
।ইসরাফিল ইসলাম মান্দা প্রতিনিধি।মান্দায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় FLN (মৌলিক সাক্ষরতা ও গণিত দক্ষতা) কার্যক্রমসহ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।সভায় নওগাঁর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুল ইসলাম, এডিপিইও এম. এম. মাহবুবুর রহমান, মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন খান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার ১৮০ জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।জনাব মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা নিশ্চিত করা এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।





























