শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

অবৈধ লেভেল ক্রসিংয়ের বিষয়ে উদাসীন রেল বিভাগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নিয়ম নীতির তোয়াক্কা না করেই রেল লাইনের ওপর ইচ্ছে মতো তৈরি হচ্ছে চলাচলের পথ। সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের পাশাপাশি অবৈধ এসব লেভেল ক্রসিংয়ের বিষয়ে উদাসীন রেল বিভাগও। কুমিল্লা অঞ্চলের ২৩৫ কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিংয়ের সংখ্যা তিন শতাধিক। যার মধ্যে অর্ধেকের বেশি অবৈধ।


ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইনের ব্রাহ্মণবাড়ির আখাউড়া থেকে ফেনীর ফাজিলপুর এবং লাকসাম রেলওয়ে জংশন থেকে নোয়াখালী ও চাঁদপুর মিলিয়ে রেলওয়ে কুমিল্লা অঞ্চলের ২৩৫ কিলোমিটার পথে লেভেল ক্রসিংয়ের সংখ্যা তিন শতাধিক। যার মধ্যে ১১৪টি বৈধ। অবৈধ লেভেল ক্রসিংয়ে অসাবধানতায় ঝরছে প্রাণ। গেলো ১৮ মাসে এ অঞ্চলে প্রাণ হারিয়েছেন দেড় শতাধিক।


ক্রসিং নির্মাণের রেলওয়ের আইন মানছেন না কেউই। নিজেদের সুবিধামতো সাধারণের পাশাপাশি মানুষ পারাপারের পথ তৈরি করছে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন এবং পৌরসভার পাশাপাশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানও।


স্থানীয়দের মধ্যে একজন বলেন, '১ নম্বর সমস্যাটা হচ্ছে সচেতনতার অভাব। ২ নম্বর সমস্যা হচ্ছে প্রশাসন তাদের এই গেট বন্ধে কোনো দৃষ্টি নাই।'


কুমিল্লা সাবেক রেলওয়ের লোক মাস্টার একে মিয়াজি বলেন, 'রেললাইনে সবসময় ১৪৪ ধারা জারি আছে। কিন্তু এই আইনটা কেউ মানছে না। আর রেললাইনে অসচেতনতার ফলে অনেকে টিকটক, ভিডিও করে যার ফলে দুর্ঘটনার ঘটে।'


কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, 'ঢাকা-চট্টগ্রাম ডাবল রেলপথের আখাউড়া থেকে ফেনীর ফাজিলপুর পর্যন্ত কুমিল্লার ১৩৪ কিলোমিটার লাইনের আপ এবং ডাউনে প্রতিদিন ২০ জোড়া ট্রেন ৮০ থেকে ১২০ কিলোমিটার বেগে চলাচল করে। এর পরেও কুমিল্লার বিজয়পুরে লাইনের একপাশে বাজার, আরেক পাশে স্কুল। লাইনের উপরে বসে শ্রমিকের হাট।'


একই পথের কুমিল্লার সদর রসূলপুর স্টেশনের ২০০ গজ সামনের অরক্ষিত লেভেল ক্রসিংটিও অর্ধশতাধিক গ্রামের মানুষের গলারকাটা। দুপাশে এলজিইডির সড়ক থেকে ১৫-১৬ ফুট উঁচু রেলপথে উঠেই দুর্ঘটনার শিকার হয়েছে বহু যানবাহন।


আরো একজন স্থানীয় বলেন, ‘প্রচণ্ড ভোগান্তি হয় আমাদের। একটা মহিলা ঢাকা থেকে আসছে আমি তাকে আপনাদের সামনে পার করে দিলাম।’


লাকসাম-আখাউড়া ডাবল রেললাইন প্রকল্প ম্যাক্সের এডমিন ইমরান আলী বলেন, 'বিজয়পুরে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। এইজন্য ওই বেরিয়ারটা খুলে সংস্কারের অবস্থায় আছে আমরা ওই দিন শর্ট টাইমে লাগায় দিবো।'


রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি জনগুরুত্বপূর্ণ অবৈধ ক্রসিংগুলোকে বৈধ করণের প্রক্রিয়া চলছে।


রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী পথ লিয়াকত আলী মজুমদার বলেন, 'রসূলপুরের ওই গেট টাকে মেইন গেট করার কথা বলেছি। ২ থেকে ৩ মাসের মধ্যে হয়ে যাবে।'


রেলের গতি বাড়লেও, বাড়েনি নিরাপত্তা। অরক্ষিত ক্রসিং ও নানা অব্যবস্থাপনায় বাড়ছে দুর্ঘটনা। এমন অবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল ও জনসচেতনতা বৃদ্ধির তাগিদ সচেতন মহলের। 


আরও খবর




মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্পেন এন্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে বিশ্ব স্টোক দিবসে নগরীর সিআরবি থেকে মিনি ম্যারাথন

ইটনায় পাচারের সময় ১০৮ বস্তা সারসহ নৌকা জব্দ করল নৌপুলিশ

ফুলবাড়ীয়ায় তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা