শিরোনাম
দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ
বুধবার ২৯ জুলাই ২০২৬
বুধবার ২৯ জুলাই ২০২৬

পোরশায় বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে ৩২ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণ লুট: তিন মাস পর পিবিআইয়ের রহস্য উদ্ঘাটন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


পোরশা প্রতিনিধি 

 নওগাঁর পোরশা উপজেলায় নিঃসন্তান এক বৃদ্ধ দম্পতিকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে জমি বিক্রির গচ্ছিত ৩২ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালঙ্কার লুটের আলোচিত ঘটনার প্রায় তিন মাস পর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নওগাঁ জেলা শাখা।


এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মূল পরিকল্পনাকারী আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।


গ্রেফতারকৃতরা হলেন পোরশা উপজেলার গোলাম সারোয়ার এবং তাঁর ছেলে ফজলে আহমেদ। ঘটনার সঙ্গে জড়িত ফজলে আহমেদের স্ত্রী ফাতেমা খাতুন বর্তমানে পলাতক রয়েছেন।


মামলার এজাহার, পিবিআইয়ের তদন্ত এবং আসামির জবানবন্দি সূত্রে জানা যায়, ভুক্তভোগী নিঃসন্তান বৃদ্ধ দম্পতির দেখাশোনার জন্য আত্মীয় ফজলে আহমেদ ও তাঁর স্ত্রী ফাতেমা খাতুনকে একই বাড়ির দোতলায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন একসঙ্গে বসবাসের সুযোগে তারা জানতে পারেন, জমি বিক্রির বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার বাড়িতেই সংরক্ষিত রয়েছে।

গত ১৬ এপ্রিল ২০২৬ রাত সাড়ে ১১টার দিকে পূর্বপরিকল্পনা অনুযায়ী ফজলে আহমেদ ও ফাতেমা খাতুন বৃদ্ধ দম্পতির শোবার ঘরে প্রবেশ করেন। পরে ধারালো ছুরি ঠেকিয়ে এবং প্রাণনাশের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে আলমারির চাবি নিয়ে লকার থেকে জমি বিক্রির গচ্ছিত ৩২ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যান।


এ ঘটনায় ভুক্তভোগী আমেনা বেগম বাদী হয়ে ফজলে আহমেদ, গোলাম সারোয়ার ও ফাতেমা খাতুনের বিরুদ্ধে নওগাঁ আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে পোরশা থানায় দণ্ডবিধির ৩৯২/৫০৬(২)/৩৪ ধারায় নিয়মিত মামলা (মামলা নং-০২, তারিখ: ০৪ জুলাই ২০২৬) রুজু করা হয়। পরে মামলার তদন্তভার পিবিআই নওগাঁ জেলা শাখার কাছে হস্তান্তর করা হয়।


তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আসাদুজ্জামান আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় গত ১২ জুলাই ২০২৬ দুপুর ২টা ৪০ মিনিটে নওগাঁ সদর থানার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফজলে আহমেদ ও তাঁর পিতা গোলাম সারোয়ারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজলে আহমেদ ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। 


পরবর্তীতে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআই নওগাঁ জেলা কার্যালয় জানিয়েছে, মামলার মূল রহস্য উদ্ঘাটিত হলেও লুণ্ঠিত নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার এবং পলাতক আসামি ফাতেমা খাতুনকে গ্রেফতারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।


আরও খবর




গাংনীতে হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু, ৬ ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে ‘ভুয়া ভিডিও ও ছবি’ প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

গাংনীতে হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু, ৬ ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে ‘ভুয়া ভিডিও ও ছবি’ প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১