনে দিশেহারা বরিশালবাসী, থমকে আছে গ্রামীণ অর্থনীতি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৭ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৭ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বরিশালে ভয়াবহ আকার ধারণ করেছে নদীভাঙন। ইতোমধ্যে বিলীন হয়েছে রাস্তা ঘাট, ফসলি জমি আর বসতবাড়ি। ভিটে হারিয়ে দিশেহারা অনেক পরিবার। যাতে গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ভাঙ্গন রোধে নানা পরিকল্পনা ও কার্যক্রম চলমান রয়েছে, বলছে পানি উন্নয়ন বোর্ড।


বরিশালের বাবুগঞ্জ উপজেলার মধ্যদিয়ে বয়ে যাওয়া সন্ধ্যা, সুগন্ধা আর আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বসত ভিটা, ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব হচ্ছে নদী তীরবর্তী মানুষ। বিলীন হয়ে যাচ্ছে সংযোগ সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।


এলাকার হালিমা বেগম। নদীতে সব কিছু হারিয়ে ১ বছর ধরে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে। আয়ের কোন পথ না থাকায় খেয়ে না খেয়ে চলছে সংসার। তার মত আরও একজন আলতাফ হোসেন। ছোট বেলা থেকেই দেখে আসছেন এই ভাঙ্গা গড়ার খেলা। নিজের ঘরটি আড়িয়াল খাঁ নদী গ্রাস করেছে গত ৬০ বছরে ৬ বার। তবে এবার নদী ভাঙ্গনে কবলে পড়লে বেঁচে থাকার আর কোন সম্বল থাকবে না বলে জানান তিনি।


আড়িয়াল খাঁ, কীর্তনখোলা ও সন্ধ্যা নদীর পাশের ৩টি গ্রামের প্রায় ১ হাজার পরিবার এখন ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন। গত ৫ বছরে এই নদী গ্রাস করেছে প্রায় ২০ থেকে ২৫ হেক্টর ফসলী জমি। বিলীন হয়েছে প্রায় ২০০ ঘর। ১৯৭১ সাল থেকে এই নদী ভাঙ্গন শুরু হলেও এখন পর্যন্ত কোন কার্যকরী ও স্থায়ী পদক্ষেপ নেয়া হয়নি বলে জানান স্থানীয়রা।


প্রতিবছর বর্ষা মৌসুমে নদী ভাঙনের তীব্রতা বেড়ে যায় কয়েকগুণ। এবারও এর ভিন্নতা লক্ষ্য করা যায়নি। গত ১০ বছরে নদীতে বিলীন হয়ে গেছে এখানকার দুটি বড় বড় গ্রাম। দ্রুত সময়ের মধ্যে এই নদী ভাঙ্গন রোধ করা না গেলে আগামী কয়েক বছরের মধ্যে এই গ্রামটিকেও গ্রাস করে নেবে এই আড়িয়াল খাঁ নদী।


অর্থনীতিবিদরা বলছেন, নদী ভাঙ্গনের ফলে গ্রামের মানুষ যেমন সর্বস্বান্ত হয়ে পড়ছে একইভাবে প্রভাব পড়ছে শিক্ষা ও গ্রামীণ অর্থনীতিতে। আর পরিবেশবিদরা বলছেন, দিন দিন গতি প্রবাহ হারিয়ে তীব্রতা বাড়ছে নদী ভাঙনে।


নদী ভাঙ্গন রোধে পর্যায়ক্রমে কাজ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ীভাবে রোধে প্রতি কিলোমিটার কাজ করতে খরচ হয় প্রায় ৭৫ কোটি টাকা।


পানি উন্নয়ন বোর্ড বলছে, বরিশাল জেলায় বড় ৯টি নদীর প্রায় ১০৮ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত। যারমধ্যে ২৫ কিলোমিটারের কাজ চলমান রয়েছে।



আরও খবর




পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬