শিরোনাম
দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ বাছাইকৃত অগ্রসর কর্মী বৈঠক ২০২৬ অনুষ্ঠিত
শুক্রবার ১৯ জুন ২০২৬
শুক্রবার ১৯ জুন ২০২৬

পাকুন্দিয়ায় খাল খনন কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত:সোমবার ২৩ মার্চ ২০২৬ | হালনাগাদ:সোমবার ২৩ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের দক্ষিণ খামা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলডুবা-খামা সংযোগ খাল খনন কর্মসূচির অংশ হিসেবে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুনের উদ্যোগে সকাল ৮টায় কর্মসূচির উদ্বোধন করা হয়।

অভিযোগ রয়েছে, খনন কাজ চলাকালে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের সমর্থক পরিচয়ে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে কাজে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস এবং পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক আজিজুল হাকিম মীর অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে খন্দকার আল আশরাফ মামুনের নেতৃত্বে তারা খাল খনন কর্মসূচি শুরু করেন। এ সময় উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম মেম্বার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীন ডাক্তার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল, সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল, স্বেচ্ছাসেবক দল নেতা দিদার এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকের নেতৃত্বে একদল লোক তাদের ওপর হামলার চেষ্টা করে।

খাল খনন কর্মসূচির উদ্যোক্তা খন্দকার আল আশরাফ মামুন বলেন, এটি একটি জনকল্যাণমূলক উদ্যোগ। খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। কিন্তু বিএনপির নামধারী কিছু ব্যক্তি এতে বাধা সৃষ্টি করে এবং হামলা চালায়। এতে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, এক পক্ষ খাল পরিষ্কার করতে গেলে অন্য পক্ষ বাধা দেয়। এতে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস বলেন, খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আপাতত কর্মসূচি চালিয়ে যেতে কোনো বাধা নেই।

অন্যদিকে অভিযোগের বিষয়ে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, “এ ঘটনায় আমার কোনো লোকজন জড়িত নয়। খাল খনন না খাল পরিষ্কার—বিষয়টি নিয়েও স্পষ্ট ধারণা নেই। প্রশাসন বিষয়টি দেখছে।”




আরও খবর




দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক তিন স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন

গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

বাছাইকৃত অগ্রসর কর্মী বৈঠক ২০২৬ অনুষ্ঠিত

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক তিন স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার