শিরোনাম
গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫ মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন
সোমবার ২৪ আগস্ট ২০২৬
সোমবার ২৪ আগস্ট ২০২৬

পঞ্চগড়ের বোদায় এসএসসি ও সমমানে মিশ্র ফল, ৪১ জিপিএ-৫ নিয়ে শীর্ষে সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ

প্রকাশিত:সোমবার ১০ আগস্ট ২০২৬ | হালনাগাদ:সোমবার ১০ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আব্দুল্লাহ্ আল মামুন, বোদা(পঞ্চগড়) প্রতিনিধি: এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর প্রকাশিত ফলাফলে পঞ্চগড়ের বোদা উপজেলায় সাফল্যের শীর্ষে রয়েছে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ৯৭ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এবং ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর উপজেলা পর্যায়ের ফলাফল বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, বোদা উপজেলায় মোট ৬৪টি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের গড় পাসের হার ৫৫ দশমিক ০৪ শতাংশ। এসব প্রতিষ্ঠান থেকে মোট ১৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।উপজেলার ফলাফলে শীর্ষে থাকা বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার মোট ১৪৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৪১ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৭ দশমিক ৯২ শতাংশ। এছাড়া ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।ফলাফলের দিক থেকে উপজেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৯ দশমিক ৭০ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ৩১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।তৃতীয় অবস্থানে রয়েছে সাকোয়া হাইস্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।এদিকে ইউনিয়ন পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে নতুনহাট সফিউদ্দীন উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে এবার ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।অন্যদিকে উপজেলার কয়েকটি প্রতিষ্ঠানের ফলাফল তুলনামূলকভাবে হতাশাজনক হয়েছে। এমপিওভুক্ত বিদ্যালয়গুলোর মধ্যে মানিকপীর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে মাত্র একজন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৭ দশমিক ১৪ শতাংশ।নন-এমপিওভুক্ত ধরধরা রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাঁচজন পাস করেছে। পাসের হার ২৯ দশমিক ৪১ শতাংশ।এছাড়া বলরাম হাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হয়নি। প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য শতাংশ।কারিগরি শিক্ষায় পাসের হার ৫৮.৬৩ শতাংশবোদা উপজেলার সংযুক্ত কারিগরিশিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এসএসসি সমমান পরীক্ষার ফলাফলেও পাসের হার জাতীয় গড়ের চেয়ে কিছুটা বেশি। মোট ২৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫৮ দশমিক ৬৩ শতাংশ। এদের মধ্যে একজন জিপিএ-৫ অর্জন করেছে। এ বছর কারিগরি শিক্ষায় জাতীয় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।দাখিলে পাসের হার ৪৪.৯৯ শতাংশউপজেলায় মোট ১০টি মাদ্রাসা থেকে এবার ৪৪৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৪২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৪৪ দশমিক ৯৯ শতাংশ। জাতীয় পর্যায়ে দাখিল পরীক্ষায় এ বছর পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ।সাফল্যের নেপথ্যে পরিশ্রমবোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের নিবিড় তদারকি এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বিত ফল হিসেবেই এবারের সাফল্য এসেছে। বিশেষ করে ৪১টি জিপিএ-৫সহ ৯৭ দশমিক ৯২ শতাংশ পাসের হার প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও ধারাবাহিক সাফল্যের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।সামগ্রিকভাবে বোদা উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য থাকলেও ৯৭ দশমিক ৯২ শতাংশ পাসের হার এবং ৪১টি জিপিএ-৫ নিয়ে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ এবারের ফলাফলে সাফল্যের শীর্ষে অবস্থান করছে



আরও খবর




গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় নারী নেত্রী ও মানবাধিকারকর্মী রুনা আক্তার এবং তার কন্যার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় গৃহবধূ হত্যাকান্ডের মামলায় শশুর-শাশুড়ি সহ ৩ জনের যাবজ্জীবন

আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

মুরাদনগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আজিজ মোল্লা

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস


এই সম্পর্কিত আরও খবর

গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় নারী নেত্রী ও মানবাধিকারকর্মী রুনা আক্তার এবং তার কন্যার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় গৃহবধূ হত্যাকান্ডের মামলায় শশুর-শাশুড়ি সহ ৩ জনের যাবজ্জীবন

আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল