শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
সোমবার ০১ জুন ২০২৬
সোমবার ০১ জুন ২০২৬

পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট, বেসরকারিতে ভরসা খণ্ডকালীন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েই চলেছে। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্যমতে, বর্তমানে ৫৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে। পাশাপাশি ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন নিয়ে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে।


দেশে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষা ও গবেষণার মান নিয়ে প্রশ্ন রয়েই গেছে। খোদ ১৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী অনুপাতে শিক্ষক নেই। শিক্ষক সংকটে ভুগছে এমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪২টি। প্রথম সারির পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মানছে না শিক্ষক-শিক্ষার্থীর আন্তর্জাতিক মানদণ্ড।


বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৪৯তম বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। তবে সেখানে ১১টি সরকারি ও ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর কোনো তথ্যই প্রকাশ করেনি ইউজিসি।



উচ্চশিক্ষার তদারককারী প্রতিষ্ঠানটি বলছে, বিশ্ববিদ্যালয়ে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মান হলো ন্যূনতম প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকতে হবে। অর্থাৎ শিক্ষক-শিক্ষার্থী অনুপাত হতে হবে ১:২০ বা তার কম।



ইউজিসির প্রতিবেদন অনুযায়ী, ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকারী তিনটি বিশ্ববিদ্যালয়ও রয়েছে। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের আন্তর্জাতিক মান নেই। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এ সংক্রান্ত কোনো তথ্য নেই প্রতিবেদনে।


বাকি ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে সবচেয়ে পিছিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে প্রতি ৩৮ জন শিক্ষার্থীর জন্য রয়েছে একজন শিক্ষক। দ্বিতীয় অবস্থানে বরিশাল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৩৭। এরপরই রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখানে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৩৫।


এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৩৪, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১:২৯, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১:২৪, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১:২৬, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১:২৪, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ১:২৩, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ১:২২, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১.৩৪, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ১:২১, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ১:৩২, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি ১:২৪।



ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা ও অনুপাত সংক্রান্ত কোনো তথ্যই নেই ইউজিসির কাছে।



জানতে চাইলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ  বলেন, ‘আমাদের বেশ কিছু বিভাগে শিক্ষক সংকট রয়েছে। সংকট নিরসনে শূন্যপদ অনুযায়ী নিয়োগের চেষ্টা চলছে। দেড় থেকে দুই বছরের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিশ্চিত করা সম্ভব হবে।’


শিক্ষার্থীর অনুপাতে দেশের ৪২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নেই। এছাড়া ১০টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা জানেই না ইউজিসি। পাশাপাশি প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষকের চেয়ে খণ্ডকালীন শিক্ষকই বেশি। ৪৯তম বার্ষিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে এমন চিত্র দেখা যায়।



প্রতিবেদনের তথ্যানুযায়ী, নামি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্থায়ী অধ্যাপক ৪৮ জন। আর খণ্ডকালীন ৭৪ জন। সহযোগী অধ্যাপক পদে এ বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে কর্মরত ৬৭ জন। আর খণ্ডকালীন ২৩ জন। একইভাবে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদেও খণ্ডকালীন শিক্ষক রয়েছেন।


বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভালো অবস্থানে থাকা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিরও একই অবস্থা। বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপক পদে স্থায়ী শিক্ষকের চেয়ে তিনগুণ খণ্ডকালীন। স্থায়ী অধ্যাপক ২৭ জন আর খণ্ডকালীন ৮২ জন। সহযোগী অধ্যাপক পদে স্থায়ী ৩২ জন এবং খণ্ডকালীন ৪৬ জন, সহকারী অধ্যাপক পদে স্থায়ী ৩২ এবং খণ্ডকালীন ৫৪ জন, প্রভাষক পদে স্থায়ী নিয়োগপ্রাপ্ত ১২৮ জন এবং খণ্ডকালীন ১৩৪ জন। একই অবস্থা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, স্টামফোর্ড, প্রাইম ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়েও।


বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে সবচেয়ে পিছিয়ে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটিতে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৩৯। দ্বিতীয় অবস্থানে রয়েছে এন পি আই ইউনিভার্সিটি অব বাংলাদেশ। তাদের শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৩৮। তৃতীয় অবস্থানে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। নামি এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ২২ হাজার ৭৪৫ জন। এর বিপরীতে শিক্ষক রয়েছেন ৬১৩ জন। সেই হিসাবে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৩৭।


জানতে চাইলে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম  বলেন, ‘নর্থ সাউথ অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। বিভিন্ন কারণে অনেক সময় তাতে ছেদ পড়ে। আর ইউজিসি ২০২২ সালের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন করেছে। বর্তমানে আমাদের শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত বেশ এগিয়েছে। আগামীতে আরও ভালো অবস্থায় নিয়ে যেতে চেষ্টা করা হবে। পাশাপাশি খণ্ডকালীনের চেয়ে স্থায়ী শিক্ষক নিয়োগেও মনোযোগ দিয়েছি আমরা।’



ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী  বলেন, ‘শিক্ষক সংকট থাকতে পারে। সেটা কাটিয়ে ওঠা দরকার। তারচেয়েও বেশি দরকার দক্ষ, যোগ্য ও মানবিক গুণাবলির শিক্ষক। তেমন শিক্ষক তরুণদের মধ্য থেকে কতজন উঠে আসছেন, সেটা দেখা জরুরি। রাজনৈতিক নেতৃত্বের বলয়ে এখন শিক্ষক নিয়োগ হচ্ছে। কোন মাপকাঠিতে তাদের নিয়োগ করছি, সেটা নিয়োগ বোর্ডের সদস্যরাও অনেক সময় জানেন না। সেজন্য আমি বলবো- সংকট কাটাতে শিক্ষক নিয়োগ তো করতেই হবে, পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া নতুন রূপে ঢেলে সাজাতে হবে।’



খণ্ডকালীন শিক্ষক দিয়ে সার্টিফিকেট ব্যবসা হয়, শিক্ষা-গবেষণা যথাযথ হয় না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সাবেক পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান। তিনি জাগো নিউজকে বলেন, ‘ভ্রাম্যমাণ লেকচারার আছে, থাকবেন; সেটা ঠিক আছে। কিন্তু আপনি একটা বিশ্ববিদ্যালয় খুলবেন, সেখানে এখান থেকে একজন, সেখান থেকে একজন শিক্ষক এনে ক্লাস নেওয়াবেন। আজ একজন এলো, তো কাল আরেকজন। মানদণ্ড বজায় রেখে এভাবে শিক্ষার্থীদের পড়ানোটা সম্ভব নয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অবশ্যই স্থায়ী শিক্ষক নিয়োগে নজর দিতে হবে। তাতে শিক্ষা-গবেষণার মান বাড়বে।’


আরও খবর




সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন