শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

অসময়ে নদী ভাঙনের কবলে তিস্তা পারের মানুষ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রংপুরের গঙ্গাচড়া উপজেলা দিয়ে বয়ে যাওয়া তিস্তার নদীর পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে ভাঙন। শুকনো মৌসুমে হঠাৎ তিস্তা নদীর তীব্র ভাঙনের কবলে পড়ছে কমপক্ষে ২০ থেকে ২২টি পরিবার। এর ফলে বিপাকে পড়ছে নদী পাড়ের হাজার হাজার মানুষ।


জানা গেছে, তিস্তায় পানি কমতে থাকলেও তিস্তা নদী গর্ভে বিলীন হয়েছে ২০ থেকে ২২টি পরিবারের ঘরবাড়ি ও কয়েক শত একর ফসলি জমি। চলতি বর্ষা মৌসুমেই তিস্তা এগিয়ে এসেছে লালমনিরহাটের কাকিনা ও রংপুর অঞ্চলের যোগাযোগ সড়কের হাফ কিলোমিটার থেকে অনেক কাছে নদী।


রংপুরের গঙ্গাচড়া মহিপুর শেখ হাসিনা সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধের মোকা থেকে লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলিগ্রাম পর্যন্ত তিস্তার তীরবর্তী প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রতিদিনই তিস্তার নদী গর্ভে বিলীন হচ্ছে শত শত একর জমির ফসল।


স্থানীয়রা বলছেন, মেম্বার, চেয়ারম্যান ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণ করছেন না। বাড়ি-ঘর, চলাচলের রাস্তা, জমির ফসল নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড মাঝে মধ্যে জিও ব্যাগ দিয়ে দায়সারা সংস্কারের কাজ করছেন। এই নদীর মাঝে মধ্যে গতি পরিবর্তন হয়ে যায়।


লক্ষীটারী ইউনিয়নের চর ইচলি গ্রামের বাসিন্দা শাহাজান মিয়া বলেন, তিস্তার নদীর ভাঙনের হুমকিতে ঘর-বাড়ি সরিয়ে নিয়ে রাস্তার বসবাস করা হচ্ছে। দুর্ভোগ আর ভোগান্তিতে পড়তে হচ্ছে পদে পদে। অতিদ্রুত ভাঙন স্থানগুলো সংস্কার করা না হলে আরও তীব্র ভাঙন দেখা দিতে পারে।


স্থানীয়রা বলছেন, উজানে ভারি বৃষ্টিপাত হলেই ভাঙন দেখা দেয়। আর রংপুর-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কটি হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন নদী পারের বসবাসকারীরা। এতে তিন গ্রামের ১ হাজার ৬০০ পরিবারসহ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করছেন তারা। আবার তিস্তা নদীর ওপর নির্মিত গঙ্গাচড়া মহিপুর শেখ হাসিনা সেতুটিরও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।


গত কয়েক মাস আগে মহিপুর তিস্তা সেতুটির ওপর দেখা দিয়েছে ফাটল। পরে ফাটল সংস্কার করে জেলা প্রশাসন। সেই সময় যান চলাচল বন্ধ করা হলেও আবারও খুলে দেওয়া হয় সড়কটি।


লক্ষীটারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোন্নাফ মিয়া বলেন, ‘প্রায় ৮-১০ দিন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ভাঙনের বিষয়টি জানিয়েছি। তিনি লোক পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। কয়েকদিন আগেও তিস্তা নদীর ভাঙন আমাদের বাড়ি থেকে প্রায় তিন-চার কিলোমিটার দূরে ছিল। এই কয়েকদিনেই ভাঙতে ভাঙতে তিস্তা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছে। এখন প্রাধান সড়ক থেকে মাত্র হাফ কিলোমিটারের কাছে চলে এসেছে তিস্তা। উজানে বৃষ্টি হলে এই ভাঙন প্রধান সড়কেও আঘাত হানতে পারে।’


একই গ্রামের বাসিন্দা তিস্তার ভাঙনে ভিটামাটি বিলীন হওয়া যাওয়া কয়েকজন জানান, কয়েকদিনের ভাঙনে সব বিলীন হয়ে গেছে। বাড়ি-ঘর, ফসলি জমিগুলাও ভেঙে গেছে। সরকারি কেনো লোকজনের দেখা পাওয়া যায়নি। ভেঙে যাচ্ছে মাঠঘাট, গাছ, বাঁশ ভাঙন। আটকানোর চেষ্টা করেও কোনো কাজ হচ্ছে না।


এ বিষয় গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না বলেন, ‘আমি বিষয়টি জেনে ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে অতিদ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’


এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, তিস্তা নদীর ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানির প্রবাহ ছিল ৫১ দশমিক ৫৮ সেন্টিমিটার গত শনিবার। পানি প্রবাহ ৫১ দশমিক ৫৫ সেন্টিমিটার ওঠানামা করছে। এই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।


রংপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব বলেন, ‘রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল সামগ্রিকভাবে হ্রাস পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।’


আরও খবর




মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্পেন এন্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে বিশ্ব স্টোক দিবসে নগরীর সিআরবি থেকে মিনি ম্যারাথন

ইটনায় পাচারের সময় ১০৮ বস্তা সারসহ নৌকা জব্দ করল নৌপুলিশ

ফুলবাড়ীয়ায় তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২