শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

পানির তীব্র সংকট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৭ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৭ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

যাত্রাবাড়ীর ধলপুরের বাদল সরদার গলি। মাঝ বয়সি গৃহকর্মী অঞ্জিমালা ছুটা বুয়ার কাজ করেন বিভিন্ন বাসা-বাড়িতে। মূলত মাসিক ১ হাজার টাকার বিনিময়ে কাপড় ধোয়া বা ঘর মোছার কাজ তার। তবে গত ৪-৫ মাস ধরে পানিতে খুবই দুর্গন্ধ ও ময়লা থাকায় ঠিকমতো কাপড় ধুতে পারেন না। পুরো এলাকার মানুষ ওয়াসার পানি ব্যবহার করলেও দুর্গন্ধ এতই মারাত্মক যে, নাকের কাছেই নেওয়া দায়। পানি থেকে সুয়ারেজের ময়লা এমনকি মল-মূত্রের দুর্গন্ধও আসে।


এর ফলে অবস্থা এমন দাঁড়িয়েছে যে, স্থানীয় বাসিন্দারা এ পানি কোনো কাজেই ব্যবহার করতে পারেন না। না পারেন গোসল করতে, না পারেন কাপড় ধুতে। কোনো কাজেই ব্যবহার করতে পারেন না এ পানি। এ বিষয়ে ওয়াসার স্থানীয় অফিসসংশ্লিষ্ট কর্মীদের কাছে অভিযোগ জানিয়েও মেলে না কোনো প্রতিকার। অন্যদিকে মাসের পর মাস এমন দুর্গন্ধযুক্ত ময়লা পানিই অনেকে ব্যবহার করেন বাধ্য হয়ে। এতে শিশু থেকে বৃদ্ধ সব বয়সি বাসিন্দার পেটের নানা সমস্যাসহ চর্ম রোগ দেখা দিচ্ছে।


শুধু যাত্রাবাড়ীর ধলপুর নয়, এমন চিত্র ঢাকার অনেক এলাকারই। রমজানের আগে অনেক এলাকায় সমস্যা সহনীয় পর্যায়ে থাকলেও রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পানির অবস্থা এতটাই খারাপ হয়েছে যে, এখন তা যেমন পান করা যাচ্ছে না, তেমনই রান্না বা কাপড় ধোয়ার কাজেও ব্যবহার করা যায় না। বিশুদ্ধ পানির অভাবে রান্না, নামাজ, রোজা, ইফতারি ও সেহরি ঠিকমতো করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দারা। 


এলাকাবাসীর অভিযোগ, রাজধানীর লালবাগ, মধুবাগ, গুলবাগ, মালিবাগ, খিলগাঁও, স্বামীবাগ, যাত্রাবাড়ী এবং লালবাগ এলাকায় কয়েক দিন ধরে পানির সংকট দেখা দিয়েছে। বাধ্য হয়ে এলাকাবাসীকে মসজিদ থেকে বা ওয়াসার গাড়ির পানি কিনে বা অন্য উপায়ে পানি সংগ্রহ করতে হয়। বছরের অন্য সময়ের চেয়ে রমজানের সময় মানুষ একটু বেশি স্বাচ্ছন্দ্য চায়। কেননা রমজান মাসটি মুসলিমদের কাছে শুধু এবাদত করার মাস। পানি সংগ্রহ করতে গিয়ে অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় ইবাদতে ব্যাঘাত ঘটে। তা ছাড়া রোজা রেখে বাড়তি পরিশ্রম করাও অনেক কষ্ট।


বাদল সরদার গলির শেষ মাথার একটি বাড়ির মালিক আবদুল্লাহ আল হাসান বলেন, ৬ মাসেরও বেশি সময় ধরে ওয়াসার পানি একদম ব্যবহার করা যায় না বললেই চলে। পাশের একটি জায়গা থেকে পানি কিনে ব্যবহার করতে হয়। ওয়াসার পানিতে এতই দুর্গন্ধ যে, ফোটানোর পরও বিন্দুমাত্র কমে না।


এই বাড়িওয়ালা বলেন, আগে ওয়াসার লাইনের পানি ফুটিয়ে খাওয়া ও রান্নার কাজে ব্যবহার করা যেত। কখনো কখনো ফোটানো ছাড়াও রান্নার কাজে ব্যবহার করা হতো। কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এই পানি নাকের কাছেই নেওয়া যায় না। খাওয়া বা রান্নার কাজে ব্যবহার তো দূরের কথা-এই পানি দিয়ে গোসলও করতে পারে না এলাকার বাসিন্দারা।


কিছু দিন পর পর খোঁড়াখুঁড়ির কারণে পানির পাইপ ফুটো হয়ে সেখানে স্যুয়ারেজের পানি ঢুকছে বলে ধারণা করছেন তারা। গুলবাগের হানিফ শিকদার বলেন, পানির অভাবে সারা দিন গোসল করতে পারিনি। রান্না করার জন্য পানি অন্য জায়গা থেকে সংগ্রহ করতে হয়েছে। মসজিদ থেকে পানি নিয়ে এসেছি।


স্বামীবাগের জাকির বলেন, এলাকায় দুদিন ধরে পানি নেই। মালিবাগের ইউরেকা এপার্টমেন্টের বাসিন্দারা পানি না পেয়ে বাধ্য হয়ে ওয়াসার গাড়ির পানি কিনে নিয়ে আসেন। শনিবার সকালে ও রাতে দুবার ওয়াসার পানির গাড়ি থেকে পানি সংগ্রহ করা হয়। 


মধ্য বাড্ডার আল আমিন জানান, পানি না থাকায় বাধ্য হয়ে তিনি আত্মীয়ের বাসায় অবস্থান করছেন।


ঢাকা ওয়াসা বলছে, তাদের পানি সরবরাহ কমে গেছে। এ জন্য কিছু কিছু এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া চলমান উন্নয়নকাজ করতে গিয়ে সিটি করপোরেশন কিছু কিছু জায়গায় ওয়াসার পানির পাইপ ভেঙে বা ছিদ্র করে দিয়েছে। সেসব ছিদ্র দিয়ে পানির সঙ্গে ময়লা মিশে পানি দুষিত করছে। এ ছাড়া লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতের জন্য কিছু কিছু এলাকায় পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে।


লালবাগের বাসিন্দা ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মকবুল হোসেন বলেন, গত ৩-৪ দিন ধরে এলাকায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোজাদার এলাকাবাসী। ওয়ার্ডের মধ্যে আবদুল আজিজ লেন, ললিত মোহন দাস লেন, নবাবগঞ্জ রোড, হোসেন উদ্দিন খান প্রথম লেন, দ্বিতীয় লেন, সুবল দাস রোডসহ বেশ কিছু এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে ওয়াসা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গতকাল তাদের লোকজন এসে জানিয়েছে, পানি সরবরাহ কম রয়েছে। কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু শনিবারও পানি সরবরাহ ঠিক হয়নি। পানি সংকট নিয়ে এলাকাবাসীর ফোনে অতিষ্ঠ বলে জানান তিনি।


মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের চিকিৎসক ডা. আবুল হাসেম বলেন, গত কয়েক মাস ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকায় চর্মরোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। তাদের অনেকেই পানিতে সমস্যার কথা বলেছেন। রমজান শুরুর আগে কয়েক দিন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগে সরেজমিন চর্মরোগীর উপস্থিতি দেখা গেছে অনেক। সিরিয়াল এত লম্বা থাকে যে, বহির্বিভাগে ৪-৫ জন চিকিৎসক সকাল থেকে রোগী দেখেও শেষ করতে পারেন না। দুপুরের পরও রোগীদের সিরিয়াল অনেক লম্বা থেকে যায়।


এ বিষয়ে কথা বলার জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ওয়াসা হেল্পলাইন ১৬১৬২ নম্বরে ফোন করা হলে সেখানে কর্তব্যরত নাইম বলেন, কোনো কোনো এলাকায় পানি সরবরাহে সমস্যা হচ্ছে। কারণ এখন পানি সরবরাহ কিছুটা কম। এ ছাড়া উন্নয়নকাজ করতে গিয়ে বিভিন্নস্থানে ওয়াসার পানির পাইপ সিটি করপোরেশন ফাটিয়ে ফেলেছে। এ জন্য সেখান দিয়ে ময়লা মিশে পানি দুর্গন্ধযুক্ত হয়ে পড়ছে। এগুলো ঠিক করার জন্য কিছু এলাকার লাইন অফ রাখা হচ্ছে। শিগগিরই সমস্যা সমাধানে কাজ করছে ওয়াসা।


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক