শিরোনাম
মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫ মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার
সোমবার ২৪ আগস্ট ২০২৬
সোমবার ২৪ আগস্ট ২০২৬
এস আলমের কারখানায় আগুন

পোড়া চিনির তরল বর্জ্য নদীতে না ফেলার নির্দেশ

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ০৮ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৮ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চিনির তরল বর্জ্য নদীতে না ফেলার জন্য এস আলম কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ইছানগরে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত এস আলম সুগার রিফাইন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।


পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজে তিন দিন পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটিতে যারা আছেন তাদের বাইরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে রসায়ন বিভাগের শিক্ষককে সম্পৃক্ত করা হয়েছে। এ ঘটনা কীভাবে সংঘটিত হয়েছে তা তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া সাপেক্ষে বলা যাবে।’


পোড়া চিনির তরল বর্জ্য কর্ণফুলী নদীতে পড়ে মাছসহ অন্যান্য জলজ প্রাণী মরে ভেসে উঠছে। সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘চিনি মিশ্রিত লাভাগুলো এখনও গড়িয়ে আস্তে আস্তে কর্ণফুলী নদী ও অন্যদিকে যাচ্ছে। এটি এখনই বন্ধ করার জন্য কারখানা কর্তৃপক্ষকে বলা হয়েছে। কারখানার পাশেই তাদের জায়গায় কয়েকটি বড় বড় গর্ত করে চিনির তরল বর্জ্যগুলো জমা করে রাখলে সেগুলো আর নদী বা অন্যদিকে যাবে না।’


তিনি আরও বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এখানে থাকা চিনির উপরের স্তরের ১০-২০ শতাংশ নষ্ট হতে পারে, কিন্তু নিচের চিনি ভালো আছে। এটি রিকভার করার জন্য পরিবেশ, বিএসটিআই, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট দফতরগুলোর ছাড়পত্র লাগবে। কারণ ওইসব দফতরের নিজস্ব তদন্ত কমিটি গঠন করা হয়েছে বা হচ্ছে। এ বিষয়ে জড়িত প্রতিটি মন্ত্রণালয় বা বিভাগকে আমরা চিঠি দিচ্ছি, যাতে আগামী দু-তিন দিনের মধ্যে তারা তদন্তের কাজটি যেন শুরু বা শেষ করতে পারে। তদন্ত কাজ সম্পন্ন হলে কারখানা কর্তৃপক্ষ তাদের রিকভারির কাজটি শুরু করতে পারবেন। বিএসটিআই বা সায়েন্স ল্যাব যদি ক্লিয়ারেন্স দেয় ব্যবহারযোগ্য হলে চিনি রিকভার করা যাবে কিনা, সেক্ষেত্রে টেকনিক্যাল কমিটির পরামর্শ নিতে পারি। অগ্নিকাণ্ডের ঘটনার পরপর সিএমপি কমিশনার, ফায়ার সার্ভিসের ডিজি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যে টিম আছে সেটিও কাজ শুরু করেছে। আশা করি কয়েক দিনের মধ্যেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া যাবে এবং কীভাবে এ দুর্ঘটনা  ঘটেছে তা আমরা বলতে পারবো।’


এ সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রহমান, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত, পরিবেশ অধিদফতরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পীষূষ কুমার চৌধুরীসহ ফায়ার সার্ভিস, কলকারখানা পরিদর্শন পরিদফতর ও কর্ণফুলী থানা পুলিশের একটি টিম জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন।


আরও খবর




বোদায় খেলার মাঠে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের পরিচিতি সভা

মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় নারী নেত্রী ও মানবাধিকারকর্মী রুনা আক্তার এবং তার কন্যার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় গৃহবধূ হত্যাকান্ডের মামলায় শশুর-শাশুড়ি সহ ৩ জনের যাবজ্জীবন

আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস


এই সম্পর্কিত আরও খবর

বোদায় খেলার মাঠে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের পরিচিতি সভা

মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় নারী নেত্রী ও মানবাধিকারকর্মী রুনা আক্তার এবং তার কন্যার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন