শিরোনাম
শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬

পিপাসা মেটাতে শ্রমিকদের ভরসা ফুটপাতের শরবত

প্রকাশিত:বুধবার ২৪ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৪ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ওয়াসিম উদ্দিন সোহাগ (স্টাফ রিপোর্টার)দেশে গত কয়েক দিনের খররৌদ্রে জনজীবন অতিষ্ঠ। কোন কোন জায়গায় রোদের তাপমাত্রা বেড়ে গিয়ে ৪২.৬ ডিগ্রী সেঃ তাপমাত্রায় পৌঁছেছে। আজ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা ৩৭ ডিগ্রী সেঃ থেকে ৪০ ডিগ্রি সেঃ পর্যন্ত তাপমাত্রা অনুভূত হয়েছে। উক্ত তাপমাত্রায় উপজেলাবাসি বিপর্যন্ত। বিশেষ করে কৃষক, শ্রমিক মেহনতি মানুষের ভোগান্তি বেশি। প্রখর রোদ আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে স্বাভাবিক কাজকর্ম ব্যহত হচ্ছে। তাই পিপাসা মেটাতে ঝুকছে ভ্রাম্যমান শরবতের দোকানে। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার গরমে অতিষ্ঠ সাধারণ মানুষগুলি স্বস্তি খোঁজার চেষ্টা করছে ফুটপাতের নানা রকম শরবত পান করে।সরজমিনে ঘুরে দেখা গেছে- বুধবার (২৪ এপ্রিল) উপজেলা পরিষদের সামনে, বিভিন্ন সড়কের পাশে, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ও অলিগলিতে নানা ধরনের শরবত বিক্রি করছে বিক্রেতারা। আর গরম থেকে বাঁচতে এসব শরবত পান করছে সাধারণ মানুষ। বিভিন্ন রকমের শরবত বিক্রি হচ্ছে ভাসমান এসব দোকানে। বিক্রেতারা জানিয়েছেন, এই গরমে লেবুর শরবতের চাহিদা সবচেয়ে বেশি। এ ছাড়া রয়েছে ইসবগুলের ভুসি, আখের রস ও বেলের শরবত। তৃষ্ণা মেটাতে এসব দোকানে বেশি ভিড় করছে রিকশাচালক, ভেনচালক, দিনমজুর ও সাধারণ পথচারীরা।তাড়াইল উপজেলা ভূমি অফিসের বিপরীতে দাঁড়িয়ে লেবুর শরবত বিক্রি করছেন উপজেলার দামিহা ইউনিয়নের নগরকুল গ্রামের মিজানুর রহমান। তার কাছে জিজ্ঞাসা করে জানা যায় যে শরবত পাঁচ টাকা করে বিক্রি করতো তা এখন ১০ টাকায় বিক্রি করা যায়। তবুও লাভ হয় কম। দিনে দুই থেকে আড়াই হাজার টাকার শরবত বিক্রি করা যায়। তা থেকে অন্যান্য খরচ শেষে লাভ থাকে ১ হাজার টাকার মতো। তবে গতবারের তুলনায় এবার বেচাকেনা কম কারণ শরবতের দোকানের সংখ্যা বেড়ে গেছে।রিফাত (১৫) নামের এক পথচারী দাঁড়িয়ে পান করছে শরবত। তিনি বলেন, গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। যতই ঠান্ডা পানি পান করি কোনও কাজ হচ্ছে না। এসব শরবত স্বাস্থ্যসম্মত নয় জেনেও পান করছে এক আগন্তুক। তাহলে কেন পান করছেন জানতে চাইলে তিনি বলেন, ফুটপাতের এসব শরবত অস্বাস্থ্যকর ও ধুলাবালুযুক্ত কিন্তু তৃষ্ণা মেটাতে ও সহজলভ্য হওয়ায় এই শরবত পান করতে হচ্ছে। রিকশা চালক সলিমুদ্দীন (৪৫) বলেন, প্রচণ্ড গরমে অনেক ঘামছি, গলা শুকিয়ে যাচ্ছে। গরমের কারণে আর পেসেন্জার বহন করতে পারছি না। একটু পরপর এসব দোকানে শরবত কিনে খেতে হচ্ছে। এরকমভাবে পিপাসার্ত হয়ে অনেকেই ভীড় জমাচ্ছে ফুটপাতের ঐ সকল শরবতের দোকানে।ভ্রাম্যমান এই দোকানের শরবত কতটুকু মানসম্মত! এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন বলেন, ফুটপাতের শরবতে স্বাস্থ্যঝুঁকি আছে। এগুলো থেকে পানিবাহিত বিভিন্ন রোগ যেমন: টাইফয়েড, ডায়রিয়াসহ পেটের বিভিন্ন অসুখ হতে পারে। ফুটপাতে শরবত পানের মাধ্যমে সমাজে ব্যাকটেরিয়া ও ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এক্ষেত্রে বোতলে বিশুদ্ধ পানি বহন করাই সবচেয়ে ভালো বলে মনে করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।



আরও খবর




শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে