শিরোনাম
ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২ মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়
সোমবার ২৬ অক্টোবর ২০২৬
সোমবার ২৬ অক্টোবর ২০২৬

নওগাঁয় পূর্ব বিরোধে বসতবাড়িতে ভাঙচুর, সহস্রাধিক কলাগাছ কাটার অভিযোগ

প্রকাশিত:মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ইসরাফিল ইসলাম মান্দা নওগাঁ প্রতিনিধি। নওগাঁর মান্দায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর এবং প্রায় দেড় বিঘা জমির সহস্রাধিক ফলজ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী আব্দুল জলিল। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী আব্দুল জলিলের দাবি, তাঁর বাবা মৃত ইব্রাহিম ১৯৮৫, ১৯৯১, ১৯৯২ ও ১৯৯৪ সালে তহফিল আকন্দের কাছ থেকে কবলা দলিলের মাধ্যমে জমি কেনেন। খতিয়ান নম্বর ৭৮ এবং দাগ নম্বর ৭৬৯, ৭৭৯ ও ৮৬০-তে মোট ৬৬ শতক জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা ওই জমি বসতভিটা ও বিভিন্ন ফসলের আবাদসহ ভোগদখল করে আসছেন। জলিলের অভিযোগ, প্রতিপক্ষের আব্দুর রাজ্জাক অন্য ওয়ারিশের কাছ থেকে কিছু জমি কেনার পর তাঁদের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রফিকুল ইসলাম, তারিকুল ইসলাম, মজিদুল, হাফিজিয়া খাতুন, রেখা বিবি, জায়েদা বিবি, শাহাজান মন্ডল, হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাকসহ কয়েকজন এবং অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁদের বাড়িতে হামলা চালান। এ সময় বসতবাড়িতে ভাঙচুরের পাশাপাশি দেড় বিঘা জমির এক হাজারের বেশি কলাগাছ কেটে ফেলা হয় বলে তিনি দাবি করেন। স্থানীয় বাসিন্দা মোস্তফা বলেন, দীর্ঘদিন ধরে আব্দুল জলিলরা ওই জমি ভোগদখল করে আসছেন এবং কলাগাছগুলোও তাঁরাই রোপণ করেছেন। এভাবে গাছ কেটে ফেলা ঠিক হয়নি। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর রাজ্জাক বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে থানায় সালিশ হয়েছে। মাতব্বর ও থানার হুকুমেই তিনি গাছ কেটে নিজের জমি উদ্ধার করেছেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ বলেন, থানায় অভিযোগের পর বিষয়টি নিয়ে একাধিকবার বসা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং কাউকে জমি দখল বা গাছ কাটার নির্দেশ দেওয়া হয়নি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, অভিযোগের পর স্থানীয় দুই ইউপি সদস্যকে কাগজপত্র যাচাই করে বিষয়টি মীমাংসার দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি কাউকে গাছ কাটার নির্দেশ দেননি। ভুক্তভোগী আব্দুল জলিল এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আরও খবর




ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন