শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

নিহত ৪৬ জনের মধ্যে ১৫ জনই শিক্ষক-শিক্ষার্থী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০২ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ০২ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। তাদের মধ্যে ৩৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরিচয় শনাক্ত হয়েছে ২৭ জনের। শুক্রবার (১ মার্চ) সকাল ৯টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এসব মরদেহ হস্তান্তর করা হয়। নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে তার মধ্যে ১৫ জনই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।


 


মায়ের সাথে কাচ্চি খেতে গিয়ে লাশ

রাজধানীর বেইলি রোডে ভবনে আগুন লাগার ঘটনায় মায়ের সঙ্গে প্রাণ হারান জান্নাতিন তাজরিন (২৩)। তিনি বেসরকারি ব্র‌্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী। এ ঘটনায় তার সঙ্গে নিহত হয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক লুৎফুন নাহার করিম (৪৭)। তারা চিকিৎসকের কাছ থেকে ফেরার পথে কাচ্চি খেতে গিয়েছিলেন এবং ভবনে আগুন লাগতে তাতে পুড়ে মারা যান।



রয়েছেন বুয়েটের দুই শিক্ষার্থীও

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী নাহিয়ান আমিন ও লামিশা ইসলাম। নাহিয়ান আমিন উচ্চশিক্ষালয়টির ইইই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী। আর লামিসা ইসলাম একই ব্যাচের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। 


 


খাবার নিয়ে ফিরবেন না তুষার

এছাড়াও এ ঘটনায় নিহত হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী তুষার হাওলাদার। তিনি বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি খাবার সরবরাহ ভিত্তিক অনলাইন সেবা প্রতিষ্ঠান অ্যাপস ‘ফুডপান্ডা’য় কাজ করতেন। খাবার আনতে গিয়েই আগুনে পুড়ে মারা যান তিনি। 


 


বিয়ের অনুষ্ঠান শেষে রেস্টুরেন্টে গিয়েছিলেন নুসরাত ও তার খালাতো বোনেরা

রাজধানীর সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করা শিক্ষার্থী নুসরাত জাহান, তার খালাতে বোন মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়া খাতুন ও তার বোন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আফরিন আলেশা (১৪)। তারা একটি বিয়ের অনুষ্ঠান শেষে বেইলি রোডের ওই ভবনের একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন।


 


বোনের সঙ্গে দেখা করতে গিয়েছেন প্রিয়ন্তী

কানাডা থেকে ফেরা বোনের সঙ্গে দেখা করতে ঢাকা গিয়েছিলেন মুন্সীগঞ্জের কলেজছাত্রী জারিন তাসনীম খান প্রিয়ন্তী। বেইলি রোডের রেস্টুরেন্টে খেতে গিয়ে তিনিও ফিরছেন লাশ হয়ে। মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি সম্মান শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।


 


চাকরির তিন বছর পূর্তিতে ট্রিট, বোনসহ না ফেরার দেশে দোলা

স্টামফোর্ড ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী মেহরান কবির দোলা এবং একই উচ্চশিক্ষালয়ে পড়ুয়া তার ছোট বোন মাইশা কবির মাহিও রয়েছেন নিহতদের তালিকায়। দোলা বেসরকারি আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছে। তার কর্মজীবনের তিন বছর পূর্তিতে ছোট বোনকে ‘ট্রিট’ দিতে আগুনে পুড়ে যাওয়া ভবনটির একটি রেস্টুরেন্ট গিয়েছিলেন।


 


রয়েছেন আরও যেসব শিক্ষার্থী

উচ্চমাধ্যমিক পরীক্ষার পর বিশ্ববিদ্যালয় ভর্তির অর্থ জোগাড় করতে আসা শিক্ষার্থী নাঈম আহমেদও রয়েছেন নিহতদের তালিকায়। এছাড়া ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী ও তরুণ সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীও নিহত হয়েছেন গতরাতের অগ্নিকাণ্ডে। একই সাথে নিহতদের তালিকায় রয়েছেন একই সাথে এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বেসরকারি ব্র‌্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলাম (২২)।


 


আর আগুনে পুড়ে নিহতদের মধ্যে থাকাদের আরেকজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক এক শিক্ষার্থী মো. নুরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সান্ধ্যকালীন এমবিএ ১৩ ব্যাচের (২০১৮ সেশনের) শিক্ষার্থী ছিলেন। 


 


গতরাতের এ ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের অধিকাংশই বয়সে তরুণ। তার পড়াশোনা করছেন বা সদ্য শিক্ষা জীবনের পাঠ চুকিয়ে প্রবেশ করেছেন কর্মজীবনে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত যে ২৭ জনের পরিচয় মিলেছে তাদের মধ্যে আরও শিক্ষার্থী থাকতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


 


২৭ জনের পরিচয় শনাক্ত, ৩৫ মরদেহ হস্তান্তর

ঢামেকের সামনে থাকা ঢাকা জেলা প্রশাসনের তথ্য ও সহায়তা কেন্দ্র থেকে জানানো হয়েছে, সকাল ১০টা পর্যন্ত ৩৫টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত নিহত ২৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম এ নিশ্চিত করেছেন।


 


এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে আগুন লাগে। এতে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা।


 


বেইলি রোডের যে ভবনে আগুন লেগেছে-সেটি ৭ তলা। ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান রয়েছে। তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও ছিল খাবারের দোকান। ওই ভবনটিতে পিৎজা ইন, স্ট্রিট ওভেন, খানাসসহ আরও রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া গ্যাজেট এন্ড গিয়ার, ইলিয়েন, ক্লোজেস্ট ক্লাউডসহ জনপ্রিয় বিপণিবিতানও ছিল একই ভবনে।


 


মৃতের সংখ্যা বেড়ে ৪৬

গতকাল রাতে রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন। এ ঘটনায় দগ্ধ চিকিৎসাধীন ব্যক্তিরাও শঙ্কামুক্ত নন বলেও জানিয়েছেন তিনি।


 


শঙ্কামুক্ত নন দগ্ধরা

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


 


পরিস্থিতি ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী

পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা এখন পর্যন্ত বেঁচে আছেন, তাদের বেশিরভাগের শ্বাসনালি পুড়ে গেছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইউনিটে ভর্তি আছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সবাইকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’


 


পুড়ে নয়, বেশি মৃত্যু বিষক্রিয়ায়

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. তানভীর আহমেদ ধারনা করছেন, যারা মারা গেছেন তাদের বেশিরভাগেরই ‘এক্সটার্নাল বার্ন’ কম ছিল। এ অবস্থায় কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় আহত ও মৃতদের ‘ইন্টার্নাল বার্ন’ হয়েছে। আহত সকলের শ্বাসনালী পুড়ে গেছে এবং ইন্টার্নাল বার্ন হয়েছে। এই মুহূর্তে সবার অক্সিজেন সেচুরেশন ভালো রয়েছে। তবে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পার না হলে বোঝা যাবে না। তারা প্রত্যেকে কার্বন মনোক্সাইড ইনফেল করেছেন। এটি মারাত্মক বিষাক্ত। এটি ইন্টার্নাল অর্গানগুলোকে নষ্ট করে দেয়। অক্সিজেন গ্রহণে বাধা প্রদান করে। ফলে যতক্ষণ না এই গ্যাস বের হচ্ছে রোগীরা শঙ্কামুক্ত নন।


 


ডা. তানভীর আহমেদ বলেন, আমাদের যে ইন্টেরিয়র ডিজাইন করা হয় তাতে হাইড্রো কার্বন থাকে। এছাড়া মিথেন গ্যাস পুড়ে কার্বন মনোক্সাইড ও ডাই অক্সাইড তৈরি হয়। হাইড্রো কার্বন থেকে ডাই ও মনোঅক্সাইড তৈরি হয়। এটি মারাত্মক বিষাক্ত, এমনকি তৎক্ষণাৎ মৃত্যুও হতে পারে। আমরা ধারণা করছি, কার্বন মনোক্সাইডের কারণেই এত অধিক মৃত্যু হয়েছে।


 


এছাড়াও একই দাবি করা হয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পক্ষ থেকেও। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে যাওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। তিনি বলেন, যারা মারা গেছেন তাদের অধিকাংশই আগুনে পুড়ে নয়, শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। ওই ভবনে একটাই মাত্র সিঁড়ি ছিল ও দুটো লিফট ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি চলে গেলে লিফট বন্ধ হয়ে যায়। যার কারণে লোকজন নামতে পারেনি।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক