শিরোনাম
মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫ মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার
সোমবার ২৪ আগস্ট ২০২৬
সোমবার ২৪ আগস্ট ২০২৬

পরিকল্পনা প্রতিমন্ত্রী হলেন শহীদুজ্জামান সরকার এমপি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৩ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৩ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী হয়েছেন ৪৭ (নওগাঁ) -২ (ধামইরহাট- পত্নীতলা) আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান  সরকার এমপি । দ্বাদশ জাতীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা আস্থাভাজন  এ্যাডভোকেট মো. শহীদুজ্জামান সরকার কে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্পণ করা হয়।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে পঞ্চম বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন তিনি।  এর আগে তিনি  জাতীয় সংসদের হুইপ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদ বিষয়ক স্থায়ী কমিটি এবং  আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব সফল ভাবে পালন করেছেন। তিনি ১৯৯১,২০০৯,২০১৪,২০১৮,এবং ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 


বিজ্ঞ এই রাজনীতিবিদ বরেন্দ্র সভ্যতার প্রাচীন লীলা ভূমি বারবাকাবাদ পরগনার কেন্দ্রবিন্দু প্রাচীন শিক্ষা নগরী ও টাকশাল নগরী মাহিসন্তোষের দক্ষিণ পার্শে আত্রাই নদীর পূর্বকোল ঘেঁষে চিরহরিৎ অরণ্যে  ভরা কৃষিসমৃদ্ধ জনপদ নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বীরগ্রামের এক অভিজাত মুসলিম পরিবার আমজাদ হোসেন সরকারের ঘর আলো করে ১৯৫৫ সালের ১২ ডিসেম্বর  জন্মগ্রহণ করেন  মো. শহিদুজ্জামান সরকার ।  পিতা মৃত আমজাদ হোসেন সরকার এবং  দাদা মৃত: আব্দুর রহমান সরকার উভয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। শশুর ছিলেন সাবেক সংসদ সদস্য মৃত আব্বাস আলী মন্ডল (জয়পুরহাট)।


মো. শহীদুজ্জামান সরকার নিজগ্রামে প্রাথমিক ও মল্লিকপুর স্কুল থেকে মাধ্যমিকে উত্তির্ন হয়ে উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি হন। তিনি কৃতিত্বের সঙ্গে সেখান থেকে আইন বিষয়ে বি,জুর(সন্মান) ও এম, জুড় ডিগ্রি অর্জন করেন। এবং আইন ব্যবসায়  নিজের কর্মজীবন শুরু করেন। 


উল্লেখ্য, ৪৭, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধ প্রার্থী আমিনুল হক গত ২৯ ডিসেম্বর মৃত্যু বরণ করায় নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়।


এ আসনে গত ১২ ফেব্রুয়ারি পুনরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত আসনে এ্যাডভোকেট মো. শহীদুজ্জামান সরকার ৫ম বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। 



১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার  ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. সামসুল হক টুকু, হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন। 


ধামইরহাট-পত্নীতলা আসনে উন্নয়নের অগ্রযাত্রায় এ্যাডভোকেট মো. শহীদুজ্জামান সরকারের অবদান অনেক । আসনটি টানা ১৫ বছর ক্ষমতাসীন আওয়ামীলীগের দখলে। গত ১৫ বছরে এই অঞ্চলে অভূতপূর্ব অবকাঠামো উন্নয়ন সাধিত হয়েছে। 


পত্নীতলায় বিভিন্ন উন্নয়নের মধ্যে উল্লেখযোগ্য  ম্যাটস, এম বায়তুল্লাহ কারিগরি কলেজ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে, টেক্সটাইল ইন্সটিটিউট, ফায়ার ষ্টেশন, উপজেলা পরিষদ ভবন, শতভাগ বিদ্যুৎ,রাস্তা-ঘাট উন্নয়ন, গ্রামীন সড়ক পাকাকরণ, প্রান্তিক পর্যায়ে বিদ্যুতায়ন, স্কুল-কলেজ, মাদরাসায় নতুন ভবন নির্মানসহ দৃশ্যমান উন্নয়ন


ধামইরহাট উপজেলার একটি সরকারী কলেজ, একটি সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আই.এইচ.টি) এবং নিজ উপজেলা থেকেই (এমবিএ) উন্নত শিক্ষা গ্রহণ করা সুযোগ। রাস্তা-ঘাট উন্নয়ন, গ্রামীন সড়ক পাকাকরণ, প্রান্তিক পর্যায়ে বিদ্যুতায়ন, স্কুল-কলেজ, মাদরাসায় নতুন ভবন নির্মানসহ দৃশ্যমান উন্নয়ন এ আসনের মানুষের চোখে-মুখে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ্যাডভোকেট মো. শহীদুজ্জামান সরকারকে বিপুল পরিমাণ ভোটের মাধ্যমে বিজয়ী করেন।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পঞ্চম বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। মো. শহীদুজ্জামান সরকারের দীর্ঘ কর্মজীবন জনসম্পৃক্ততা এলাকায় ব্যাপক উন্নয়নের কারণে বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্পণ করেন। সরকারের ধারাবাহিকতা ও সংসদীয় আসনের ধারাবাহিকতায় এলাকায় নব উদ্যমে আরো ব্যাপকভাবে উন্নয়ন হবে বলে ধামইরহাট-পত্নীতলা আসনের জনমানুষের প্রত্যাশা। 


এ দিকে শহীদুজ্জামান সরকার কে প্রতিমন্ত্রীর দায়িত্ব  দেওয়ায় আসনের নেতা কর্মী সমর্থক সাধারণ জনগণ প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। 




আরও খবর




বোদায় খেলার মাঠে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের পরিচিতি সভা

মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় নারী নেত্রী ও মানবাধিকারকর্মী রুনা আক্তার এবং তার কন্যার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় গৃহবধূ হত্যাকান্ডের মামলায় শশুর-শাশুড়ি সহ ৩ জনের যাবজ্জীবন

আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস


এই সম্পর্কিত আরও খবর

বোদায় খেলার মাঠে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের পরিচিতি সভা

মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় নারী নেত্রী ও মানবাধিকারকর্মী রুনা আক্তার এবং তার কন্যার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন