শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
সোমবার ০১ জুন ২০২৬
সোমবার ০১ জুন ২০২৬

পিডিবির কাছে কয়লা বিক্রি করে মিলছে না বিল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৮ মে ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৮ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কয়লা বিক্রি করে ৪১৯ কোটি টাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছ থেকে আদায় করতে পারছে না বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি। তারা পিডিবির কাছ থেকে টাকা আদায় না করতে পেরে জ্বালানি বিভাগের নির্দেশনা চেয়েছে।


গত ২৪ মার্চ জ্বালানি বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে বড়পুকুরিয়া কয়লা খনি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার জানান, পিডিবির কাছে মোট ৪১৯ কোটি টাকা বকেয়া রয়েছে। এই বকেয়ার মধ্যে ২৮৩ কোটি টাকা কয়লার মূল্য বৃদ্ধি জনিত বকেয়া। এ বিষয়ে পিডিবিকে চিঠি দিয়ে আলাপ করলেও বিষয়টি গুরুত্ব পায়নি। অন্যদিকে ১৩৬ কোটি টাকা কয়লা বিক্রির চলতি বকেয়া রয়েছে।


কয়লা কোম্পানি বলছে, ২০১৩ সালের ৫ জানুয়ারি কয়লার দাম বৃদ্ধি করা হয়। তখন টন প্রতি কয়লার দাম নির্ধারণ করা হয় ১৭৬ মার্কিন ডলার। যা ১ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর করা হয়। এর আগে প্রতি টন কয়লার দাম ছিল ১৩০ ডলার। অর্থাৎ ভ্যাট এবং কর ছাড়াই প্রতি টন কয়লার দাম ৪৬ ডলার বৃদ্ধি পায়।


কয়লা কোম্পানির দাবি ওই বছরের (২০২২) জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সময়ে তারা পিডিবিকে ৬ লাখ ১৭ হাজার ৫৭০ টন কয়লা দিয়েছে। বর্ধিত বিল বাবদ ২৮৭ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার টাকা পাবে। বিলম্ব মাশুলসহ ওই বিল পরিশোধের সব শেষ সময় ছিল ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি।


পিডিবি বিল পরিশোধ না করাতে ওই বছর ৩ মে জ্বালানি বিভাগ থেকে বিদ্যুৎ বিভাগকে বিল পরিশোধের জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু জ্বালানি বিভাগের অনুরোধের পরও বিল পরিশোধ করেনি পিডিবি।


এরপর গত ৪ মার্চ কয়লা কোম্পানি পেট্রোবাংলাকে আবারও বিষয়টি জানায়। পেট্রোবাংলা থেকে গত গত ২১ মার্চ আবার বিষয়টি জ্বালানি বিভাগকে জানানো হয়।


গত ২৪ মার্চ এ বিষয়ে পিডিবির কর্মকর্তাদের সঙ্গে জ্বালানি বিভাগের একটি বৈঠক হয়েছে। বিপিডিবি’র প্রতিনিধি ওই সভায় জানান, বকেয়া পাওনা আদায় সংক্রান্ত তথ্য যাচাই করে পিডিবি একটি ব্যবস্থা নেবে। এরপর কয়লা কোম্পানি পিডিবিকে বকেয়ার বিষয়টি ইমেলে জানান।


বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির মার্কেটিং বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ২০২১ সাল থেকেই এই বকেয়া শুরু হয়। চলতি মাসের এপ্রিল পর্যন্ত এই বকেয়া জমেছে। এর মধ্যে কয়লার বাড়তি দাম, বিলম্ব মাসুল এবং ভ্যাটের টাকাসহ আর বেশ কিছু খাতের টাকা যুক্ত হয়ে এই ৪১৯ কোটি টাকা পিডিবির কাছে আমাদের বকেয়া পড়েছে। আমরা বকেয়া আদায়ে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছি।


এদিকে পিডিবি সূত্র জানায়, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পেলে তারা ব্যবস্থা নেবে।


আরও খবর




সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন