শিরোনাম
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ কালীগঞ্জে সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আধুনিক শিক্ষায় দক্ষ প্রজন্ম গড়তে হবে: ফজলুল হক মিলন লাকসামে মেয়র প্রার্থী এ্যাড. সুজনের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন?
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬

নির্যাতনের ক্ষত পেরিয়ে ব্র্যাকের সহায়তায় ঘুরে দাঁড়ালেন সোহেল

প্রকাশিত:বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন টাঙ্গাইলের সোহেল রানা। সেই স্বপ্নের পথে দালালকে দিয়েছিলেন প্রায় ১৫ লাখ টাকা। সার্বিয়া, হাঙ্গেরি ও অস্ট্রিয়া হয়ে ইতালিতে যাওয়ার সময় মানব পাচারকারীদের হাতে পড়েন তিনি। ভয়াবহ নির্যাতনে গুরুতর আহত হয়ে প্রায় দুই বছর পর যখন দেশে ফিরলেন, তখন তাঁর হাতে ছিল না কোনো অর্থ, শরীরে ছিল কোমর ও পায়ের জটিলতা, আর মাথার ওপর প্রায় ১০ লাখ টাকার ঋণ।

এমন পরিস্থিতিতে সোহেলের পরিবারের পাশে দাঁড়ায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ‘প্রত্যাশা-২’ প্রকল্প। কাউন্সেলিং, চিকিৎসা, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার ধারাবাহিকতায় ধীরে ধীরে ঘুরে দাঁড়ান তিনি। এখন টাঙ্গাইল সদর উপজেলার সাবালিয়া গ্রামে তাঁর নিজের একটি দোকান—‘সোহেল স্টোর’। মুদি পণ্যের পাশাপাশি সেখানে রয়েছে ইলেকট্রনিক মানি ট্রান্সফারের ব্যবস্থা। দোকান থেকে প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করছেন সোহেল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সোহেলের এই ঘুরে দাঁড়ানোর গল্প দেখতে তাঁর দোকান পরিদর্শনে যান টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া। এ সময় তিনি সোহেলের বর্তমান ব্যবসা ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণের বিষয়ে খোঁজ নেন।


দুঃসময়ে পাশে ব্র্যাক:


২০২৫ সালের মে মাসে দেশে ফেরার পর সোহেল যখন শারীরিক অসুস্থতা ও ঋণের চাপে দিশেহারা, তখন একটি উঠান বৈঠকের মাধ্যমে তাঁর পরিবার ব্র্যাকের ‘প্রত্যাশা-২’ প্রকল্পের কথা জানতে পারে।

প্রকল্পের সহায়তায় প্রথমে সোহেলকে সাইকোসোশ্যাল ও ফ্যামিলি কাউন্সেলিং দেওয়া হয়। এরপর তাঁর শারীরিক সমস্যার চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। টাঙ্গাইলের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অর্থোপেডিক বিশেষজ্ঞের মাধ্যমে প্রয়োজনীয় অপারেশনের ব্যবস্থা করে প্রকল্পটি।

চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠার পর্যায়ে তাঁকে দেওয়া হয় উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ। কীভাবে ব্যবসা শুরু করতে হবে, পুঁজি কীভাবে ব্যবহার করতে হবে এবং ব্যবসার আয়-ব্যয়ের হিসাব কীভাবে রাখতে হবে—এসব বিষয়ে ধারণা পান তিনি।

এরপর প্রকল্পের আর্থিক সহায়তায় সাবালিয়ায় শুরু করেন ‘সোহেল স্টোর’। ব্যবসা শুরুর জন্য তিনি পেয়েছেন ৮৬ হাজার ২০০ টাকা এবং চিকিৎসার জন্য পেয়েছেন ১ লাখ ৭ হাজার টাকা সহায়তা।

সোহেল বলেন, দেশে ফেরার পর তিনি খুব অসহায় অবস্থায় ছিলেন। চিকিৎসা ও ব্যবসা শুরু—দুটিই তাঁর জন্য কঠিন ছিল। ব্র্যাকের ‘প্রত্যাশা-২’ প্রকল্পের সহায়তা না পেলে এই অবস্থায় ঘুরে দাঁড়ানো তাঁর জন্য কঠিন হতো।


শুধু সোহেল নন, আরও অনেকের পাশে:


ইউএনও শাহীন মিয়া বলেন, টাঙ্গাইল অভিবাসী অধ্যুষিত জেলা। বিদেশে গিয়ে নানা কারণে ব্যর্থ, অসুস্থ বা বিপর্যস্ত হয়ে অনেকে দেশে ফেরেন। তাঁদের আবার সমাজ ও অর্থনীতির মূল স্রোতে ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, সরকারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের সহায়তায় ‘প্রত্যাশা-২’ প্রকল্প বিদেশফেরত মানুষদের পুনরেকত্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল থেকে এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় ৩১৭ জন বিদেশফেরত মানুষকে প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তাঁদের উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

এ ছাড়া ট্রমা কাটিয়ে উঠতে ১৬১ জনকে সাইকোসোশ্যাল কাউন্সেলিং এবং ২০ জনকে প্রায় ৬ লাখ টাকার চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

ইউএনও শাহীন মিয়া বলেন, সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে প্রবাসফেরত মানুষ শুধু নিজেরাই স্বাবলম্বী হতে পারেন না, এলাকার অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারেন। ইতালি থেকে ফেরা সোহেল রানা ‘প্রত্যাশা-২’ প্রকল্পের মাধ্যমে সফল পুনরেকত্রীকরণের একটি উদাহরণ।


নিরাপদ অভিবাসনেও সচেতনতা:


ব্র্যাকের এই উদ্যোগ শুধু বিদেশফেরত মানুষের পুনর্বাসন বা ব্যবসা দাঁড় করানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। দালালের প্রলোভনে পড়ে মানুষ যেন অবৈধ পথে বিদেশে গিয়ে প্রতারণা ও পাচারের শিকার না হন, সে বিষয়েও সচেতনতা তৈরির কাজ করছে প্রকল্পটি।

ইউএনও শাহীন মিয়া বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। ব্র্যাকের ‘প্রত্যাশা-২’ প্রকল্প এ ক্ষেত্রেও কাজ করছে।

সোহেলের জীবনের গল্পে তাই দুটি দিক পাশাপাশি উঠে আসে—অবৈধ পথে বিদেশ যাওয়ার ঝুঁকি এবং দেশে ফিরে সহায়তা পেলে নতুন করে দাঁড়ানোর সম্ভাবনা। ব্র্যাকের ‘প্রত্যাশা-২’ প্রকল্পের সহায়তায় সেই দ্বিতীয় পথটিই বেছে নিয়েছেন সোহেল।

পরিদর্শনকালে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অ্যান্টি-ট্রাফিকিং ক্যাম্পেইন ম্যানেজার শাহনাজ পারভীন, ডেপুটি ম্যানেজার আরিফুল ইসলাম, টাঙ্গাইলে ব্র্যাকের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সরকার হাসান ওয়াইজ, মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের কো-অর্ডিনেটর এস এম তরিকুল ইসলামসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর




নির্যাতনের ক্ষত পেরিয়ে ব্র্যাকের সহায়তায় ঘুরে দাঁড়ালেন সোহেল

সস্তাপু‌রে বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা

গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রধান গেটে তালা আকস্মিক পরিদর্শন অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি

ফুলবাড়ীয়ায় গ্রাম আদালতের ভিডিও প্রদর্শনী, কুইজ

গাইবান্ধায় ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ

সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে মূল আসামি সহ ৩ জন গ্রেফতার

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

আমলাপাড়ায় নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

হালুয়াঘাটে নাগলা ও বাউশী ফিশারীজের ৯২ লাখ টাকার ভূমি উন্নয়ন কর বকেয়া

চিরিরবন্দরে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক

রাণীনগরে টহল পুলিশের গাড়ির ৫০০ গজ দূরেই মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

সস্তাপু‌রে বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা

গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রধান গেটে তালা আকস্মিক পরিদর্শন অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি

ফুলবাড়ীয়ায় গ্রাম আদালতের ভিডিও প্রদর্শনী, কুইজ

গাইবান্ধায় ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ

সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে মূল আসামি সহ ৩ জন গ্রেফতার

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

আমলাপাড়ায় নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার

হালুয়াঘাটে নাগলা ও বাউশী ফিশারীজের ৯২ লাখ টাকার ভূমি উন্নয়ন কর বকেয়া

চিরিরবন্দরে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু