শিরোনাম
পত্নীতলায় ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে অবৈধ কোচিংয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক হামলার শিকার পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ "হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ লালমোহনে ৬ জুয়াড়ি আটক বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬

ফতুল্লায় ঋণের কিস্তির টাকা নিয়ে অভিমানে তরুণীর মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঋণের কিস্তির টাকা পরিশোধ নিয়ে পারিবারিক মনোমালিন্যের জেরে বৃষ্টি (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। স্বামীর ভাষ্য, কিস্তির টাকা দিতে না পারায় জামিনদার খালা-শাশুড়ির সঙ্গে মনোমালিন্যের পর অভিমানে তিনি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরের দিকে ফতুল্লা পোস্ট অফিস রোডের কবরস্থান রোডের খোসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃষ্টি ওই এলাকার কিবরিয়ার স্ত্রী। তাঁদের দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তাঁদের গ্রামের বাড়ি বরিশালে।

হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে স্বামী কিবরিয়া বলেন, ‘‘আমার স্ত্রীর নামে বিজ সমিতি থেকে প্রায় ৮০ হাজার টাকা ঋণ ছিল। প্রতি সপ্তাহে ২ হাজার ২০০ টাকা করে কিস্তি দিতে হতো। মঙ্গলবার সমিতির মাঠকর্মী শামীমা কিস্তির টাকা নিতে বাসায় আসেন। টাকা না পেয়ে তিনি কিস্তির জামিনদার আমার স্ত্রীর খালা-শাশুড়িকে চাপ দেন।’’

কিবরিয়া বলেন, পরে তাঁর স্ত্রীর খালা-শাশুড়ি ঘরে গিয়ে বৃষ্টির সঙ্গে খারাপ আচরণ করেন। এ নিয়ে বৃষ্টি রাগ ও অভিমান করেন। একপর্যায়ে তিনি ঘরের ভেতর গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে জানান তিনি।

স্বামী কিবরিয়া বলেন, পরে বাসায় ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখতে পান, বৃষ্টি ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে দরজা খুলে তাঁকে দ্রুত নামিয়ে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন বৃষ্টিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। 

তবে বৃষ্টির সঙ্গে খারাপ আচরণের অভিযোগ অস্বীকার করেছেন বিজের সিদ্ধিরগঞ্জ এলাকারিয়া ম্যানেজার সোহেল রানা। তিনি বলেন, ‘‘বর্তমানে ওই অঞ্চলটি আমার অধীন। ঘটনাটি শুনে আমি আমাদের কর্মী শামীমার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, বৃষ্টির সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেননি। বৃষ্টি আজ কিস্তির টাকা দিতে পারবেন না বললে তিনি সেখান থেকে চলে আসেন। পথে বৃষ্টির কিস্তির জামিনদার তাঁর খালা-শাশুড়ি এবং সমিতির একজন সদস্যকে বিষয়টি জানান। পরে তিনি চলে আসেন। এর বেশি কিছু নয়।’’

সোহেল রানা আরও বলেন, ‘‘আমাদের কিস্তি সময়মতো দিতে না পারলে আমরা এক সপ্তাহ থেকে এক বছর পর্যন্ত সময় দিয়ে থাকি। কাউকে কিস্তির টাকার জন্য চাপ সৃষ্টি করা হয় না।’’


আরও খবর




ফতুল্লায় ঋণের কিস্তির টাকা নিয়ে অভিমানে তরুণীর মৃত্যু

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ, জীবিত উদ্ধার ৮

বাগাতিপাড়ায় উপজেলা সমবায় কর্মকর্তার বিদায় সংবর্ধনা

শরণখোলায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

রাণীনগরে অনৈতিক কর্মকান্ডে ৬ নারী-পুরুষ আটক

মৃত্যুর মুখোমুখি চার বছরের ফাতেহা: এতিম মেয়েকে বাঁচাতে আকুল মায়ের করুণ আর্তনাদ

পত্নীতলায় ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পিরোজপুরে অবৈধ কোচিংয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক হামলার শিকার

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

"হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

সংবাদ সম্মেলনে যুবকের দাবি: প্রেমের সম্পর্কের পর সাইবার মামলা, হয়রানির অভিযোগ

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন


এই সম্পর্কিত আরও খবর

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ, জীবিত উদ্ধার ৮

বাগাতিপাড়ায় উপজেলা সমবায় কর্মকর্তার বিদায় সংবর্ধনা

শরণখোলায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

রাণীনগরে অনৈতিক কর্মকান্ডে ৬ নারী-পুরুষ আটক

মৃত্যুর মুখোমুখি চার বছরের ফাতেহা: এতিম মেয়েকে বাঁচাতে আকুল মায়ের করুণ আর্তনাদ

পত্নীতলায় ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পিরোজপুরে অবৈধ কোচিংয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক হামলার শিকার

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১