শিরোনাম
নাইয়ারায় ১১তম বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে পিকআপের মুড়ির বস্তার নিচে ৫৮৪ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ২ আখাউড়ার খড়মপুর মাজার দানবাক্সে ওরসে মিললো কোটি টাকার বেশি নাঙ্গলকোটে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু পত্নীতলায় শিহাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা,ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা কারাগারে তারু মিয়ার মৃত্যুর গুজব, জীবিত আছেন-নিশ্চিত করল কারা কর্তৃপক্ষ জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন -এমপি কামরুল দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে স্মারকলিপি
বুধবার ১৯ আগস্ট ২০২৬
বুধবার ১৯ আগস্ট ২০২৬

নন্দীগ্রামে ফাতেমা ক্লিনিকে অপচিকিৎসা, সেবা হসপিটালসহ ৬ প্রতিষ্ঠানে জরিমানা

প্রকাশিত:মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ফাতেমা ক্লিনিক ও সেবা হসপিটালে রোগীদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। নিয়মিত ডিউটি ডাক্তার না থাকলেও চিকিৎসা সেবার নামে চলছে অপচিকিৎসা। ব্যক্তি পরিচালিত এসব প্রতিষ্ঠানে অদক্ষ স্বাস্থ্যকর্মী, জাল সনদে নার্স, হাতুড়ে চিকিৎসক দিয়ে অপারেশন, পরীক্ষা নিরীক্ষার নামে অর্থ হাতিয়ে নেওয়া এবং ভুল চিকিৎসায় প্রাণহানির ঘটনা ঘটছে। সরকারি হাসপাতালের চিকিৎসকের ওপর নির্ভরশীল কথিত ক্লিনিকে রোগীদের সাথে চলছে স্রেফ প্রতারণা।গতকাল সোমবার নন্দীগ্রাম পৌর শহরের ফাতেমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ও সেবা হসপিটালে অভিযান চালিয়েছে প্রশাসন। হাতুড়ে চিকিৎসার দুই ক্লিনিকসহ ৬ প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা করা হয়েছে।সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। থানা পুলিশের সমন্বয়ে গঠিত মনিটরিং টিমের প্রসিকিউটর ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন।সংশ্লিষ্টরা জানান, অপচিকিৎসা ঠেকাতে শহরের বাসস্ট্যান্ড ও পুরাতন বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। ক্লিনিকে অস্ত্রোপচার, ডেলিভারি রুমে প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকা, হালনাগদকৃত লাইসেন্স না থাকা, নিয়মিত ডিউটি চিকিৎসক না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অপরাধে চার ক্লিনিক ও দুই ব্যক্তির জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদন্ডিত মেডিকেল টেকনোলজিস্ট ফরহাদ শিবলুর ফাতেমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকের পরিচালক দিনা পারভীনের ১০ হাজার টাকা, সেবা হসপিটালের নুসরাত জাহানকে ৩০ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় নন্দীগ্রাম ইসলামিয়া হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের মঞ্জুরুল ইসলামকে ৫ হাজার টাকা এবং হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আল মাসুদের ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।এছাড়া লাইসেন্স ব্যতীত চিকিৎসা প্রদান, স্যালাইন, ইনজেকশন পুশ করা, স্টোমাক ওয়াশ করা, ড্রেসিং করাসহ নানা অপরাধে জরিমানা গুনেছে দুই ফার্মেসি। নন্দীগ্রাম হিন্দুপাড়ার আব্দুল কাদের ২০ হাজার টাকা ও ওমরপুর এলাকার আব্দুর রশিদের ৬ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল সংকটের কারণে বগুড়ার স্বাস্থ্য বিভাগের সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। প্রয়োজনের তুলনায় চিকিৎসক, নার্স, সহায়ক কর্মী, কর্মকর্তা, কর্মচারী, টেকনিশিয়ান ও ক্লিনার সংখ্যা খুবই কম। অব্যবস্থাপনার এই সুযোগ কাজে লাগাচ্ছে ব্যক্তি পরিচালিত ক্লিনিক, ডায়াগনস্টিক ও বেসরকারি হাসপাতাল। চিকিৎসা সেবার নামে গড়ে ওঠা ক্লিনিকের অভ্যন্তরে সার্বক্ষণিক চিকিৎসকসহ প্রয়োজনীয় যন্ত্র-উপকরণ নেই। নিজস্ব বর্জ্য চিহ্নিতকরণ, পৃথকীকরণ ও বর্জ্য অপসারণের ব্যবস্থা দেখা যায়নি।


আরও খবর




ঘাটাইলে ৫ দিনের জমজ নবজাতক ফেলে পলাতক মা

গাইবান্ধার ডিসিকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত

ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

গাজীপুর মহানগর এলাকায় অনুমোদনহীন 'তাবাসসুম ফুড’ বেকারি ফ্যাক্টরিকে জরিমানা

নাইয়ারায় ১১তম বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে জনতা ব্যাংকের প্রচারণা

সুনামগঞ্জে হাওরে উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোহনগঞ্জে মাদকবিরোধী বৈঠকের পরপরই মাদকসহ আটক ১: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

হাজিরা দিয়েই উধাও শিক্ষকরা? ২টা ২০ মিনিটেই তালাবদ্ধ চন্দিয়া মহিলা কলেজ

আশ্বাসেই শেষ, নদীর পেটে ভোরের পাখি বিদ্যালয়

দলিল লেখকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

গাজীপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযান, সুমন আইসক্রিমকে জরিমানা

শেরপুরে পিকআপের মুড়ির বস্তার নিচে ৫৮৪ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ২

আখাউড়ার খড়মপুর মাজার দানবাক্সে ওরসে মিললো কোটি টাকার বেশি

নাঙ্গলকোটে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

ভূমিহীন মানুষের বহুতল ভবনের প্রয়োজনীয়তা কতটুকু!- চনপাড়াবাসী

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস


এই সম্পর্কিত আরও খবর

ঘাটাইলে ৫ দিনের জমজ নবজাতক ফেলে পলাতক মা

গাইবান্ধার ডিসিকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত

ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

গাজীপুর মহানগর এলাকায় অনুমোদনহীন 'তাবাসসুম ফুড’ বেকারি ফ্যাক্টরিকে জরিমানা

নাইয়ারায় ১১তম বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে জনতা ব্যাংকের প্রচারণা

সুনামগঞ্জে হাওরে উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোহনগঞ্জে মাদকবিরোধী বৈঠকের পরপরই মাদকসহ আটক ১: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

হাজিরা দিয়েই উধাও শিক্ষকরা? ২টা ২০ মিনিটেই তালাবদ্ধ চন্দিয়া মহিলা কলেজ

আশ্বাসেই শেষ, নদীর পেটে ভোরের পাখি বিদ্যালয়