শিরোনাম
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ "হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ লালমোহনে ৬ জুয়াড়ি আটক বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনীর সালাম জানিয়েছেন যুবদল নেতা জহিরুল ইসলাম বাঙ্গরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬

অর্থনীতি কি ঘুরে দাঁড়াচ্ছে?

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

স্থবিরতা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতিতে কিছুটা আশার আলো উঁকি দিচ্ছে। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থনীতির চাকা কিছুটা সচল হয়েছে। শিল্প উৎপাদন, রফতানি আয় ও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক দিক নির্দেশ করছে। অর্থনীতিবিদদের মতে, সীমিত হলেও ব্যবসা-বাণিজ্যে গতি এবং বৈদেশিক বাণিজ্যে ইতিবাচক ধারা ফিরেছে। সরকারি পরিসংখ্যান, রফতানি আয়ের ঊর্ধ্বগতি, প্রবাসী আয়ের রেকর্ড, এবং রাজনৈতিক স্থিতিশীলতা মিলিয়ে বিশ্লেষকরা বলছেন—অর্থনীতির গতি কিছুটা সঞ্চার হচ্ছে। যদিও চ্যালেঞ্জ এখনও কাটেনি।


তারা বলছেন, অর্থনীতিতে পূর্ণ উদ্যমে ফিরতে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে। বিশেষ করে মূল্যস্ফীতির চাপ, যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকি এবং কৃষি ও সেবা খাতের দুর্বলতা বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।


জিডিপি প্রবৃদ্ধি


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪.৪৮ শতাংশ। এর আগের প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এই হার ছিল মাত্র ১.৮১ শতাংশ। তিনটি প্রধান খাতের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি এসেছে শিল্প খাতে (৭.১০ শতাংশ), যা অর্থনীতির ঘুরে দাঁড়ানোর মূল চালিকাশক্তি। এছাড়া সেবা খাতে (৩.৭৮ শতাংশ) এবং কৃষি খাতেও প্রবৃদ্ধি হয়েছে (১.২৫ শতাংশ)।


রফতানিতে গতি, পোশাক খাতের নেতৃত্ব


বাংলাদেশের তৈরি পোশাক খাত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রফতানি করেছে ৩০.২৫ বিলিয়ন ডলারের পোশাক, যা আগের বছরের তুলনায় ১০.৮৪ শতাংশ বেশি। এর মধ্যে নিটওয়্যার ১৬.১৫ বিলিয়ন ডলার এবং ওভেনওয়্যার ১৪.১০ বিলিয়ন ডলার।


একক মাস হিসেবে মার্চে রফতানি হয়েছে ৩.৪৫ বিলিয়ন ডলার, যেখানে প্রবৃদ্ধির হার ১২.৪ শতাংশ। এটি প্রমাণ করে, বৈশ্বিক বাণিজ্য চিত্রে অনিশ্চয়তা সত্ত্বেও বাংলাদেশের পোশাক খাত তার সক্ষমতা ধরে রেখেছে।


এছাড়া, যুক্তরাষ্ট্রের বাজারে জানুয়ারি-ফেব্রুয়ারিতে পোশাক রফতানি ২৬.৬৪ শতাংশ বেড়ে ১.৫ বিলিয়ন ডলার হয়েছে, যা এই বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ও মার্কেট শেয়ার বৃদ্ধির ইঙ্গিত দেয়।


রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ


২০২৫ সালের মার্চে ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বৈধ ব্যাংকিং চ্যানেলে এসেছে ৩২৯ কোটি ডলার, যা গত বছরের মার্চের তুলনায় ৬৪.৭ শতাংশ বেশি। অর্থপাচার কমে যাওয়া, বিনিয়োগ আস্থা ফিরে আসা ও বৈধ পথে পাঠানোতে উৎসাহিত হওয়া এর পেছনে কারণ হিসেবে দেখা হচ্ছে।


চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে মোট রেমিট্যান্স এসেছে ২১.৭৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২৭.৬ শতাংশ।


রিজার্ভে ফিরছে ঊর্ধ্বমুখিতা


দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, ২০২৫ সালের ৬ এপ্রিল পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৬২ বিলিয়ন ডলার।


তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, ব্যালান্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতিতে পরিমাপ করলে এই রিজার্ভের প্রকৃত পরিমাণ দাঁড়ায় ২০.৪৬ বিলিয়ন ডলারে। আইএমএফের এ পদ্ধতিতে স্বল্পমেয়াদি বৈদেশিক দেনা ও অন্যান্য দায় পরিশোধের পর যে অংশটি দেশে ব্যবহারযোগ্য থাকে, সেটাকেই প্রকৃত রিজার্ভ হিসেবে বিবেচনা করা হয়। ৬ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘রিজার্ভ বিপিএম৬ হিসেবে ২০.৪৬ বিলিয়ন ডলার। তবে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৬২ বিলিয়ন ডলার।’


অর্থনীতিবিদরা মনে করছেন, প্রবাসী আয় এবং রফতানি খাতে ইতিবাচক প্রবাহ অব্যাহত থাকলে রিজার্ভ আরও শক্তিশালী হবে, যা দেশের আমদানি ব্যয় নির্বাহ ও বিনিয়োগ পরিবেশে স্থিতিশীলতা আনবে।


বিশ্লেষকদের মতে, বর্তমানে দেশে যে রেমিট্যান্স প্রবাহ রয়েছে, তা নিয়মিত ও প্রাতিষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে আসায় বৈদেশিক মুদ্রার সরবরাহ কিছুটা স্থিতিশীল হয়েছে। রিজার্ভের এ ইতিবাচক পরিবর্তন আমদানি দায় মেটাতে যেমন সহায়ক, তেমনি আন্তর্জাতিক অর্থ সংস্থাগুলোর কাছে দেশের অর্থনৈতিক গ্রহণযোগ্যতাও বাড়াবে।


কমলো বাণিজ্য ঘাটতি


২০২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বৈদেশিক বাণিজ্য ঘাটতি ও চলতি হিসাবের নেতিবাচক প্রবণতা অনেকটা হ্রাস পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বিশ্লেষণে দেখা গেছে, রফতানি ও রেমিট্যান্স আয়ের ইতিবাচক প্রবাহ এবং আমদানি ব্যয়ে স্থিতিশীলতা বজায় থাকায় সামগ্রিকভাবে অর্থনীতির বহিঃখাত কিছুটা স্বস্তিতে রয়েছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে মোট পণ্য রফতানি আয় দাঁড়িয়েছে ৩০.৩৭ বিলিয়ন ডলার এবং আমদানি ব্যয় হয়েছে ৪৩.৭৩ বিলিয়ন ডলার। ফলে এ সময় বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৩.৭০ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪.৪১ শতাংশ কম। গত অর্থবছরের একই সময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ১৪.৩৩ বিলিয়ন ডলার।


বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার পর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে এবং রফতানি আয়ে ইতিবাচক গতি এসেছে। বিশেষ করে রফতানি পণ্যের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও সঠিকতা থাকায় রফতানি আয় বাড়ছে। অন্যদিকে, শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানিতে বড় ধরনের ব্যয় বৃদ্ধি না হওয়ায় আমদানি ঘাটতি বাড়েনি।


চলতি হিসাবের (কারেন্ট অ্যাকাউন্ট) লেনদেনেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। জুলাই–ফেব্রুয়ারি সময়ে চলতি হিসাবের ঘাটতি নেমে এসেছে মাত্র ১.২৭ বিলিয়ন ডলারে, যেখানে আগের অর্থবছরে এটি ছিল ৪.০৭ বিলিয়ন ডলার। সামগ্রিক লেনদেন ভারসাম্যে (ওভারঅল ব্যালান্স) ঘাটতিও কমেছে। চলতি অর্থবছরের এই সময়ে ওভারঅল ব্যালান্সে ঘাটতি ছিল ১.১০ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের ৪.৪৪ বিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।


বিশেষজ্ঞরা বলছেন, প্রথম প্রান্তিকে রাজনৈতিক অস্থিরতা ও প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা থাকলেও পরে কৃষি, শিল্প এবং সেবা খাতে পুনরুদ্ধার শুরু হয়েছে। এর সঙ্গে রফতানি ও রেমিট্যান্সে প্রবৃদ্ধি যোগ হওয়ায় সামষ্টিক অর্থনীতিতে স্বস্তির আভাস মিলছে।


বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘এটি তো পরিষ্কার অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।’


তিনি জানান, জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতা ও আগস্টের বন্যায় কৃষি, কলকারখানা এবং সেবা খাত ক্ষতিগ্রস্ত হলেও অক্টোবর থেকে পরিস্থিতির উন্নতি শুরু হয়। কৃষি ও উৎপাদন খাতে প্রবৃদ্ধি বাড়ে, যার প্রভাব পড়ে রফতানি ও রেমিট্যান্সে।


রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুসারে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রায় ১২ দশমিক ৯ বিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি।


অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ২ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ২২ দশমিক ৮ শতাংশ বেশি।


বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘দ্বিতীয় প্রান্তিকে কিছুটা উন্নতি হয়েছিল। তবে তৃতীয় প্রান্তিকে অর্থনীতি আরও ভালো করেছে।’


তিনি জানান, ‘রফতানি ও রেমিট্যান্স চাঙা হওয়ায় বৈদেশিক লেনদেনের ভারসাম্য এবং সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল হয়েছে।’


মূল্যস্ফীতির চাপ, তবে আশার বার্তা


মার্চ মাসে মূল্যস্ফীতি সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৯.৩৫ শতাংশ, তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে—জুনের মধ্যেই তা ৮.৫ শতাংশের নিচে নেমে আসবে। কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের সমন্বিত উদ্যোগ এই হ্রাসে সহায়ক হবে বলে মনে করছেন তারা।


তবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সতর্ক করেছে যে, চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি হতে পারে ১০.২ শতাংশ। আমদানি ব্যয় ও বৈশ্বিক বাজারের অস্থিরতা এই চাপের জন্য দায়ী।


ট্রাম্পের পাল্টা শুল্ক স্থগিত, তবে উদ্বেগ থাকছেই


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ৩৭ শতাংশ পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন। এতে বাংলাদেশি রফতানিকারকরা কিছুটা স্বস্তি পেলেও, এই ‘মোরাটোরিয়াম’ শেষ হলে বড় সংকট তৈরি হতে পারে।


বিজিএমইএ নেতা মহিউদ্দিন রুবেল বলছেন, ‘এই বিরতি প্রস্তুতির জন্য সময় দেবে।’ তবে এক শীর্ষ রফতানিকারক বলেন, ‘ভবিষ্যৎ নির্ভর করছে, এই সময়ে বাংলাদেশ কতটা কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষি করতে পারে তার ওপর।’


শুল্ক কার্যকর হলে বাংলাদেশি পোশাকে ৫৩.৫ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হতে পারে, যা ৪০ বিলিয়ন ডলারের শিল্পের জন্য মারাত্মক হুমকি।


কৃষি ও পাট খাত নিয়ে উদ্বেগ


কৃষি খাতের প্রবৃদ্ধি দ্বিতীয় প্রান্তিকে মাত্র ১.২৫ শতাংশ এবং পাট খাত প্রায় স্থবির। কৃষিপণ্যের রফতানি কমেছে ২৫.৭২ শতাংশ। ইপিবি বলছে, কৃষি ও পাট খাতে পুনরুজ্জীবন ঘটাতে বিশেষ উদ্যোগ দরকার।


বেসরকারি ঋণ প্রবৃদ্ধি


দেশে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ২১ বছরের সর্বনিম্ন পর্যায়ে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৬ দশমিক ৮২ শতাংশ, যা ২০০৪ সালের পর সর্বনিম্ন।


বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, গত সাত মাস ধরে ধারাবাহিকভাবে ঋণ প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলার অবনতি এবং বিশেষ করে গত বছরের আগস্টে ক্ষমতার পালাবদলের পর থেকে এই প্রবণতা আরও গভীর হয়েছে।


চলতি বছরের জানুয়ারিতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৭.১৫ শতাংশ এবং গত ডিসেম্বর মাসে ছিল ৭.২৮ শতাংশ। ২০২২ সালের শেষ দিক থেকেই এই সূচকে নিম্নগতি দেখা গেলেও ২০২৪ সালের আগস্ট থেকে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।


বিশেষজ্ঞরা মনে করেন, ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ার অর্থ হচ্ছে—বেসরকারি খাতে বিনিয়োগের গতি কমে গেছে। ফলে শিল্প, ব্যবসা ও উৎপাদন খাতেও ধীরগতি দেখা দিতে পারে।


অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, ঋণ প্রবৃদ্ধির এই নিম্নগতি অব্যাহত থাকলে সামগ্রিক অর্থনীতি দুর্বল হয়ে পড়বে। বিনিয়োগ কমে যাবে, কর্মসংস্থান হ্রাস পাবে এবং প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে উঠবে।


আরও খবর




সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

"হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

সংবাদ সম্মেলনে যুবকের দাবি: প্রেমের সম্পর্কের পর সাইবার মামলা, হয়রানির অভিযোগ

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি

বান্দরবানে ১১ মামলার আসামি নয়ন চৌধুরীকে ৩৪৫ পিস ইয়াবাসহ আটক

লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ

লালমোহনে ৬ জুয়াড়ি আটক

বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

ধর্মপাশায় বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ, পাশে মসজিদ—দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা

বোয়ালখালীতে কুচক্রীমহল কর্তৃক জনচলাচলের সড়ক দখল ও অবরোধ করার অভিযোগ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন


এই সম্পর্কিত আরও খবর

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা